জেনারেল রাইটিং // আপুর বিয়ের অনুষ্ঠানের ১২ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো.........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৬-০৩-২০২৪)

IMG-20240321-WA0034.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপুর বিয়ের অনুষ্ঠানের ১২ তম পর্ব। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সেহরি খেয়ে আজকে বেশ কিছু সময় ঘুমিয়েছিলাম আজকে কোচিং শুরু হয়েছিল বেলা নয়টার দিকে এই কারণে আজকে ঘুমাতে পেয়েছিলাম। ঘুম থেকে উঠে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং শেষ করে আজকে ঈদের কেনাকাটা করেছি। আসলে আমি নিজে শুধুমাত্র একটি পাঞ্জাবি কিনছি আজকে তাছাড়া বাড়ির সকলের কেনাকাটা করেছিলাম। আসলে কোচিং শেষে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল কারণ বাড়ি থেকে আপু গিয়েছিল তারপরে কেনাকাটা শুরু করেছিলাম। আসলে রোজায় থেকে মার্কেটে ঘোরাফেরা করা বেশ কষ্টের ব্যাপার। তারপরে মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে যোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলাম মসজিদে। সেখান থেকে এসে বাড়ির পাশে ছোট কাকার বাড়ি ছাদ করতেছে সেখানে বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। তারপরে ভাবলাম বাড়িতে গিয়ে আপনাদের মাঝে পোস্ট লেখা শুরু করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

IMG-20240321-WA0019.jpg

IMG-20240321-WA0016.jpg

আপনার প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপুকে ক্ষীর খাওয়ানো স্টেজে বসানোর পরে অনেক সুন্দর ভাবে আমি বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আপুর বিয়েতে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানে আপুর বেশ কয়েকজন বান্ধবী এসেছিল আমরা সকলে মিলে বেশ মজা করেছিলাম। আপুর বান্ধবীরা সহ আপু একই হলুদ শাড়িতে সেজেছিল ক্ষীর খাওয়ার জন্য সত্যি দেখতে বেশ অসাধারণ লেগেছিল। আসলে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান হয়েছিল সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত। সেই রাতে আমরা সকলে মিলে মিশে মজা করেছিলাম। ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান শেষে আমিও বেশ দারুন ভাবে আপুদের সাথে একটি সেলফি তুলে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সব মিলিয়ে আপুর বিয়েতে তিন দিন বেশ দারুন সময় পার করেছিলাম।

IMG-20240321-WA0054.jpg

IMG-20240321-WA0044.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপুর বিয়ের দিন সকালবেলায় যখন বরপক্ষ এসেছিল তার কিছু সময় আগে গেটের সামনে আমরা অনেক সুন্দরভাবে কিছু মিষ্টি নিয়ে দাঁড়িয়ে ছিলাম দুলাভাইকে বরণ করে নেওয়ার জন্য। মিষ্টিগুলো যেই ট্রেরের উপর রাখা হয়েছিল সেখানে আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তারপরে দুলাভাই এবং আপুকে পাশাপাশি চেয়ারে বসানো হয়েছিল সেখানে দুলাভাইকে একটি মোবাইল ফোন গিফট করেছিলাম। আসলে মোবাইল ফোনটি আমার বেশ পছন্দ আমি নিজের হাতে মোবাইল ফোনটি কিনে নিয়ে এসেছিলাম। মোবাইল ফোনটি কিনে নিয়ে আসার আগে আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছিলাম ভাইয়ার কোন মোবাইল ফোন পছন্দ আছে কিনা। তারপরে আমি মোবাইল ফোনটা কিনতে গিয়েছিলাম বাজারে।

IMG-20240321-WA0050.jpg

IMG-20240321-WA0038.jpg

বিয়ের অনুষ্ঠান শেষে আমরা সকলে সন্ধার দিকে ফটোশুটের জন্য ছাদের উপরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে দুলাভাই এবং আপুকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া হয়েছে কিছু ছবি তোলার জন্য। ক্যামেরাম্যান সেভাবেই বেশ কিছু ছবি তুলেছিল। আসলে ছবি তোলার সময় আপু একটু লজ্জা পাচ্ছিল তাই ছবি তোলা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আমি এবং আপুর ছোট ভাই দুজন মিলে দুলাভাইয়ের সাথে বেশ কিছু ছবি তুলেছিলাম। তার মধ্য থেকে আমি আপনাদের মাঝে আজকে একটি ছবি শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার আপুর বিয়েতে দেখছি দারুন মজা করেছেন ভাইয়া আপনি। আর বেশ ব্যস্ত সময় ও পার করেছেন। আপনার দুলাভাইকে আপনি মোবাইল ফোন গিফট করেছেন শুনে বেশ খুশি হলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আর বিয়েতে সবাই ওরকম হলুদ রঙের শাড়ি পরলে দেখতে বেশ সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে আপনার আপুর বিয়ের কিছু অনুভূতি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে বিয়েতে সবাই মিলে যদি একই হলুদ শাড়িতে সাজা জায় দেখতে বেশি ভালো লাগে।

 2 years ago 

দেখতে দেখতে বিয়ের ১২ তম পর্ব শেয়ার করে দিলে ভাগ্নে। আসলে বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি। বিয়ের সময় কনের মুখে ক্ষির দেয়া। আরো বিভিন্ন ধরনের আনন্দ এখানে করা হয়ে থাকে। দেখি বরের সাথে দাঁড়িয়ে বেশ মজার গল্প করেছিলে। তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তোমার আপুর বিয়ের অনুষ্ঠানে বেশ ভারী মজা করেছিলে। এত সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে মামা কি বলবো বিয়েতে এত পরিমাণে মজা করেছিলাম যে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বিয়ে মানে আনন্দ৷ বিয়েতে আমরা সকলে অনেক বেশি পরিমাণ আনন্দ করে থাকি৷ নিজের বোনের বিয়ে হলে তো আনন্দের কোন সীমা থাকে না৷ আপনার নিজের বোনের বিয়ে উপলক্ষে আপনারা সকলে মিলে অনেক আনন্দ উপভোগ করেছেন এবং খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং সেগুলো খুব ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগছে৷ আপনি আপনার দুলাভাইকে মোবাইল ফোন গিফট করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

চেষ্টা করেছি ভাই অনেকগুলো স্টেপ আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য আপুর বিয়ের।

 2 years ago 

খুব ভালোভাবেই আপনি সবগুলো পর্ব শেয়ার করে আসছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38