গান - নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে

" আজ মঙ্গলবার - ২১শে ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ, ০৫, সেপ্টেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-09-05_20-11-19-778.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আমি প্রতি সপ্তাহের মতো গানের পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ফজলুর রহমান বাবুর অনেক জনপ্রিয় একটি ছায়াছবির গান কভার করেছি। সেই জনপ্রিয় ছায়াছবির নাম হচ্ছে মনপুরা। এই মনপুরা ছবিটি যেমন সুন্দর, গানটিও ঠিক ততটাই মিষ্টি। অনেকদিন থেকেই এই গানটি শুনছি। কিন্তু এখনো শুনলে অন্যরকম একটি ফিলিংস মনের ভিতর কাজ করে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার কভার করা গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

শিরোনামঃ নিথুয়া পাথারে
কন্ঠঃ ফজলুর রহমান বাবু
কথাঃ সংগ্রহ
সুরঃ সংগ্রহ
সঙ্গীতায়োজনঃ অর্ণব
সংগীত পরিচালনাঃ ইকবাল এ. কবির
মুভিঃ মনপুরা

গানের কথা

নিথুয়া পাথারে নেমেছি বন্‌ধুরে
ধর বন্‌ধু আমার কেহ নাই।

নিথুয়া পাথারে নেমেছি বন্‌ধুরে
ধর বন্‌ধু আমার কেহ নাই।

ধর বন্‌ধু আমার কেহ নাই
তোল বন্‌ধু আমার কেহ নাই।।

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ।

না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ।

অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।

অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ।

প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।

প্রেমেরও মুরালি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর।

না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর।

নিথুয়া পাথারে নেমেছি বন্‌ধুরে
ধর বন্‌ধু আমার কেহ নাই

ধর বন্‌ধু আমার কেহ নাই
তোল বন্‌ধু আমার কেহ নাই।।

ধর বন্‌ধু আমার কেহ নাই
তোল বন্‌ধু আমার কেহ নাই।।



আশা করি আমার গানের - পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

আপনি তো দেখছি আমার ফেভারিট একটা গানের কভার করেছেন। এই গানটা আমি সব সময় শুনে থাকি, কারণ আমার অনেক ভালো লাগে এই গানটি। আপনার কন্ঠে অনেকগুলো গান শুনেছি যেগুলো আমার অনেক ভালো লেগেছে। আর অন্য দিনের মতো আজকেও দারুন একটা গান কভার করেছেন। অধীর আগ্রহে থাকলাম আপনার পরবর্তী গান শোনার জন্য।

 3 years ago 

ভাই, আপনার ভালো লাগা গানটি গাইতে পেরেছি বলে আমারও খুবই ভালো লাগছে। সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এই গান আমার খুব পছন্দ। আমার বান্ধবীর কাছ থেকে প্রথম শুনেছিলাম। অনেক দিন পর আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে অনেক ভালো লাগলো। এই ধরনের গান শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

আপু, আমার গাওয়া গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক পুরাতন একটি গান স্কুল লাইফে থাকতে সন্তান।
অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কন্ঠে গানটি শুনে। যদিও এর আগে এই গানটি আমি শুনেছি কিনা তা আমার মনে নেই। তবে আপনার কন্ঠে গানটি বেশ ভালো লাগলো। এর আগেও আপনার অনেক গান শুনেছি সেগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু, আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এই গানটি অনেক অনেক প্রিয় গান। গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। সত্যিই অসাধারণ গেয়েছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, আপনার প্রিয় গানটি গাইতে পেরে আমার কাছেও খুবই ভালো লাগছে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটি গান কভার করেছেন আপনি৷ এই গানটি আমি কখনোই শুনিনি। তবে আপনার কাছ থেকে এই গানটি আমি প্রথম শুনতে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই ভালোভাবে আপনি এই গানটিকে কভার করেছেন৷

 3 years ago 

আমার কন্ঠে গানটি প্রথম শুনে আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ্ অসাধারণ ভাবে গানটি গেয়েছেন ভাই। এই গানটি শুনলে মনের ভিতর অন্য এক ফিলিংস কাজ করে।আপনার কণ্ঠে এই গান শুনে আরো অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাই, এই গানটি আমার কাছেও শুনতে খুবই ভালো লাগে। আর তাইতো আমার ভালো লাগা গানটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

কি বলবো ভাইয়া আপনার কন্ঠ তো জাস্ট অসাধারণ। আপনার কন্ঠে এরকম গান গুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো সবসময় আপনার কণ্ঠে এরকম সুন্দর সুন্দর গান শোনার অপেক্ষায় থাকি। নিথুয়া পাথারে গানটা আমি বেশ কয়েকবার শুনেছি। তবে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার কন্ঠে শুনতে।

 3 years ago (edited)

আপু আপনার প্রশংসা শুনে তো ভীষণ লজ্জা পেলাম। জানিনা এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি কিনা। তবে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন। তাই আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে অন্তর আত্মা জুড়িয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38