ফটোগ্রাফি পোস্ট //বিকেল বেলায় কিছু ধানক্ষেত এর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৫-২০২৪)

IMG_20240501_181242.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেল বেলায় কিছু ধানক্ষেত এর ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে অল্প কিছু সময় লেখাপড়া করে আবারও গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং শেষ করে ঘুড়ি ফেরার পথে ঘুড়ি তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো বলে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। তারপরে বাড়ি ফিরে এসে খাওয়া-দাওয়া শেষ করে দুপুর বেলা থেকে প্রায় বিকেল বেলা পর্যন্ত ঘুড়ি বানিয়েছি। আসলে ঘুড়ি বানাতে গিয়ে নিজের কাছে বেশ ক্লান্তিবোধ মনে হচ্ছিল। তারপরেও শুরু থেকে শেষ পর্যন্ত ঘুড়ি বানাতে আমি সক্ষম হয়েছি আশাকরি এই পোস্টটি কালকে সকালবেলায় আপনাদের মাঝে শেয়ার করব। বিকেল বেলায় গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো ঘুড়ি ওড়ানোর জন্য মাঠে চলে এসেছি। ঘুড়ি ওড়ানো শেষ করে মাঠে বসেই পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

IMG-20240501-WA0011.jpg

IMG-20240501-WA0009.jpg

গতকাল বিকেল বেলায় আমি এবং জুবায়ের ডিএসএলআর ক্যামেরা নিয়ে পাশের গ্রামে ঘুরতে বের হয়েছিলাম। সেখান থেকে বিকেল বেলায় বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সেখানে গিয়ে একটি মাঠের মধ্যে রাস্তায় গিয়েছিলাম আমরা কিছু ছবি তোলার জন্য। সেখানে যাওয়ার পরেই দেখি রাস্তায় চারি সাইডে ধানক্ষেত। আমি সেখান থেকে বেশ কিছু ছবি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সংগ্রহ করেছিলাম। ধানক্ষেতের নিচেই বেশ কিছু পুকুর ছিল আমি সেগুলোর ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরে হঠাৎ করে অনেক দূরে আমার চোখ চলে গেল দেখি একজন কৃষক ধান কাটার পরে ধান বাঁধছে। আমি অনেক দূর থেকেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে জুম করে ছবিটি তুলেছি আসলে ছবিটি তোলার পরে দেখতে ভালো লেগেছিল না তাও আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20240501_181150.jpg

IMG-20240501-WA0008.jpg

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে আমার দুটি ছবি শেয়ার করেছি। আসলে রাস্তার পাশে একটি পুল ছিল পুলের উপরে দাঁড়িয়ে বেশ কিছু স্টাইলে আমরা ছবি তুলেছিলাম। তারপরে ধানক্ষেত থেকে আমি কয়েকটি ধানের শীষ ছিঁড়ে নিয়ে এসেছিলাম ছবি তোলার জন্য। ধানের শীষ নিয়ে আসার পরেই আমি হাতে তখন ধরেছিলাম জুবায়ের অনেক সুন্দর ভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দিয়েছিল। আসলে প্রায় দিন বিকেল বেলায় বাইক নিয়ে আমরা পাড়ার ছেলেরা মিলে ঘুরতে বের হই। আসলে বিকেল বেলার অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে শক্তি বেশ ভালো লাগে।

IMG-20240501-WA0007.jpg

এবার আপনার উপরের ছবি দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও ধানের শীষ যখন হাতে ধরে রেখেছিলাম তখন অনেক সুন্দরভাবে ক্যামেরা দিয়ে জুম করে একটি ছবি তুলে রেখেছিলাম। আসলে আমাদের এলাকার কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে তাদের মাঠে ফসল ফলাতে সক্ষম হচ্ছে। আসলে মাঠের ফসল গুলো দেখলে সত্যিই মন প্রাণ বেশ ভোরে ওঠে। আর হয়তো অল্প কিছুদিন পরেই আমাদের এলাকার মাঠের ধানগুলো কাটা শুরু হয়ে যাবে। আশা করি সকল কৃষক বেশ ভালোভাবেই মাঠের ধানগুলো বাড়িতে নিয়ে আসতে পারবে। আমাদের প্রত্যেক মানুষের সব সময় কৃষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানো উচিত।

IMG-20240501-WA0004.jpg

IMG-20240501-WA0000.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি শেয়ার করেছি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছিল তখন আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে অনেক সুন্দর ভাবে দুটি ছবি তুলে রেখেছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি। সূর্য যখন লালচে রং ধারণ করেছিল তখন দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আপনাদের শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীরেনডম ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাডিএসএলআর ৭০০ ডি
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনকামারখালী, গাংনী, মেহেরপুর
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্ৰামের মধ্যে বসবাস করলে এরকম সৌন্দর্য প্রায় সব সময় উপভোগ করা যায়। আপনি দেখছি বিকাল বেলা ধান ক্ষেতের মধ্যে খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছেন। আপনি বিকাল বেলার বেশ কয়েকটি ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী প্রশংসনীয়।

 2 years ago 

ঠিক বলেছেন আসলে গ্রামের মানুষ এরকম প্রাকৃতিক সৌন্দর্য বিকেল বেলায় প্রতিনিয়ত উপভোগ করে।

 2 years ago 

ধানের জমিতে ভ্রমণ করেছেন একই সাথে ফটোগ্রাফি ধারন করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। এমন পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে খুবই ভালো লাগে। আসলেই ধানের জমির উপর থেকে যখন সূর্যের লালচে রং দেখা যায় তখন সেটা অন্য রকমের ভালো লাগা কাজ করে।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি আসলে সন্ধ্যা বেলায় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে লালচে রং ধারণ করলে দেখতে বেশ ভালো লাগে।

 2 years ago 

বিকেল বেলায় ধান ক্ষেতে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন ভাই। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ ছিল তবে বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ফটোগ্রাফির সাথে সুন্দর কিছু বর্ণনা দেওয়ার জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ধানের শীষের ফটোগ্রাফি আর সূর্যাস্তে যাওয়ার দৃশ্যগুলো আমার দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ ভাই।

 2 years ago 

চলমান সময় গ্রাম অঞ্চলের একটি সৌন্দর্য হলো ধানক্ষেত। ধানগুলো প্রায় পেকে যাওয়ার মুহূর্তে। এ সময় চারিদিকে মনে হয় যেন সোনা জ্বলছে। আপনার আজকে বিকেল বেলায় কিছু ধান খেতে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আসলে গ্রামের মানুষের ধান যখন মাঠে পেকে যায় তখন মনে হয় যেন সেগুলো দিয়ে সোনার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বিকেলবেলা ধান খেতে গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখছি। আপনার সুন্দর এই ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনার এই ধানক্ষেতের চিত্র।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু ধান ক্ষেতের ফটোগ্রাফি শেয়ার করার জন্য মামা।

 2 years ago 

এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে।ভীষণ সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।দুর্দান্ত লেগেছে প্রতিটা ফটো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু আপনাদের মাঝে প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ভাবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37