অবশেষে পরীক্ষা স্থগিত হলো

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৭-০৭-২০২৪)

old-books-436498_1280.jpg

Source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অবশেষে পরীক্ষা স্থগিত হলো। বেশ কিছুদিন আগে থেকে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে এই কারণে আমি কমিউনিটি থেকে বেশ কিছুদিন ছুটি নিয়েছিলাম। তবে মাঝে মাঝে কয়েকটি পোস্ট করে নিজের একটিভ লিস্ট বজায় রাখার চেষ্টা করেছি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই বেশ কিছু সময় লেখাপড়া করেছিলাম। তারপরে পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে এসে বেশ কিছু সময় লেখাপড়া শেষ করে নিজের খাওয়া-দাওয়া সেরে নিয়েছিলাম। তারপরে একটু বাইরে মাসালে এসে বসে রয়েছি পাড়ার ছেলেদের সাথে আড্ডা দিয়েছিলাম। তখন ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা দরকার তাই সেখান থেকে উঠে বাড়িতে চলে আসলাম এসে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........

book-1283865_1280.jpg

Source

গতকালকে আমার ভূগোল পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিয়ে এসে বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে দুপুরবেলায় ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে বিকেল বেলায় বাইরে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। বাড়িতে এসে সন্ধ্যায় আবারো লেখাপড়া করতে বসেছিলাম কারণ ১৮ তারিখে আমার আবারও ভূগোল সেকেন্ড পেপার পরীক্ষা আছে। কিন্তু হঠাৎ করে রাত দশটার দিকে আমার একটা বন্ধু আমাকে ফোন দিয়ে বলে আমাদের পরীক্ষা নাকি স্থগিত হয়ে গেছে। তখন আমি বেশ চিন্তায় পড়ে যাই। আমিও মোবাইল ফোন নিয়ে এসে অনলাইনে এ বিষয়ে অনেক ঘাটা ঘাটি করতে থাকি। তখন আমি দেখতে পারি সত্যিই আমাদের পরীক্ষার স্থগিত হয়ে গেছে। আসলে একটা রানিং পরীক্ষার মধ্যে যদি পরীক্ষা স্থগিত করা হয় সত্যি ছেলেমেয়েদের পড়ালেখার একটা ব্যাঘাত ঘটে। আসলে এই বিষয়টা নিয়ে আমি এখন পর্যন্ত বেশি দুশ্চিন্তায় আছি। মোটামুটি যদি নিয়মমাফিক রুটিন পরীক্ষা হত অর্থ তাহলে আমার পরীক্ষা ৩১ তারিখে শেষ ছিল। যেহেতু পরীক্ষাটা স্থগিত হয়েছে তাই হয়তো এই পরীক্ষাটা সামনে মাসের ১৫ তারিখের দিকে হতে পারে মোটামুটি একটা আমার আইডিয়া।

glasses-1052023_1280.jpg

Source

আমি যখন রাতে জানতে পারি পরীক্ষার স্থগিত করা হয়েছে তখন বইখাতা টেবিলের উপরে বন্ধ করে রেখে বিছানায় এসে শুয়ে পড়লাম আসলে তখন আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আসলে পরীক্ষার প্রস্তুতিটা বেশ ভালো ছিল যদি নিয়মমাফিক পরীক্ষা হতো প্রত্যেকটা স্টুডেন্টদের এত ভাবনা চিন্তার বিষয় ছিল না। আসলে পরীক্ষা স্থগিত বিষয়টা আমি যখন ক্লাস টেনে এসএসসি পরীক্ষা দিয়েছি তখনো এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন বন্যার কারণে আমাদের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষাটা সকল পরীক্ষার পরে নেওয়া হয়েছিল। তবে কোটা আন্দোলনের কারণে দেশের পরিচিতি অনেকটাই খারাপ জানিনা সরকার পরবর্তী পদক্ষেপ কী নিবে। দেখলাম নিউজে দিয়েছে পরবর্তী পরীক্ষা আবারো ২১ তারিখ পর্যায়ক্রমে নাকি শুরু হবে।


আসলে পরীক্ষার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট এর বেশ ভালো একটা প্রস্তুতি ছিল। যখনই পরীক্ষা স্থগিত কথাটা প্রত্যেকটি স্টুডেন্ট শুনেছে তখনই পড়ালেখার আবারও একটু গ্যাপ পড়ে যাবে। একটা পরীক্ষার মাঝে যখন অনেকদিন গ্যাপ হয় তখন স্টুডেন্ট পড়ালেখার প্রতি একটু মনোভাব উঠে যায় আমার কাছে মনে হয়। তবে পর্যায়ক্রমে যদি পরীক্ষাটা হয়ে যেত আশা করছি প্রত্যেকটা স্টুডেন্ট বেশ ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারত। যেহেতু আমি এবার ইন্টার পরীক্ষার্থী তাই আমি চেষ্টা করেছি আমাদের সময় সাপেক্ষে একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন সকলের জন্য শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষার কার্যক্রম বন্ধ রাখায় উত্তম ডিসিশন নিয়েছে বলে আমি মনে করি।এরকম পরিস্থিতিতে বাসার বাইরে থেকে বের না হওয়াটাই উত্তম।আশা করি খুব শীঘ্রই দেশের অবস্থা আগের মত ফিরে আসবে।আপনেরা পড়াশোনা চালিয়ে যেতে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

নিজের জায়গা থেকে চেষ্টা করছি ভাই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

দেশের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। আসলে ভাইয়া পরীক্ষা স্থগিত হলে সত্যি ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। তবে যেহেতু আমরা ছাত্রছাত্রী তাই আমাদের পড়াশোনার মধ্যে থাকতে হবে। ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আসলে প্রত্যেক আর ছাত্র-ছাত্রীকে এখন পড়াশোনার মধ্যে থাকতে হবে।

 2 years ago 

দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কখন শিথিল হয় আর কখন পরীক্ষা আবার শুরু হয় সেটাই হলো ভাবনার বিষয়। মূলত বাংলাদেশের কোন কিছুই তো ঠিক নেই দেখছি। স্বাধীন দেশে সব অপকর্ম আর অন্যায় রাহাজানি চলছে। পরীক্ষার সময় যদি হঠাৎ করে এভাবে পরীক্ষা স্থগিত হয়ে যায় তাহলে পড়াশোনায় নিশ্চিত ব্যাঘাত ঘটে। যাই হোক আপনি আপনার পড়ালেখা ঠিক রাখেন তাহলেই হয়তো বা পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আসলে পরীক্ষার চলাকালীন যদি হঠাৎ এমন ডিসিশন হয় সত্যি ছাত্রছাত্রীদের জন্য অনেক বড় একটা ধাক্কা।

 2 years ago 

ধৈর্য্য ধরে থাকুন আর সাবধানে থাকুন। আশা করি আল্লাহর রহমতে সব ঠিকঠাক হবে।

 2 years ago 

দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষাগুলো দ্রুত শেষ হলে ভালো হতো। ভাইয়া আপনি একজন পরীক্ষার্থী জেনে ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই সবকিছু ঠিক হবে।

 2 years ago 

ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে আপনার মূল্যবান গঠনের মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

দেশের এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা টা প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য অনেক উপকার হয়েছে। কেননা এই সময়ে পরীক্ষা চালানো অনেক টা কষ্টকর।যে কোন সময় ছাত্র ছাত্রীদের হামলা হতে পারে। এখন আপনার উচিত পরবর্তী পরীক্ষার বিষয় গুলো ভালো ভাবে পড়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে পরীক্ষা যদি এমন দেশের পরিচিত হত তবে প্রত্যেক ছাত্রদের নিরাপত্তা বিষয়টা সত্যি বেশ কষ্টকর ছিল।

 2 years ago 

বর্তমানে দেশের পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে আসলে পরীক্ষা স্থগিত করে দেওয়ার কথা। কারণ কোন ধরনের অঘটন ঘটলে তাও আবার বিপদের সম্মুখীন হবেন সবাই। এদিক থেকে কোন একটি সুরাহা না হলেই এভাবে চলমান থাকবে আশা করি। তবে পরীক্ষা স্থগিত করলে একটু খারাপের দিকে চলে যায়। কারণ পড়ালেখা করা যায় না। কিন্তু কয়েকদিন স্থগিত করলে পড়া থেকে মন উঠে যায়।

 2 years ago 

পোস্টটি পড়ে মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পরীক্ষা স্থগিত হওয়ার কারণে অনেক স্টুডেন্ট এর সমস্যা হবে। অনেকেই হয়তো পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিতে পারবে না। বন্ধ থাকলে পড়াশোনা একদমই হয় না। কি আর করার। সবকিছু তো মেনে নিতেই হবে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু পরীক্ষা নির্দেশের সময় পরীক্ষা নিলে প্রত্যেকের জন্য বেশ ভালো ছিল তবে এখন পড়াশোনা আগের মত আর কন্টিনিউ হবে না। তবে নিজের জায়গা থেকে চেষ্টা করব পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।

 2 years ago 

দেশের অবস্থা খুব খারাপ। পরীক্ষার মধ্যে এই স্থগিত ছাত্র -ছাত্রীদের পড়ার যে আগ্রহ তা অনেকাংশে নষ্ট করে দেয়।আশাকরি খুব দ্রুত এই আন্দোলন সুফল বয়ে আনুক।আর সবকিছু স্বাভাবিক হয়ে যাক।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে লেখাপড়ার আগ্রহ অনেক কমে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64285.60
ETH 1870.70
USDT 1.00
SBD 0.36