স্মার্ট ফোন বিহীন কষ্টের সময়

" আজ মঙ্গলবার - ৪ঠা পৌষ - ১৪৩০ বঙ্গাব্দ, ১৯, ডিসেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

pexels-kaique-rocha-105254.jpg

Source

আজ অনেক অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে, আর আজকের পোস্ট হচ্ছে 'স্মার্টফোন বিহীন সময় কাটানো প্রায় অসম্ভব' সেই বিষয়কে কেন্দ্র করে। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার হয়তো অনেকেই জানেন না আমার প্রিয় মোবাইল ফোনটি ভেঙে গিয়েছিল, যার কারনে আমি অনেকদিন থেকে আমার প্রিয় কমিউনিটিতে কাজ করতে পারিনি। আর যখন থেকে স্মার্টফোনের অভাবে প্রিয় কমিউনিটিতে কাজ করতে পারেনি তখন থেকেই নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল।

কেননা বর্তমান সময়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে না পারার চেয়ে ভালোবাসার মূল্য অনেক অনেক বেশি হয়ে গিয়েছে। তাই প্রিয় বাংলা ব্লগ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে না পেরে, মনের কথাগুলো প্রকাশ করতে না পেরে আমার কাছে সত্যিই খুব খারাপ লেগেছে। আর এই খারাপ লাগাটা ঠিক কতখানি তা হয়তো বলে বোঝাতে পারবো না। তবে আমার মত হয়তো অনেকে আছেন যারা আমাদের প্রিয় কমিউনিটিতে কাজ করতে না পেরে হতাশায় ভুগেছেন।

আর তাদের মধ্যে আমিও একজন সেই ব্যক্তি, যে কিনা প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে বড্ড মিস করে গেছি। গত ৩০ শে অক্টোবর মোটরসাইকেল চলাকালীন সময়ে আমার হাত থেকে পড়ে গিয়ে আমার প্রিয় মোবাইল ফোনটি ভেঙে গিয়েছিল। তারপর থেকে ভালো মানের একটি মোবাইল ফোন কিনবো কিনব করে কেনা হয়ে উঠছিল না। যাইহোক অবশেষে আমি নতুন একটি মোবাইল ফোন কিনতে সক্ষম হয়েছি। আর সেই মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত আমি আগামীতে পোষ্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।

তবে আজ আমি মোবাইল ফোন সম্পর্কে কিছু বলতে আসিনি, বরং স্মার্ট মোবাইল ফোন বিহীন দিন কিভাবে পার করেছি সে বিষয়ে কিছু কথা শেয়ার করার জন্য। একটা সময় ছিল যখন মানুষ চিঠি কিংবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করত। তারপর যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিফোনের ব্যবহার শুরু হয়েছিল। আর তারপর শুরু হয়েছিল মোবাইল ফোনের ব্যবহার। আর সেই মোবাইল ফোন ছিল শুধুমাত্র কথাবার্তা বলার জন্য এবং মেসেজ আদান-প্রদানের জন্য। দিনের পর দিন পরিবর্তন হতে হতে একটা সময় সকলের হাতে হাতে স্মার্টফোনের ব্যবহার শুরু হয়ে গিয়েছিল।

তবে এ পর্যন্ত পৃথিবীতে যত যোগাযোগের মাধ্যম এসেছে, তারমধ্যে সর্বকালের সেরা মনে করি এই স্মার্ট মোবাইল ফোনকে। কেননা এই স্মার্টফোনের মাধ্যমে মানুষ এখন পুরো বিশ্বকে এনেছে হাতের মুঠোয়।আর এই স্মার্টফোন ব্যবহার করে এমন একটি অভ্যাসে এসে দাঁড়িয়েছিলাম, যেখানে এক দিনও স্মার্ট মোবাইল ফোন বিহীন সময় কাটানো যেন অসম্ভব হয়ে পড়েছিল। আর সেখানে আমি টানা ৪৮ দিন স্মার্ট মোবাইল ফোন বিহীন সময় কাটিয়েছি।

তবে হ্যাঁ এই মোবাইল বিহীন সময়ে আমি কিন্তু আমার প্রিয় বাংলা ব্লগবাসীর সাথে একদম বিচ্ছিন্ন ছিলাম না। কেননা প্রতি সপ্তাহের হ্যাংআউটের বিনোদন পর্বে আমি অংশগ্রহণ করেছিলাম। সেই সাথে রবিবারের আড্ডা তো আছেই। আর এই সময় আমি আমার অর্ধাঙ্গিনীর প্রিয় মোবাইল ফোনটি ব্যবহার করেছিলাম। যাই হোক অবশেষে আমি মোবাইল ফোন কিনে আপনাদের মাঝে আবারো হাজির হতে পেরেছি, এজন্য আমার মনের ভেতরে খুব আনন্দ কাজ করছে। আজ থেকে নতুন মোবাইল ফোনের মাধ্যমে, নতুন করে কাজ শুরু করতে শুরু করলাম, তাই সকলে আমার জন্য দোয়া করবেন।

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটি হ্যাংআউটে শুনে ছিলাম ভাইয়া। যাক অবশেষে নতুন মোবাইল কিনলেন এবং আমাদের সঙ্গে যুক্ত হলেন, এটা কিন্তু আসলেই আনন্দের সংবাদ। আপনার জন্য, শুভেচ্ছা রইল ভাইয়া।

 3 years ago 

আপু আমার এবং আমার মোবাইল ফোনের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আর আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে না যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

একদমই সত্যি ও বাস্তব কথা বলেছেন আপনি।আসলেই বর্তমানে স্মার্ট ফোন ছারা চারপাশ অন্ধকার এবং অসহায়। একদম বাংলা ব্লগ পরিবারের সাথে কথা না হলে কিছু ভালো লাগে না।আপনার ফোনটি পড়ে ভেঙ্গে গেছে খুব দুঃখজনক ঘটনা।আসলেই পৃথিবীতে সর্ব কালের সেরা যোগাযোগ মাধ্যমেই হচ্ছে স্মার্ট ফোন। জেনে ভালো লাগলো আপনি নতুন ফোন নিয়েছেন এবং আমার বাংলা ব্লগ পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

স্মার্ট ফোন না থাকার কারণে আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক না রাখতে পেরে সত্যিই আমার কাছে খুবই খারাপ লেগেছিল দিদি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও মনে মনে খুজি ভাই আর ভাবছি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল।
আসলে স্মার্টফোন বিহীন বর্তমান সময়টা যেন অচল মনে হবে।
সবকিছু যখন হাতের মুঠোয় নিয়ে চলছি হঠাৎ করে যদি সবকিছু হাতছাড়া হয়ে যায় তাহলে তো খারাপ লাগবেই।
আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন সত্যি অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার কথা শুনে অন্তর আত্মা জুড়িয়ে গেল। যাক তবুও কেউ আমাকে খুঁজেছে, এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই নেই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া শুনেছিলাম আপনার স্মার্টফোন নষ্ট হওয়ার কারণে আপনি কাজ করতে পারেননি, আবারো আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে ভীষণ ভালো লাগতেছে। বর্তমান সময়ে ভাইয়া স্মার্ট ফোন ছাড়া চলা অনেক কষ্টকর, যারা অনলাইনে কাজ করে তাদের জন্য তো অনেক কষ্ট। টানা ৪৮ দিন আপনি ফোন বিহীন কাটিয়েছেন যা শুনে, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ভাইয়া। ভীষণ ভালো লাগতেছে মোবাইল ফোন কিনে আবারো আমাদের পরিবারের মাঝে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই একদিকে রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর লস খেয়েছি, অন্যদিকে মামাতো ভাইকে ৬ লক্ষ টাকা ধার দিয়েছি, যার কারনে আমার হাতের অবস্থা খুব একটা ভালো নয়, এজন্যই আমার মোবাইল ফোনটি কিনতে অনেকটাই দেরি হয়ে গেল।

 3 years ago 

এটা ঠিক বলেছেন ভাই বর্তমানে মোবাইল ফোন ছাড়া চলা অসম্ভব। আর যেহেতু আমার বাংলা ব্লগে কাজ করি, এটাতো একটা ফ্যামিলির মতো। ফ্যামিলিতে যেমন সময় না দিতে পারলে কষ্ট লাগে। তেমনি আমার বাংলা ব্লগে সময় না দেতে পারলেও খুব খারাপ লাগে। এটা যেন অবাক হলাম ৪৮দিন স্মার্ট ফোন বিহীন কাটিয়েছেন, তবে এটা আমার দ্বারা সম্ভব হতো কিনা জানিনা। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই ঠেলার নাম বাবাজি কথাটি তো অবশ্যই জানেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, ভালো একটি মোবাইল ফোন কেনার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। যাইহোক ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

যাক অবশেষে আপনি আমাদের সাথে আবারো হাজির হয়ে গেলেন। সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে আপনি স্মার্ট ফোন কিনে আবারো কাজে ফিরে আসলেন। আসলে স্মার্টফোন বিহীন বর্তমান সময়ে চলাফেরা করা খুবই কষ্টকর। তবে আমরা মোবাইল ছাড়া এক সময় জীবন যাপন করেছি। কিন্তু এখন আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার। আপনার অনুভূতি গুলো পড়ে খুব খারাপ লাগলো। আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনি আবারও কাজ শুরু করে দিলেন। আপনার জন্য শুভকামনা রইল সব সময়।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন একটা সময় আমরা মোবাইল ফোন ছাড়াই জীবন যাপন করেছি। তবে বর্তমান সময়ে স্মার্ট মোবাইল ফোন ছাড়া কোনভাবেই দিন পার করা সম্ভব হয়ে ওঠে না। যাক অবশেষে আমি মোবাইল ফোনটি কিনতে পেরেছি এবং আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি এজন্য মনের ভেতরে ভালো লাগা কাজ করছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38