ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৬-২০২৪)

IMG_20240605_151311.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু সময় লেখাপড়া করেছিলাম। তারপরে বাড়ির কাজের জন্য একটু বাইরে বের হয়েছিলাম। বাড়িতে ফিরে এসে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। কোচিং এ যাওয়ার সময় আজকে বেশ মজার একটা ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে। কোন একদিন এই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব। কোচিং শেষ করে বাড়িতে এসেছি। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে মোবাইল ফোন নিয়ে কাজে বসে ছিলাম। যেহেতু এবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দাদা প্রতিযোগিতার আয়োজন করেছে তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলে দারুন একটি টপিক বাছাই করে সকলের সাথে ভিডিও ধারণ করেছিলাম সেই ভিডিওটি এডিটিং এর এর কাজ করছিলাম। আশা করি আপনাদের মাঝে চমৎকার একটি কনটেন্ট শেয়ার করব এবার। বেশ কিছু সময় কাজ করার পরে এখনো কাজ অনেক বাকি আছে ভাবলাম এই কাজ পরেও করা যাবে। তাই আবারো আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য চলে আসলাম। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক....
ফটোগ্রাফি-১

IMG20240529103922.jpg


Device//oppo f21s pro
What3Words Location

প্রথমে আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি কসমস সালফিরিয়াস ফুলের ফটোগ্রাফি। আসলে এই ফুলের ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম আমি আমাদের বাড়ির পাশের একটি পার্ক থেকে। আসলে এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে সেখান থেকেই মূলত ফটোগ্রাফি গুলো সংগ্রহ করে থাকি। আশা করি এই ফুলের ফটোগ্রাফি টি আপনাদের প্রত্যেকের কাছে দেখতে বেশ চমৎকার লাগবে।
ফটোগ্রাফি-২

IMG20240529105036.jpg


Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করেছিলাম পাতাবাহার ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমি ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি। ফটোগ্রাফি পোস্টগুলো ফুরিয়ে গেলে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ফটোগ্রাফি পোস্ট সংগ্রহ করে থাকি। একটি গাছের মধ্যে দুই কালারের ফুলের পাতা সত্যি ভাবতে গেলে অনেক কিছু। এত সুন্দর সৃষ্টি মায় রহস্য দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছিলাম।
ফটোগ্রাফি-৩

IMG20240529104638.jpg


Device//oppo f21s pro
What3Words Location

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে ঘাসফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। পার্কের মধ্যে আমি যখন হাঁটতে ছিলাম একটি পুকুরের পাশে এই ঘাসফুল লাগানো ছিল। সেখান থেকে আমি মূলত এই ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। পার্কের মধ্যে ফুল গাছ দ্বারা সাজানো রয়েছে দেখতে বেশ মনোমুগ্ধকর। আমাদের আশপাশ এলাকা থেকে প্রায় দিন অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে। বিকেল বেলায় এই পার্কের মধ্যে মনোরম পরিবেশে সময় কাটাতে বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি-৪

IMG20240205154904.jpg

IMG20240205155246.jpg


Device//oppo f21s pro
What3Words Location

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে সবজিওয়ালা সহ সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি যখন সবজির ফটোগ্রাফি সংগ্রহ করতেছিলাম। তখন সবজি বিক্রেতা আমার মোবাইলের ক্যামেরা বন্দী হওয়ার জন্য বেশ উৎসাহ প্রকাশ করেছিল। তাই আমি ক্যামেরাবন্দি করে বলেছিলাম আপনাকে ভাইরাল করে দিব। আমাকে বলেছিল তাড়াতাড়ি ভাইরাল করে দাও। লোকটির ভাইরাল হওয়ার উৎসাহ দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। সেখান থেকে আমি শীতকালীন সবজি সিম কিনেছিলাম। সিম খেতে আমি বেশ পছন্দ করি। এই ফটোগ্রাফি গুলো বামুন্দি বাজার থেকে সংগ্রহ করেছিলাম।
ফটোগ্রাফি-৫

IMG20240525181017.jpg


Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি তামাক গাছের ফটোগ্রাফি। কিছুদিন আগে আমি আমাদের মাঠের জমি দেখতে গিয়েছিলাম। সেখানে দেখি একটি একটি ফাঁকা জমির মাঝে শুধুমাত্র একটি তামাক গাছ রয়েছে। সেখানে বসে অনেক সুন্দর ভাবে আমি তামাক গাছের ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি। আসলে অন্যান্য এলাকার থেকে আমাদের এলাকায় তামাকের চাষ অনেক বেশি হয়। যদি কখনো তামাক গাছ না দেখে থাকেন এই পোষ্টের মাধ্যমে আজকে দেখতে পারবেন।
ফটোগ্রাফি-৬

IMG20240529103810.jpg


Device//oppo f21s pro
What3Words Location

সবার শেষে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। আমরা বেশিরভাগ সময় লাল কালারের গোলাপ ফুল দেখে থাকি। তবে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি গোলাপি কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি। আশা করি সকলের কাছে এই ফুলের ফটোগ্রাফিটি দেখতে বেশ ভালো লাগবে। চেষ্টা করেছি প্রত্যেকটি ফটোগ্রাফি নিজের জায়গা থেকে ভালোভাবে শেয়ার করার জন্য এবং ফটোগ্রাফির নিচে বর্ণনা দেওয়ার জন্য। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ আজকে আপনি তো অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের চমৎকার ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার কসমস ফুলের ফটোগ্রাফি ও ঘাস ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং পাতাবাহার ফুল গাছের ফটোগ্রাফি ও সবজি বিক্রেতার ফটোগ্রাফিও বেশি চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করার কসমস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে তবে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং তামাক গাছের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। তামাক গাছ এর আগে সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তামাক কাছে ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেন বেশ খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ঘাসফুলের ফটোগ্রাফি, গোলাপ ফুল আর কসমস ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাই গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। ফটোগ্রাফি পোস্টগুলো আমি সবসময় পছন্দ করি। ফটোগ্রাফি করা একটা আর্ট আর ফটোগ্রাফি গুলোকে আরও সুন্দর করে অন্যের কাছে পরিবেশন করাটাও একটা আর্ট। আজ আপনার সবগুলো ফটোগ্রাফির সাথে সবজিওয়ালার সবজি সহ ফটোগ্রাফিটিও অসাধারণ হয়েছে। জানিনা সবজিওয়ালা সবজি সহ ছবিটি ভাইরাল করতে পেরেছেন কিনা আমার কাছে ছবিটি ভাইরাল হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনার কাছে ছবিটা ভাইরাল করতে পারলাম।

 2 years ago 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর সুন্দর এ ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি আমি। এখানে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি ছিল। ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

তামাক গাছের ফটোগ্রাফি গুলো অনেক সময় দেখা যায় না, আপনি আপনার ফটোগ্রাফি পোষ্টের মধ্যে তামাক গাছের ফটোগ্রাফি রেখেছেন এই বিষয়টা দেখে বেশি খুশি হলাম। তাছাড়াও আপনার ফটোগ্রাফি গুলো খুব মানসম্মত এবং সুন্দর সব মিলিয়ে দারুন একটি পোস্ট।

 2 years ago 

চেষ্টা করেছি বন্ধু তামাক গাছের ফটোগ্রাফি তোমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ!! ভাই, আপনি তো খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলাম। কি দারুণভাবে ফটোগ্রাফি করেছেন, যার কারনে দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, অসাধারণ এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ভাই।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছ। তোমার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। তবে তোমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি এর মধ্যে কসমস ফুল এবং পাতাবাহার গাছটি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে।। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি তোমাদের মাঝে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ বন্ধু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38