রেসিপি পোস্ট:- পাকা পেঁপে মাখার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
রেসিপি পোস্ট:- পাকা পেঁপে মাখার রেসিপি।
💐 "খাদ্য প্রেমিকদের কে স্বাগতম" 💐
IMG20240221182725-01.jpeg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি পোস্ট:- পাকা পেঁপে মাখার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
উপকরণপরিমাণ।
পেঁপেএকটি।
কাঁচা মরিচচারটি।
ধনিয়া পাতা কুচিসামান্য।
শুকনো মরিচের গুঁড়াসামান্য।
লবণস্বাদমতো।
সরিষার তেলসামান্য।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-03-01-18-58-38-20_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • আমি প্রথমে একটি পাকা পেঁপে নিয়ে নিলাম। এর পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিলাম। এর পরে ভিতরে থাকা বিচি গুলোকে আলাদা করে নিলাম। এবার আমি ছুরি দিয়ে চিকন করে কেটে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-03-01-18-59-02-26_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে আমি পেঁপে গুলো থেকে খোসা ছাড়িয়ে নিলাম। এর পরে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবার আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এর পরে পরিমাণ মতো লবন দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-03-01-19-04-08-70_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে আমি ধনিয়া পাতা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এর পরে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম। তার পরে সব গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তৈরি হয়ে গেলো পাকা পেঁপে মাখা।
"পরিবেশন"
IMG20240221182512-01.jpeg
IMG20240221182725-01.jpeg
  • পাকা পেঁপে মাখার রেসিপি তৈরি হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে খেতে ভীষণ মজা লাগে। ছোট বেলায় এভাবে তৈরি করে জমিয়ে খেলতাম। তবে গতকাল যখন বাসায় তৈরি করে সবাই মিলে খেলাম বেশ মজা হয়েছিলো। পেঁপে আমাদের শরীরের জন্য পুষ্টিকর। আশাকরি আপনাদের সবার আজকের রেসিপি পোস্ট দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়পাকা পেঁপে মাখার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

1691561447609.png

আমার পরিচয়
1703595702061.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

পাকা পেঁপে আমার খুবই প্রিয়।
তবে আপনার মত করে এমন করে মাখিয়ে কখনো খাওয়া হয়নি।
তবে পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে নিশ্চয়ই খেতে খুব মজা হয়েছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পাকা পেঁপে মাখার রেসিপি আমার এই ভাবে খাওয়া হয় নি। আজকে আপনি একটি ভিন্ন ধরনের রেসিপি পোস্ট উপহার দিলেন। দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার তো খেতে ইচ্ছে করছে। আপনি ঠিক বলেছেন পেঁপে আমাদের শরীরের জন্য পুষ্টিকর সবজি। আশাকরি পরিবার নিয়ে জমিয়ে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

পাকা পেঁপে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। আপনার তৈরি পাকা পেঁপের রেসিপি দেখে আমার ও এখন খেতে মন চাচ্ছে। তবে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ দেওয়ার জন্য স্বাদ মনে হচ্ছে আরো দ্বীগুন হয়ে গিয়েছে। নিশ্চয় সবাই অনেক মজা করে খেয়েছিলেন। সকাল সকাল এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

খেতে মজা হয়েছিলো পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও পাকা পেপের রং দেখে তো মনে অনেক সুস্বাদু হয়েছিল ৷ আমার একটা কথা মনে পরলো ৷ যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন বলেছিল স্যার যে বল তো পাখি পাকা পেপে খায় ৷ ওই বলতে উল্ট হয় হিহিহিহি ৷ আজকে পাকা পেপে দেখে মনে পরলো ৷
যা হোক ভালো লাগলো পাকা পেপের মাখন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ৷

 2 years ago 

পাকা পেঁপে অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনি যেভাবে আজকে এই পাকা পেঁপে মাখানোর একটি রেসিপি শেয়ার করেছেন তা একদমই লোভনীয় ও সুস্বাদু মনে হচ্ছে৷ একইসাথে যেভাবে আপনি এটিকে ডেকোরেশন করেছেন এটিকে এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

 2 years ago 

পেঁপে একটি ফল এবং সবজি। এটা ভীষণ পুষ্টিকর এবং খেতে অসাধারণ। পাকা পেঁপে অনেক দিন থেকে খাওয়া হয়নি। আর এভাবে কখনো খাওয়া হয়নি, এটা নিঃসন্দেহে খেতে দারুন হয়েছে। ধন্যবাদ তোমাকে নতুন কিছু দেখানোর জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খেতে ভীষণ মজা লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাকা পেঁপে খেয়েছি কিন্তু কোনদিন পাকা পেঁপে মাখা নো খাইনি। আজকে আপনার পেপে মাখানো দেখে জানতে পারলাম পাকা পেঁপে মাখিয়ে খাওয়া যাই। এমনিতেই যেকোনো রেসিপিতে ধনেপাতা দিলে রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনার রেসিপিটাও দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39