আলু ও মাছের ডিমের মজাদার ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
" আজ বুধবার - ০৭ই আষাঢ় - ১৪৩০ বঙ্গাব্দ, ২১,জুন - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-06-20_23-51-12-031.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আলু ও মাছের ডিমের মজাদার ভাজি রেসিপি। বেশ কিছুদিন আগে আমি বাজার থেকে দুটি রুই মাছ কিনেছিলাম, আর সেই রুই মাছের ভেতরে ডিম ছিল। আর সেই ডিমের সাথে আলু দিয়ে মজার রেসিপি তৈরি করেছিলাম। প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম যেহেতু রুই মাছের ভেতরে ডিম রয়েছে, সেহেতু মাছের হয়তো বা স্বাদ পাওয়া যাবে না। তবে আমার ধারণা একদম ভুল ছিল, মাছের পেটে ডিম থাকা সত্ত্বেও রুই মাছগুলো খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর সেই রুই মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।

যাইহোক এ তো গেল মাছের কথা, এবার আসি মাছের ডিমের কথায়। মাছের ডিম বরাবরই আমার কাছে ভীষণ রকম প্রিয়। আর যদি সেই মাছের ডিম আলু দিয়ে লাল লাল করে ভেজে রেসিপি তৈরি করা যায়, তাহলে তার স্বাদ কখনো ভোলার মত নয়। আর মাছের ডিম রান্না করার সময়, আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় যা আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলে ও মেয়ে দুজনেই মাছের ডিমের রেসিপি খেতে ভীষণ পছন্দ করে।

যাইহোক আজ আমি রুই মাছের ডিমের যে মজাদার রেসিপি তৈরি করেছি তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমার তৈরি রেসিপির প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করলেই আপনারাও খুব সহজে আমার তৈরি আলু ও মাছের ডিমের মজাদার রেসিপির মতো রেসিপি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি আলু ও মাছের ডিমের মজাদার রেসিপির ধাপগুলো দেখে নেয়া যাক।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_23-06-20_23-55-53-793.jpg

ক্রমিকনংউপকরণপরিমাণ
মাছের ডিম২৫০ গ্রাম
আলু৪ টি
পেঁয়াজ৪-৫ টি
কাঁচামরিচ৫-৬ টি
শুকনা মরিচ গুঁড়া১/২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
জিরা বাটা২ চা চামচ
প্রসূন বাটা২ চা চামচ
সয়াবিন তেলপরিমান মতো
১০লবণস্বাদমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

" ধাপ : ১ "

IMG_20230620_233422.jpg

১।
প্রথমে মাছের ডিম গুলো পরিষ্কার করে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20230620_233244.jpg

IMG_20230620_233313.jpg

২।
এবার পেয়াজগুলোর খোসা ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে। সঙ্গে কাঁচামরিচের বোটা ছাড়িয়ে, মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20230620_232848.jpg

IMG_20230620_233133.jpg

৩।
এবার আলু গুলোর ছাল ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৪ "

IMG_20230620_233458.jpg

IMG_20230620_233526.jpg

৪।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20230620_233554.jpgIMG_20230620_233626.jpg

IMG_20230620_233651.jpg

৫।
এবার ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, পেঁয়াজ কুচি ও কেটে নেয়া কাঁচা মরিচ কড়াইতে ছেড়ে দিতে হবে। এবং হাল্কা ভাবে ভেজে নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20230620_233759.jpg

IMG_20230620_233832.jpg

৬।
এবার পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ হাল্কা ভাজা হয়ে গেলে, এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ধাপ : ৭ "

IMG_20230620_233905.jpgIMG_20230620_233952.jpg

IMG_20230620_234019.jpg

৭।
এবার মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, পরিষ্কার করে নেয়া মাছের ডিম মসলা পানিতে ছেড়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে হালকা ভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG_20230620_234101.jpg

IMG_20230620_234223.jpg

৮।
এবার কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, আলু কুচিগুলো কড়াইতে ছেড়ে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে।

" ধাপ : ৯ "

IMG_20230620_234135.jpg

IMG_20230620_234252.jpg

৯।
এবার নেড়েচেড়ে নেয়ার পর, আবারো এক কাপ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাল্কা জ্বালে কষিয়ে কষিয়ে ঢেলে দেয়া পানি শুকিয়ে নিতে হবে।

" শেষ : ধাপ "

IMG_20230620_234328.jpg

শেষ - ধাপ :
এবার আলু ও মাছের ডিমে দেয়া পানি যখন শুকিয়ে ভাজিটি ভাজা ভাজা ও ঝরঝরে হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের কাঙ্ক্ষিত রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।

এবার পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে, মনের মতো সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

মাছের পেটে ডিম থাকলে মাছের স্বাদ একটু কমে যায়। কিন্তু আপনার ভাগ্য ভালো যে ডিম থাকার পরেও মাছের স্বাদ অনেক ভালো পেয়েছেন। তাছাড়া রুই মাছের ডিম এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমিও এভাবে রান্না করি। আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে। দেখতেও লোভনীয় লাগছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, আমার তৈরি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমিও জানি যে মাছের পেটে ডিম থাকে সে মাছ স্বাদ লাগে না ৷ কিন্তু সেটা আসলেই ভুল ৷ যা হোক মাছের ডিম আমার অনেক প্রিয় ৷ ভালো লাগে মচমচে ভাজি টা ৷ সেই সাথে আপনি আলু দিয়ে অনেক সুন্দর করে ইউনিক রেসেপি শেয়ার করলেন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার খুব সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মাছের ডিম এবং আলুর কম্বিনেশনে অনেক লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন। এই জাতীয় রেসিপি আমার খুবই ফেভারেট। রেসিপিটি দেখে লোভে পড়ে গেলাম।
তোকে খুব মজা হয়েছিল নিশ্চয়ই।।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

মাছের ডিম দিয়ে আলু ভাজির রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে ভাইয়া।আমি মাছের থেকে মাছের ডিম খেতে খুবই পছন্দ করি।মাছের ডিম দিয়ে ভুনা শুধু ভাজি বা আলু দিয়ে তরকারি রান্না করে খেয়েছি কিন্তু কখনো এরকম আলু দিয়ে ভাজি করে খাওয়া হয়নি।দেখে বেশ ভালো লাগলো আশাকরি খুব শীঘ্রই এরকম ভাজি করে খাবো।লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু, একদিন মাছের ডিম দিয়ে আলু ভাজি করে খাবেন, আমার বিশ্বাস আপনার কাছে ভালো লাগবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আমি মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করি না। কিন্তু মাছের ডিম দিয়ে আলু ভাজি একত্রে করলে খেতে খুব ভালো লাগে। গরম ভাতে এভাবে রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি দারুণভাবে মাছের ডিম এবং আলু একত্রে ভাজি করেছেন। আপনার রান্না রেসিপি দেখেইতো খেতে ইচ্ছে করছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, গরম গরম ভাতের সাথে মাছের ডিমের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মাছের ডিম খেতে খুব ভালো লাগে আমার।আপনি আজ মাছের ডিম আলু কুচি দিয়ে ভাজি করলেন।খেতে ভীষণ মজা হয়েছিল আশাকরি। রেসিপির ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু, রেসিপিটি খেতে খুবই মজার হয়েছিল।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু ও মাছের ডিম ভাজির মজাদার রেসিপি। আসলে আলু দিয়ে এভাবে মাছের ডিম ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। আসলে আমাদের পুকুরে বেশ কয়েকদিন আগে মাছ ধরেছিল কিন্তু সেই মাছের ডিম এভাবে ভাজি করে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আলু দিয়ে মাছের ডিমের ভাজি খেতে সত্যিই খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38