ভালোলাগা ফুলের ফটোগ্রাফি

" আজ শনিবার - ২৫শে ফাল্গুন - ১৪৩০ বঙ্গাব্দ, ০৯ই মার্চ - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-03-09_22-43-46-871.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর ফুল সম্পর্কে বলতে গেলে সারাদিন চলে যাবে তবুও মনে হয় বলা শেষ হবে না। কেননা ফুলের সৌন্দর্য যুগ যুগ ধরে মানুষকে বিমোহিত করে আসছে। ফুলের সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়ে আসছে। আর তাইতো যে কোন অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবখানেই এখন ফুলের ছড়াছড়ি।

ফুল ছাড়া এখনকার দিনে কোন অনুষ্ঠান সম্পন্ন হয় না। ফুল দিয়ে এখন এত সুন্দর করে ডেকোরেশন করে, যা দেখে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এছাড়াও ভিন্ন ভিন্ন রঙের ফুল তাই ভিন্ন ভিন্ন ভালোলাগা কাজ করে। আর আমার কাছে ফুল সব সময়ই ভালো লাগে, হোক সে ফুল বাস্তবে কিংবা ফটোগ্রাফির মাধ্যমে।

যাই হোক সেদিন আমি আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম তাকে রেখে আসার জন্য। সেই মুহূর্তে এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার চোখে পড়ে গিয়েছিল। তাই সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বললে চলুন, আমার মোবাইল ফোনে ধারণ করা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20240309_182937.jpg

১। এই ফুলটির নাম হলুদ রঙের ডালিয়া ফুল। ডালিয়া ফুলের বিভিন্ন প্রকারের রং রয়েছে। তার মধ্যে এই হলুদ রঙের ডালিয়া ফুলটি দেখতে ভারী সুন্দর। ডালিয়া ফুলগুলো দেখতে অনেকটাই বড়। সেদিন আমি আমার মেয়ের স্কুলে গিয়ে সুন্দর এই ডালিয়া ফুল ফটোগ্রাফি করে নিয়েছিলাম, আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20240309_183312.jpg

২। এই ফুলটির নাম জবা ফুল। গোলাপি রঙের এই জবা ফুলটি দেখতে ভারী সুন্দর। একটা সময় ছিল যখন শুধুমাত্র লাল ও সাদা রঙের জবা ফুল চোখে পড়তো। তবে ইদানিং জবা ফুলের বিভিন্ন রং চোখে পড়ে যায়। জবা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20240309_182839.jpg

৩। এই ফুলটির নাম হলুদ গাঁদা। আর এই হলুদ গাঁদা ফুল গ্রাম থেকে শহর সব জায়গাতেই চোখে পড়ে যায়। বলা চলে এই গাঁদা ফুল খুবই কমন একটি ফুল। আর এই গাঁদা ফুল বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে। যাইহোক টকটকে হলুদ এই গাঁদা ফুলটি দেখামাত্রই ভালো লেগেছিল, তাই ফটোগ্রাফি করে রেখেছি আমার মোবাইল ফোনে।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20240309_183027.jpg

৪। এই ফুলটি গোলাপি রঙের ডালিয়া ফুল। আর গোলাপি রঙের ডালিয়া ফুলটিও আমি আমার মেয়ের স্কুল থেকেই ফটোগ্রাফি করেছিলাম। গোলাপি রঙের দুটি ডালিয়া ফুল একসাথে ফুটে রয়েছে, দেখতে খুবই ভালো লেগেছিল। বড় বড় পাপড়ি সেইসাথে ফুলটিও দেখতে অনেক বড় তাই দূর থেকেই চোখে পড়ে গিয়েছিল।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20240309_183209.jpg

৫। এই ফুলটি দেখতে কি যে সুন্দর তা আর কি বলবো। টকটকে লাল রংয়ের এই ফুলটির নাম কি, তা আমার জানা নেই। তবে যদি আপনারা এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। নাম জানা হোক কিংবা নাই জানা হোক ফুলের সৌন্দর্য কিন্তু কম নয়। আর সেই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে এই ফুলটির দিকে তাকিয়ে ছিলাম।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20240222_124036.jpg

৬। এই ফুলটির নাম। ফুলটি খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়। গারো বেগুনি রঙের এই ফুলটি দেখামাত্রই ভালো লেগে যায়। আর তাইতো এই ফুলটি দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। তাই চোখ জুড়ানো ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।



Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram


আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 2 years ago 

ফুল আজকাল সব কাজেই লাগে।আর ফুলের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না।আপনি মেয়েকে স্কুলে দিতে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি তুলে নিয়েছেন। আজ আমাদের মাঝে সেই চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি সুন্দর বর্ননার মাধ্যমে তুলে ধরেছেন। আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু আমি আমার মেয়ের স্কুল থেকে এই সমস্ত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই এখনকার দিনে ফুল ছাড়া সত্যিই কোন অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না।
আমিও ঠিক আপনার মত ফুল ভীষণ পছন্দ করি এবং সুযোগ পেলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার আজকের ছবিগুলো খুব দুর্দান্ত ছিল সত্যি বলতে এ ধরনের ছবি সুন্দর বলতেই হচ্ছে।
আপনি প্রতিনিয়ত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করেন, যা সত্যিই প্রশংসনীয়। অনেক ধন্যবাদ ভাই অসাধারণ ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, ফুল দেখলেই ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোলাগা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটা ফুলের দৃশ্য একদম স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন দেখতে চমৎকার লাগছে ভাইয়া। প্রতিটা ফুলের সৌন্দর্য যেন একটি অপরটির চেয়ে বেশি ছিল। দারুন দারুন ফুলের ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি বেশ কয়েকটি চোখ জুড়ানো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এরকম ফ্রেশ ফটোগ্রাফী গুলো দেখতে কম বেশি প্রত্যেকের ভালো লাগে। আজকে আপনি বেশ কয়েকটি ইউনিক ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফীর মধ্যে আমার কাছে হলুদ রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফী টি অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি থেকে হলুদ রঙের ডালিয়া ফুলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলতে ফুল হলো ভালোলাগার জিনিস। আমার মনে হয় ফুল পছন্দ করে না এমন মানুষের অনেক অভাব। ফুলের সৌন্দর্য প্রত্যেকটা মানুষকে বিমোহিত করে। আর ফুলের সৌন্দর্য যেন সারা পৃথিবীকে সুন্দর করে তোলে। আপনি খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেন ।
সত্যি প্রতিনিয়ত আমি মুগ্ধ হয়ে যাই ।
আজকের পোস্টের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হচ্ছিল পুরো একটি ফুলের বাগান উপস্থাপন করেছেন আমাদের মাঝে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর সৌন্দর্য আমাদেরকে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

ভাই ফুলের সৌন্দর্য দেখে আপনি যেমন মুগ্ধ হয়ে থাকেন, ঠিক তেমনি আমিও ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এখন বসন্তকাল আর এই সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। যা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে। আপনি বেশ কয়েকটা ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে নাম না জানা ফুলের ফটোগ্রাফিটিও অসম্ভব রকমের সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগার মত কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং ৫ নম্বরে শেয়ার করা স্থলপদ্ম ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39