ভ্রমণ পোস্ট // সিলেট ভ্রমণের ১৪ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-০৩-২০২৪)

IMG_20240329_083928.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিলেট ভ্রমণের ১৪ তম পর্ব। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। ভেবেছিলাম আজকে কোচিং নেই হয়তো বেশ ফ্রি থাকতে পারবো বাড়িতে একটু ছেলেদের সাথে মজা করে আড্ডা দিব। কিন্তু সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে বাড়ির পাশের এক দাদি স্টক করেছে জানতে পারি। পরে আমার কাকা এসে আমাকে বলল দাদির সাথে আমাকে কুষ্টিয়াতে যেতে হবে। তাই সকাল বেলায় ঘুম থেকে উঠে রেডি হয়েই অ্যাম্বুলেন্স নিয়ে আমরা সকলেই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখানে গিয়ে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন ছিল তেমন ভালো ডাক্তার পেয়েছিলাম না। অবশেষে আমরা সদর হাসপাতালে নিয়ে এসেছিলাম। সেখানে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হলো তারপরে আমাদের সিটি স্ক্যান করার জন্য বলা হয়েছিল। দাদির মাথার সিটি স্ক্যান করার পরে ডক্টরকে দেখানো হয়েছিল পরে জানতে পারি ব্রেন স্টক করছে। তারপর সেখানে আসরের আজান দিয়ে দিয়েছিল। কিছু সময় পরে সেখানে আমার দাদির ছেলে এসেছিল পরে আমি তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে আসার কয়েক মিনিট পরেই ইফতারির সময় হয়েছিল ইফতারি শেষ করে নামাজ শেষ করে গোসল শেষ করে এসে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য বসে গেছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

IMG20231026112248.jpg

IMG20231026111012.jpg

আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে মাধবকুণ্ড ইকো পার্কের মধ্যে ঝরনার ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। ঝরনার নিচে আমি যখন দাঁড়িয়ে ছিলাম তখন আমার এক বন্ধু ছবি তুলে দিয়েছিল সেই ছবিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সিলেট ভ্রমণের তিন থেকে চার দিন বেশ দারুন সময় পার করেছিলাম। আসলে উপর থেকে নিচে যে জায়গায় ঝর্ণার পানি পড়ছে এখানে চোরাবালি রয়েছে। তাই এখানে পুলিশ প্রটেকশন ছিল পুলিশ মাইক হাতে করে প্রত্যেক মানুষকে সতর্কবার্তা জানাতে ছিল। সেখানে গোসল করা প্রত্যেক মানুষের জন্য নিষেধ ছিল। সব মিলিয়ে প্রকৃতির সৌন্দর্যের অপরূপ দুচোখ দিয়ে বেশ সুন্দরভাবে উপভোগ করেছিলাম।

IMG_6454.JPG

IMG_6458.JPG

IMG_6435.JPG

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে ভোলাগঞ্জ সাদা পাথরে যখন আমরা গোসল করেছিলাম তখন কার তিনটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ভোলাগঞ্জ সাদা পাথরে বেশ দারুন সময় পার করেছিলাম বন্ধুরা মিলে। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাওয়ার পরে আমরা সেখানে প্রথমে গোসলের জন্য পানিতে নেমেছিলাম। আমরা বন্ধুরা যখন গোসলে নেমেছিলাম তার আগ মুহূর্তে আমরা ডিএসএলআর ক্যামেরা ভাড়া করেছিলাম ছবি ওঠার জন্য। গোসল মুহূর্তে আমরা সকলেই বেশ দারুন ভাবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম। সিলেট ভ্রমণ কিন্তু অনেকদিন আগেই শেষ করেছি কিন্তু এই ছবিগুলো এখন স্মৃতি হিসেবে অ্যালবামে রাখা হয়েছে। তাই যে কোন জায়গায় গেলে আমি ছবি উঠতে বেশ পছন্দ করি। নিজের ভ্রমণের স্মৃতিগুলো সব সময় ধরে রাখার জন্য।

IMG_6580.JPG

IMG_6587.JPG

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল শেষে আমরা আবারো অনেক সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করে ছবি তোলা শুরু করেছিলাম। ছবি তোলার সময় ক্যামেরাম্যান আমাদেরকে বিভিন্ন ধরনের স্টাইল শিখিয়ে দিয়েছিল। সেখান থেকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুইটি ছবি শেয়ার করেছি। আমার এই ছোট্ট জীবনে সবথেকে বড় জার্নি হচ্ছে সিলেট ভ্রমণ। সিলেট ভ্রমণে আমরা প্রায় চার দিন সময় অতিবাহিত করেছিলাম । যেহেতু কলেজ থেকে গিয়েছিলাম তাই বন্ধু দের সাথে বেশ সুন্দর সময় পার করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাগ্নে তোমার সিলেট ভ্রমণের ১৪ তম পর্বটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। একই সাথে ঝর্ণার দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর এরকম অপূর্ব সৌন্দর্য জায়গা ভ্রমণ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা মজাই আলাদা। চমৎকার একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পাশের বাড়ীর দাদীর দ্রুত সুস্থতা কামনা করছি। মাধবকুণ্ড ইকো পার্কের মধ্যে ঝরনা ও ভোলাগঞ্জ সাদা পাথরের পানিতে গোসল নিয়ে আপনি সিলেট ভ্রমণের ১৪ তম পর্ব সাজিয়েছেন ভাইয়া। পর্বটি ভালো হয়েছে। পোস্টের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। ছবি গুলো ঝক ঝকে সুন্দর। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপু ভোলাগঞ্জ সাদা পাথরের গোসল করতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল।

 2 years ago 

বন্ধু তোমার পোস্ট দেখে মনে হচ্ছে তুমি এই সিলেট ভ্রমণ করে খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলে। তোমার এর আগের পর্বগুলো আমি দেখেছি তুমি আমাদের মাঝে খুব সুন্দর করে এই পর্বগুলো শেয়ার করেছি এবং দেখে মনে হচ্ছে খুবই আনন্দ উপভোগ করেছে। বন্ধুদের সাথে একদম জমিয়ে আড্ডা করেছো যদিও আমি ছিলাম না আমি থাকলে হয়তো আরও বেশি আড্ডা দেওয়া হতো এবং আনন্দ সমূহ করা হতো। ধন্যবাদ বন্ধু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বন্ধু তোমাকে আমি এই পিকনিকে নিয়ে যাওয়ার জন্য সত্যি বেশ আকুতি জানিয়েছিলাম কিন্তু তুমি গিয়েছিলে না। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে আপনি আজকে আমাদের মাঝে সিলেট ভ্রমণের ১৪ তম পর্ব শেয়ার করলেন। তবে আজকে আপনার পোস্টের মধ্যে না ঢুকলে হয়তোবা এত সুন্দর একটি ঝর্ণা দেখতে পেতাম না। এরকম ভাবে প্রাকৃতিক ঝর্ণা এর আগে আমি দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলে সত্যি খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। আসলে ঝর্ণা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলেন জেনে বেশ ভালো লাগলো ভাই। আমিও গত বছর বন্ধু আর বড় ভাইদের সাথে সিলেট ভ্রমন করেছিলাম সত্যি সাদা পাথরে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাই প্রত্যেকটি পোস্টে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি সিলেট ভ্রমণের ১৪ তম পর্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনারে ভ্রমন পোস্ট দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনি একের পর এক নিত্য নতুন সুন্দর সুন্দর দৃশ্য দেখে চলছেন সিলেটের। আর সুন্দর বর্ণনার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার এ ভ্রমণ পোস্ট পড়ে।

 2 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি সিলেট ভ্রমনের খুব সুন্দর কিছু পর্ব আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকে এর আরো একটি নতুন পর্ব দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে অনেকগুলো বিষয় ফুটিয়ে তুলেছেন৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে সিলেটের অনেক কিছুই ফুটিয়ে তুলেছেন৷ আশা করি পরবর্তীতে আরো অনেকগুলো পর্বের মাধ্যমে অনেক সৌন্দর্য দেখতে পারবো৷

 2 years ago 

চেষ্টা করি ভাই প্রত্যেকটি পোস্ট আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38