ফটোগ্রাফি পোস্ট //কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-০৪-২০২৪)

IMG_20240424_125847.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় লেখাপড়ার জন্য টেবিল চেয়ারে বসে ছিলাম। তারপরে আবারো কোচিং এর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। রাস্তায় গিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে যখন গাড়ি পেয়েছিলাম না তখন একবার ভাবলাম আজকে পড়তে যাব না বাড়িতে চলে যাই। তার ঠিক কয়েক মিনিট পরেই গাড়ি পেয়ে গেলাম। কোচিংয়ে পৌঁছাতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেট হয়ে গিয়েছিল আজকে। তারপরে কোচিং শেষ করে বন্ধুদের সাথে বাজারে বসে বেশ কিছু সময় আড্ডা দিয়েছিলাম। আসলে রোদ গরমে বাইরে থাকতে খুব একটা ভালো লাগে না। বাড়িতে এসে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........

IMG20240205155257.jpg

IMG20240205155248.jpg

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে অতিরিক্ত তাপমাত্রার কারণে লেবুর শরবত মানুষের শরীরের জন্য বেশ প্রয়োজন। গত কয়েকদিন আগে আমি বামুন্দি বাজারে গিয়েছিলাম লেবু কেনার জন্য। আসলে লেবুর দাম অন্য সময়ের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকা হালি লেবু সত্যি আমি বেশ অবাক হয়েছিলাম। তারপরে সেখানে হলুদ কালারের কিছু লেবু এবং সবুজ কালারের কিছু লেবু দেখতে পেয়েছিলাম। তবে আমি পাকা লেবু নিয়েছিলাম দুই হালি অতিরিক্ত গরমে লেবুর শরবত খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা পানির সাথে যদি লেবুর শরবত খাওয়া যায় সবচেয়ে বেশি ভালো হয়। লেবু গুলো কেনার পরে আমি বাজারের মধ্যে বেশ কিছু সময় ঘোরাঘুরি করছিলাম এবং ফটোগ্রাফি মোবাইলে ধারণ করছিলাম।

IMG20240205154722.jpg

IMG20231111111337.jpg

বাজারের মধ্যে বেশ কিছু সময় ঘোরাঘুরির পরে আমি আবারও সেখান থেকে একঝুড়ি বেগুনের ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। আসলে ঝুড়ির মধ্যে যখন বেগুন গুলো সাজানো ছিল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই আমি ফটোগ্রাফি ধারণ করেছিলাম। তারপর আমি একটি গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই গাছের নামটি আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসলে এই ফটোগ্রাফি আমি আমাদের বাড়ির পাশ থেকে সংগ্রহ করেছিলাম।

IMG20231111111254.jpg

IMG20240302134611.jpg

এবার সবার শেষে আমি আপনাদের মাঝে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে ফুল দুটির ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে ফুলের সৌন্দর্য গাছে সব থেকে বেশি মানায় মানুষের হাতে থাকলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় না। প্রথম ফুলটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল কিন্তু দুঃখের বিষয় এই ফুলটির নাম আমার জানা নেই। দ্বিতীয় ফুলটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি আসলে এই ফুল কম বেশি প্রত্যেক মানুষ চিনে থাকে। আমিও গোলাপ ফুল বেশ ভালো পছন্দ করি। বর্তমান সময়ে গোলাপ ফুলের বাজার দর অনেক বেশি। আমাদের বাজারে টু ইস্টার ফুল মেলায় এই গোলাপ ফুল বিক্রয় করা হয় প্রায় ৫০ থেকে ৬০ টাকা দরে। আশা করি আপনাদের সকলের কাছে পোস্টটি ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীরেনডম ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাoppo f21s pro , 64mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনবামুন্দি বাজার, গাংনী,মেহেরপুর
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন লেবুর শরবত বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত জরুরী।
এক গ্লাস ঠান্ডা পানির সাথে একটু লেবুর শরবত হলে যেন প্রশান্তি বয়ে যায় সারা শরীরে।
সব মিলিয়ে ফটোগ্রাফি পোস্টটি অসাধারণ ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে বর্ণনা দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তোলা একদম ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর ছিল, তেমনি দেখতেও ভালো লেগেছে। লেবুর ফটোগ্রাফি দেখে তো লেবুর শরবত খেতে ইচ্ছে করতেছে। এখন যে গরম আরো কারেন্ট ও নেই। ঠান্ডা লেবুর শরবত হলে তৃপ্তি মিটিয়ে খেতে পারতাম। ফুলগুলোর ফটোগ্রাফি দেখতে তো আরো ভালো লেগেছে। ফুল গাছেই মানায় হাতে না। গাছের ফুল গাছই সুন্দর। এত সুন্দর করে আপনি বেশ কয়েকটা রেনডম ফটোগ্রাফি করলেন। আবার সবার মাঝে ভাগ করে নিলেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে।

 2 years ago 

আসলে অতিরিক্ত গরমে লেবুর শরবত খেতে প্রত্যেক মানুষেরই বেশি ইচ্ছে করছে আপু। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া। এই গরমে লেবুৱ শরবত শরীরের জন্য অনেক উপকারী। আমি তো ঠান্ডা পানির সাথে লেবু ও ইসুবগুলের ভুষি দিয়ে শরবত বানিয়ে খেতে খুব পছন্দ করি। তবে গরমকে ঘিরে বাজাৱে লেবুৱ দামও অতিরিক্ত গৱম হয়ে পড়েছে। আজ আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। তবে ভাই আপনার মত আমিও গাছটির নাম জানিনা হিহিহি।আপনি জানলে একটু আমাকে জানায়েন ভাইয়া তাতে আমারও জানা হলো আর প্রথম ফুলটি দেখে মনে হচ্ছে জবা ফুল। ধন্যবাদ ভাই আপনার সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।

 2 years ago 

আসলে গাছটি আমার কাছে দেখে অদ্ভুত মনে হয়েছে এই কারণে আমি নাম জানিনা। তবে এর আগেও কখনো দেখিনি।

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছো তুমি। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। তবে এর মধ্যে ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার ওই ফুলের নামটা জানা নেই তবে দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফুলের ফটোগ্রাফিটা দেখতে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ মামা।

 2 years ago 

বেশ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবজি, ফুল এবং গাছ গাছালির ফটোগ্রাফি গুলো খুব ভালো হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে নিজের মতো করে বর্ণনা দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই যে গরম পড়েছে তাতে করে লেবুর শরবত খাওয়া ভীষণ জরুরি। আর হ্যাঁ ভাই একটি কথা না বললেই নয়, আপনাদের বাজারে টুইস্টার ফুল মেলায় গোলাপ ফুলের দাম ৫০ থেকে ৬০ টাকা, দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যাইহোক ভাই, আপনার অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমাদের এলাকায় গোলাপ ফুল চাষ করা হয় না এই কারণেই গোলাপ ফুলের দাম একটু বেশি ভাই।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আসলে এই গাড়ির ঝামেলা একটু আগে আমিও ফেস করে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি পাওয়া যাচ্ছিল না। যাইহোক আপনি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। লেবুর ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তবে লেখাগুলোর মাঝে একটু ভুল রয়েছে আশা করি এডিট করে নিবেন।

 2 years ago 

আমিও অফিসে যাওয়ার জন্য মাঝে মধ্যে অটো পাইনা এবং বর্তমান বাজারে লেবুর দাম আকাশচুম্বি।
লেবুর শরবত খেলে অনেকটা গরম থেকে শান্তি পাওয়া যায়। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফির বেশ সুন্দর করে গুছিয়ে বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করছি ভাই প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা দেওয়ার জন্য । ঠিক বলেছেন ভাই লেবুর দাম বর্তমান সময়ে আকাশচুম্বী।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38