গান: তুমি কার পোষা পাখি

" আজ শুক্রবার - ১৫ই বৈশাখ - ১৪৩০ বঙ্গাব্দ, ২৮এপ্রিল - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-04-27_18-12-57-058.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আমি গান গাইতে খুব পছন্দ করি। আবার গান শুনতেও ভীষণ ভালোবাসি। তবে মাঝে মাঝে গলাটা কেমন যেন বিগড়ে যায়, তাই ইচ্ছে মতো গান গাইতে পারি না। প্রচন্ড গরমের কারণে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ায় হয়তোবা গলাটা মাঝে মাঝেই বসে যায়। তাই গতকাল হ্যাংআউটে যে গানটি গেয়েছি তা ভালোভাবে শেষ করতে পারিনি। তবুও ভাঙ্গা গলায় গাওয়ার চেষ্টা করেছিলাম।

যাইহোক গানটি যেহেতু ভালোভাবে গাইতে পারিনি তাই এই গানটি আবারও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমার গাওয়া গান শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে সত্যিই ধন্য হব। তাহলে বন্ধুরা বিশেষ কোনো কথা না বাড়িয়ে, চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গান : তুমি কার পোষা পাখি
গায়ক : তাশরীফ খান এবং শুভ
টিউন এবং লিরিক্স : আজিজুল দেওয়ান সাই
ব্যান্ড : কুঁড়েঘর

গানের কথা

তুমি কার পোষা পাখি
তুমি কার পোষা পাখি
কাজল বরন আঁখি
কার পোষা পাখি
কাজল বরন আঁখি

রক্ত জবার মত তোমার মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)

প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি
আরে আপন করে রেখেছি (x2)

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর ঐ মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)

আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন অজানায়
জঙ্গলের কোন অজানায় (x2)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)

আজিজুল দেওয়ান ভেবে বলে
ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা
একবার ফিরে না চাইলা
তুমি একবার ফিরে না চাইলা (x2)

আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রচন্ড গরমের কারণে ঠান্ডা পানি বেশি খাওয়া হচ্ছে সবার। তাইতো গলার সমস্যা হয়েছে। এরপরেও আপনি দারুন ভাবে গান গেয়েও উপস্থাপন করেছেন। কালকের গাওয়া গানটিও দারুন হয়েছিল ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এই গান গেয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

মিতা অনেক দিন পরে আপনার কন্ঠে গান শুনলাম। তুমি কার পোষা পাখি এই গানটি প্রিয় একটি গান। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মিতা।

 3 years ago 

মিতা, আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে এই গানটি খুবই ভালো লাগলো। বেশ কিছুদিন পরে আপনার কন্ঠে কোন গান শুনতে পেলাম।

 3 years ago 

ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া গান গাইতে গেলে মাঝে মাঝে গলাটা বসে যায় গান গাইতে বেশ কষ্ট হয়। ইচ্ছে জাগে গান গাওয়ার জন্য সুন্দর পরিবেশ আর সময়ও লাগে গান গাওয়ার জন্য তারপরও চেষ্টা করেছেন। অসাধারণ গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য বেশ ভালো লেগেছে। গানটি আপনার কন্ঠে দারুন মানিয়েছে।

 3 years ago 

আপু, আমার গাওয়া গানটি আপনার কাছে দারুন লেগেছে জেনে সত্যিই খুব ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া প্রচন্ড গরমে ঠান্ডা পানি খাওয়ার কারনে সবারই গলার অবস্থা খারাপ।তারপরেও আপনি খুব সুন্দর গানটি আমাদের মাঝে শেয়ার করলেন।দারুন লাগলো।প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়ে যাবেন এমনটাই আশাকরি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই জানেন তো কিছু মানুষ আছে মনের ভালো লাগা থেকে গান করেন। তারা অদ্ভুত একটা শান্তি পায় এধরনের কাজে। আমার মনে হয় আপনি সেদলের একজন। ভীষন ভালো লাগার একটা গান শেয়ার করেছেন। আপনার পছন্দ একদম লাজবাব 👌👌👌🙏❤️

 3 years ago 

ভাই, বরাবরই আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আপনার মন্তব্যগুলো পড়ে সত্যিই মনের ভিতরে শান্তি অনুভব করি। আর হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, আমি মনের ভালোলাগা থেকেই গান করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরই খুব ভালো গান করেন ভাই। আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। এই গানটি এক সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আপনার কন্ঠে এই গানটি শুনে ভীষণ ভালো লেগেছে। আশা করি সামনেও আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, এই গানটি বেশ জনপ্রিয় ছিল। আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42