অনেকদিন পর নিজেদের পুকুরে মাছ ধরার কিছু অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৭-০৪-২০২৪)

IMG20231218124844.jpg

IMG20231218125147.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অনেকদিন পর নিজেদের পুকুরে মাছ ধরার কিছু অনুভূতি। গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও সাতাশে রমজানের দিন আমরা পাড়ার ছেলেরা মিলে সকল রোজাদার ব্যক্তির জন্য ইফতারের ব্যবস্থা করে থাকি। তাই আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে ইফতারের বাজারে যেতে হবে সেজন্যই আপনাদের মাঝে সকাল সকাল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সেহরি খেয়ে নামাজ শেষ করে এসেই পোস্ট লেখার জন্য বসে গেলাম। এবার পাড়ার সকল ছেলেদের কাছ থেকে টাকা তোলা থেকে শুরু করে ইফতারির সবকিছু দায়িত্ব আমার উপরে তাই সব থেকে বেশি ব্যস্ত সময় পার করতে হবে। তাও চেষ্টা করি এর মাঝে কিছু সময় পেলে আপনাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে লিখে শেয়ার করা যাক.......

IMG20231218124908.jpg

IMG20231218124854.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের পুকুরে অনেকজন জেলে মাছ ধরতে এসেছে। আসলে ঈদ সামনে পরিবারের আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো না তাই মাছ বিক্রয় করতে হচ্ছে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে লিখে শেয়ার করা যাক। গত কয়েকদিন আগে আব্বু আমাকে বলে গিয়েছে পুকুর থেকে মাছ ধরে বিক্রয় করার জন্য। আমি বেশ কিছু জেলে কে মাছ ধরার জন্য বলেছিলাম। তাই গত কয়েকদিন আগে আমাদের পুকুর থেকে মাছ বিক্রয় করা হয়েছে। প্রত্যেক বছরের আমাদের এই পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করা হয় কিন্তু এবার টাকার সমস্যার কারণে বড় মাছ চাষ করতে পারেনি। পুকুরে জেলেরা এসে অনেক সুন্দর ভাবে জাল টানার পরে দুই সাইডে কোচ করে মাছ ধরতেছিল। তখন আমি অনেক সুন্দর ভাবে বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে।

IMG20231218124705.jpg

IMG20231218124849.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পুকুরে অনেক সুন্দর ভাবে জেলেরা মাছ ধরে হাঁড়ির মধ্যে রাখতে ছিল। আমি তখন অনেক সুন্দর ভাবে বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আমাদের পুকুরের মাছ খেতে বেশ সুস্বাদু আমাদের গ্রামের মানুষ বলে থাকে। এবার আমাদের পুকুরে অনেক ধরনের মাছ চাষ করা হয়েছিল। পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, সিলভার মাছ, আরো নাম না জানা অনেক ধরনের মাছ চাষ করা হয়েছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে। আসলে এই পুকুরে জাল দিয়ে মাছ ধরতে হলে প্রত্যেক জন জেলেকে ১০০ টাকা করে জাল ভাড়া দেওয়া লাগে। জালের জিনিস সরদার ওই লোক জাল ভাড়া নিয়ে থাকে।

IMG20231218124813.jpg

IMG20231217222709.jpg

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক সুন্দর ভাবে মাছ ধরার পরে মাছের হাড়ি যখন উপরে দিকে নিয়ে এসেছিল তখন আমি মাছের ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমাদের পুকুরে আজ দিয়ে প্রায় চার দিন মাছ ধরা হলো। আসলে পর পর যদি চার দিন মাছ ধরা হয় তাহলে মাছের শক্তি এমনিতেই অনেকটা কমে যায়। এই চার দিনে আমরা প্রায় আমাদের পুকুর থেকে ৯ লক্ষ ৩৮ হাজার ৭৮০ টাকার মাছ বিক্রি করেছিলাম। আসলে প্রত্যেকবারের তুলনায় এবার মাছ চাষিরা ভালো লাভবান হতে পারেনি। কারণ অন্যবারের তুলনায় মাছের খাবারের দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় মাছের দাম বৃদ্ধি পায়নি। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মাছ ধরার দারুন মুহূর্ত শেয়ার করেছেন সেই সাথে ফটোগ্রাফি গুলো ও অসাধারণ।
মাছ ধরতে আমারও খুব ভালো লাগে তাই তো বাড়ি গেলে সময় পেলেই নদীতে ছুটে যায় বন্ধুদের সাথে মাছ শিকার করতে।

 2 years ago 

আপনি বাড়িতে গেলে বন্ধুদের সাথে মাছ শিকার করতে জান । জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

নদীতে বা পুকুরে মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে।আপনাদের পুকুর টা অনেক সুন্দর। জেলেরা তাদের রপ্ত করা কৌশল করে মাছ ধরছে।মাছ চাষ আয়ের অন্যতম উৎস।এতো সুন্দর একটা অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আপনাদের পুকুরে মাছ ধরেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আসলে এ বছর মাছের খাবারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সকলের জন্যই কঠিন হয়ে যাচ্ছে মাছ চাষ করা। তারপরও তো দেখছি বেশ কিছু টাকার মাছ বিক্রি করতে পেরেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আসলে সকল মাছ চাষির জন্য মাছ চাষ অনেক কঠিন হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে খাবারের দাম অনেক বৃদ্ধি পেয়েছে।

 2 years ago 

পুকুরে মাছ ধরতে যেমন ভালো লাগে তেমনি দেখতে ও অনেক ভালো লাগে। বিশেষ করে মাছ ধরা দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের পুকুর। আমাদের পুকুরে যেদিন মাছ বিক্রি করে সেদিন শত কাজের মধ্যেও আমি মাছ ধরা দেখি। আপনাদের পুকুরে চারদিন ধরে মাছ ধরেছেন এবং অনেক টাকার মাছ বিক্রি করেছেন শুনে অনেক ভালো লাগলো। মাছ ধরার এমন একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের পুকুর আছে জানতে পেরে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য। আসলে মাছ ধরা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে।

 2 years ago 

ঈদ উপলক্ষে আপনি আপনার পুকুরের কিছু পরিমাণ মাছ বিক্রি করে দিয়েছেন জেলে দের কাছে।জেলেরা খুবই সুন্দর করে মাছ ধরতে পারে। এবছর টাকার অভাবের কারণে পুকুরের মাছ গুলো বেশি একটা বড় করতে পারেননি, আসলে আর্থিক সমস্যা সব থেকে বড় একটা সমস্যা। আর্থিক সমস্যা মানুষ কে ভালো থাকতে দেয় না। আপনার পুকুরের মাছ গুলো একটু বড় হলে আরো পরিমাণে একটা পুঁজি লাভ করতে পারতেন। কিন্তু ভাগ্যের দুর্নম পরিহার, তা আর সম্ভব হলো না।

 2 years ago 

আসলে ভাই ঈদ সামনে রেখে টাকা পয়সার অনেক সংকট তাই মাছ বিক্রি করতে হয়েছিল।

 2 years ago 

ছোট্টবেলা যখন নিজেদের পুকুরে মাছ ধরত সেই অনুভূতিটাই অন্যরকম থাকতো। আপনাদের পুকুরে জাল ফেলে মাছ ধরছে সে দৃশ্যটি দেখে সত্যি ভালো লাগলো। মাছগুলো যখন ছোটাছুটি করে তখন আরো বেশি ভালো লাগে। পাঙ্গাস মাছ অনেক বড় সাইজের হয়েছে দেখছি । আমাদের সাথে সেই অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে জালের মধ্যে যখন মাছগুলো অনেক ছোটাছুটি করে তখন দেখতে বেশ ভালো লাগে।

 2 years ago 

আসলে এভাবে নিজেদের পুকুর থেকে মাছ ধরা এবং সেই মাছ বাজারে গিয়ে বিক্রি করা সত্যিই একটা আনন্দের বিষয়। যেহেতু চার দিন ধরে আপনাদের পুকুরে মাছ ধরা হয়েছে এবং অনেক টাকার মাছ আপনারা বিক্রি করেছিলেন শুনে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। আসলে বর্তমান সময়ে কোন ব্যবসায়ীরা লাভবান হয় না। লাভবান হয় দালাল শ্রেণীর একদল লোক। আসলে মাছ ধরার এই দৃশ্যটি আপনার পোষ্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে বর্তমান সময়ে যে কোন ব্যবসায়ীরা লাভবান হচ্ছে না। ঠিক বলেছেন ভাই সব থেকে বেশি লাভবান হয় দালাল শ্রেণীর লোক।

 2 years ago 

অনেকদিন পুকুরে মাছ চাষ করার পরে হঠাৎ করে কোন একদিন মাছ ধরতে গেলে ভীষণ আনন্দ লাগে। ভাগ্নে তোমাদের নিজের পুকুরে মাছ ধরলে আর আমাকে জানালে না কাজটা ঠিক করো নাই। যাহোক অনেকদিন পর নিজের পুকুরে মাছ ধরে অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন মামা আপনি আসলে মাছ চাষ করার পরে যদি সেই মাছ ধরতে যাওয়া হয় সত্যি বেশ আনন্দ লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38