এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

ফের আপনাদের সামনে আরো একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আমি হাজির হয়ে পড়েছি। আমার গ্যালারিতে যতই খুঁজে বেড়াচ্ছি মাঝেমধ্যে সুন্দর কিছু ছবি বেরিয়ে আসছে। তা দেখে নিজের উপরেই আশ্চর্য হচ্ছি, এই ছবিগুলো আমি তুলেছিলাম অথচ আমি নিজেই জানিনা। হাঃ হাঃ। ফটোগ্রাফি পোস্ট করার তাগিদ নিয়ে পুরনো ছবিগুলো দেখছি সেই সাথে নিজের ছবিগুলো দেখে নিজেরই ভালো লাগছে। একেই মনে হয় নিজের সুনাম নিজে করা, বলা হয়। 😁



1000017581.jpg

যেকোনো শহরের বহুতল গুলো কেউ যদি দূর থেকে ভালোভাবে দেখেন তাহলে অনেকটা ছোটো ছোটো পাখির বাসার মতো দেখতে মনে হবে। সেখানে যে জিনিসটা সবচেয়ে বেশি নজরে আসে তা হলো অসমান কিছু ঘরবাড়ি। কিছু রঙিন, কিছু শ্যাওলা পড়া। বহুতল যেমন হোক, সবার মধ্যে অনেকগুলো মানুষ জীবন যাপন করছে অথচ কেউ কাউকে চেনে না। তবে সবার মধ্যে একটা মিল রয়েছে, সেটা হলো আকাশ।


1000017582.jpg

কাঁটা মুকুট, এক ধরনের ফুলের নাম হলেও শুনলে বেশ অন্য ধরনের জিনিস চোখে ভেসে ওঠে। ছোটো ফুল হলেও খুব সুন্দর দেখতে। কিছুদিন আগে যখন বালেশ্বর গিয়েছিলাম সেখানে যে জায়গাটিতে রাত্রি যাপন করি, ঠিক সামনেই কিছু টব রাখা ছিলো। অনেক ফুলের মধ্যে একটা টবে বেশ কিছু কাঁটা মুকুট ফুল ফুটেছিল। রংটা এত সুন্দর লাগছিল ছবি না তুলে থাকতে পারি নি।


1000017585.jpg

সম্প্রতি কোনো এক কাজে ধর্মতলায় যাই। সেখান থেকে বাস উঠেছি বাড়ি ফিরে আসার জন্য। বিকেল বেলা তারউপর চারপাশের আকাশটা মেঘলা হয়ে ছিলো। দুর পাল্লার সরকারি বাস গুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখি দূরে শহীদ মিনার দেখা যাচ্ছে। মেঘলা দিনে সে যেন বড়ই একা।


1000017583.jpg

বাড়িতে যদি আইসক্রিম বানিয়ে খাওয়া যায় তাহলে খুব মজা হয়। আইসক্রিম বানানোটা যেমন বেশ মজার সেই সাথে বাড়িতে বানানোর জন্য ভালো উপকরণের আইসক্রিম পাওয়া যায়। ঘরে পাতা আমের আইসক্রিম। এত স্বাদ ছিল। আহা। কোন ধরনের চিনি দেওয়া হয়নি, শুধুমাত্র আমের মিষ্টি স্বাদ।


1000017588.jpg

শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবিগুলো দেখলে বোঝা যায় সেই সময়ে ভারতীয় ঘরানার ছবি আঁকা কতটা উচ্চমানের ছিল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা দেবকীর কোল আলো করে আসেন ভগবান বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণ। জন্মদিনের ঠিক একদিন আগে ঈশ্বরের জন্মের সময় কালীন, অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবির প্রতিকৃতি আপনাদের সামনে ভাগ করে নিলাম। যা গত বারের দুর্গা পুজোয় তোলা।


ক্যামেরা: LGE LM-G850
অবস্থান: পশ্চিমবঙ্গ, ভারত



IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

1000017573.png

Sort:  
 2 years ago 

দুর্দান্তু বেশ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম দাদা।আপনার ফটোগ্রাফিগুলো দেখেই চোখ জুরিয়ে গেল।ফটোগ্রাফির বর্ণনা দিতে সুন্দর কথা বলেছেন। বহুতল যেমন হোক তার মাঝে অনেকগুলো মানুষ বসবাস করলেও কেউ কাউকে চেনে না। কিন্তু সবার মধ্যে খুব সুন্দর মিল আছে। সেটা হলো আমরা সবাই এক আকাশের নিচের মানুষ। ফটোগ্রাফিটি দূর্দান্ত ছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে বাড়িতে যে কোন জিনিস তৈরি করে খেলে বেশ ভালো লাগে। পাকা আমের আইসক্রিম চিনি বাদে তৈরি করে খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু আলোকচিত্রের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চোখ ধাঁধানালো সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে গোধূলি লগ্নের শহরের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



ভাইয়া আপনি তো ভালোই ছবি তুলতে পারেন।অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

যখন আমরা ফোনের গ্যালারিতে কিছু খুঁজে বেড়াই তখন আশ্চর্য ধরনের কিছু ছবি আমাদের সামনে চলে আসে। যেটা নিজেরও বিশ্বাস করা যায় না ঠিক তেমনটাই হলো আপনার। সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন বিশেষ করে শহরের ফটোগ্রাফি টা দারুণ দেখাচ্ছে দাদা।

 2 years ago 

কাটা মুকুট ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর।কালার কম্বিনেশন টা আমার অনেক ভালো লাগে এই ফুলের আর গঠন টা।নামের সাথে চিন্তা করলে মনে হয় কতই না কাটা ফুলটিতে।আপনার ঘরে পাতা আমের আইসক্রিম এর কালার দেখে মনে হচ্ছে খেতে আসলেই ভালো ছিল।সবগুলো ফটোগ্রাফি জাস্ট সুন্দর।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লাগছে হ্যাঁ বহুতল ভবন গুলো দূর থেকে অনেক ছোট ছোট লাগে তবে প্রথম ফটোগ্রাফি তে লাল মেঘের দৃশ্যটা সৌন্দর্য একদম পুরোপুরি সূক্ষ্ম ভেবে ফুটিয়ে তুলেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38