স্পোর্টস // আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৫-০৭-২০২৪)

IMG_20240715_171549.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্পোর্টস // আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। কালকে রাত থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। কালকে সন্ধ্যা থেকে প্রায় রাত একটা পর্যন্ত লেখাপড়া শেষ করে ইউরো কাপের ফাইনাল খেলা দেখার জন্য রাতে অনেক ছেলেরা দোকানে বসে ছিলাম। রাতে টিভিতে খেলা দেখেছিলাম এবং মোবাইলে বেশ কয়েকটি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম পোস্ট শেয়ার করার জন্য। আবারো সকাল বেলায় আর্জেন্টিনার ভার্সেস কলম্বিয়ার খেলা দেখেছি। সেই খেলাটাও বেশ কয়েকটি স্ক্রিনশট মেরে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাই প্রথমে আপনাদের মাঝে আমি আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আসলে কোপা আমেরিকা ফাইনাল খেলায় দুই দল বেশ দারুণ খেলা উপহার দিয়েছিল। দিনের বেলায় লেখাপড়া শেষ করে বিকেল বেলায় পুকুরপাড়ে বসে পোস্ট লেখা শুরু করে দিলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

Screenshot_2024-07-15-07-14-17-39_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-07-26-00-29_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-07-48-49-36_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল ফোন বের করে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খেলা দেখা শুরু করেছিলাম। খেলা শুরুতেই বেশ জমজমাট আয়োজন ছিল। প্রথম থেকে খেলা দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে ছিলাম বাড়িতে। খেলা শুরু হওয়ার কয়েক মিনিট পরেই কলম্বিয়া বেশ আক্রমণ শুরু করেছিল। প্রথমদিকে আর্জেন্টিনা বল পেয়েছিল না মনে হচ্ছিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোল ব্যবধানে হেরে যাবে। এভাবে খেলা দেখেছিলাম বেশ কিছু সময়।

Screenshot_2024-07-15-08-05-41-45_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-08-06-35-87_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-08-56-53-35_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-08-57-00-10_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-08-59-15-96_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

প্রথম হাপের দিকে কলম্বিয়া দল বেশ কয়েকবার চাপ সৃষ্টি করেছিল আর্জেন্টিনা দলের ওপরে। আমি তো প্রথমে ভেবেছিলাম আর্জেন্টিনা দল খেলার মধ্যে হয়তো হেরে যাবে। আর্জেন্টিনা দলের প্লেয়াররা বেশ কয়েকবার রেফারির সাথে দন্ডে জড়িয়ে ছিল। খেলার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে মেসিকে একজন ফাউল করেছিল। প্রথমদিকে মেসি অনেক সময় মাঠে লুটিয়ে পড়েছিল। বেশ কিছু সময় পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আবারো উঠে খেলা শুরু করে। কিন্তু খেলা কিছু সময় অতিক্রম হওয়ার পরে আর মাঠে দাঁড়িয়ে থাকতে পারে না লিওনেল মেসি। তারপরে কোসার মেসিকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়। পরবর্তীতে মেসি সেখানে কান্নায় ভেঙে পড়ে।

Screenshot_2024-07-15-09-11-56-05_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-09-39-12-56_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-09-53-45-11_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

হাফ টাইমের পরে যখন খেলা শুরু হয়েছিল। তখন আর্জেন্টিনা দল এবং কলম্বিয়া দল বেশ ভালো খেলা উপহার দিয়েছিল। হাফটাইমের আগে তুলনায় হাফ টাইম এর পরে আর্জেন্টিনা দল বেশ ভালো খেলা উপহার দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হয়েছে। হাফ টাইম এর পরে বেশ কয়েকবার আর্জেন্টিনা দল আক্রমণ করেছিল কলম্বিয়া দলের উপরে।

Screenshot_2024-07-15-09-58-42-65_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-10-09-35-23_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-10-33-11-08_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

অবশেষ নির্ধারিত সময়ের ৯০ মিনিট এর মধ্যে গোল করতে দুই দলই ব্যর্থ হয়েছিল। অবশেষে খেলা আবারও ১৫ মিনিট করে বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু আর্জেন্টিনা দল ১১২ মিনিট সময় এক গোল এগিয়ে যায়। আর্জেন্টিনা দলের ২২ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মার্টিনেজ গোল করে তার দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তখন মেসি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। মেসির আনন্দ উদযাপন দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Screenshot_2024-07-15-10-40-43-24_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-10-40-54-57_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-07-15-10-40-58-34_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit // sportzfy

অবশেষে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়। সত্যি আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হয়েছিল দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। খেলা দেখা শেষ করে বেশ কিছু সময় পরে মেসির হাতে ট্রফি তুলে দিয়েছিল কিন্তু মেসি সেখানে আর্জেন্টিনার দুইজন সবথেকে বয়স্ক প্লেয়ার কে সাথে নিয়ে গিয়েছিল ট্রফি নিয়ে আসতে। সত্যি বলতে একজন নেতার মনোভাব এরকম হওয়া ভালো। কাছে হাতে করে নিয়ে এসে সকল প্লেয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। আজকের পোস্ট লেখা এখানে শেষ করছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নতুন করে অভিনন্দন জানানোর কিছু নেই আজ কয়েক বছর ধরে তাদের অভিনন্দন জানিয়ে আসছি। সামনে আরো কিছু বছর ধরে তাদেরকে অভিনন্দন জানাতে হবে এটাও বুঝতে পারছি। তবে অভিনন্দন জানাই কলম্বিয়ার প্লেয়ারদের তারা দারুণ খেলেছে এই ম্যাচে। চমৎকারভাবে খেলাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সাধারণত খেলাধুলার প্রতি খুব একটা বেশি আকর্ষণ কাজ করে না। তবে আজকে ঘুম থেকে উঠেই শুনলাম আর্জেন্টিনা নাকি শিরোপা জিতেছে, শুনে অনেক ভালই লাগলো কারণ আমাদের পরিবারের সকলেই আর্জেন্টিনা দলকে সাপোর্ট করে।

 2 years ago 

আমার খেলা দেখার অভ্যাস না থাকলেও নিশ্চিত এই পোস্টটি খেলা প্রেমীদের জন্য অন্যতম একটি পোস্ট। তবে খেলা না দেখলেও মাঝে মাঝে আপনাদের পোস্টগুলো পড়ে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

 2 years ago 

গতকাল খেলা দেখে হার্টবিট বৃদ্ধি পেয়ে গিয়েছিল। কেননা এই ম্যাচটা আমাদের যেটা খুবই ইম্পরট্যান্ট ছিল। একে তো ডি মারিয়ার অবসর হয়ে যাবে আর অন্যদিকে মেসি ইনজুরি হয়ে গিয়েছিল। মেসির কান্না দেখে খুবই খারাপ লেগেছিল। যাইহোক শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়লাভ করেছে এটা দেখে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার পুরো খেলাটি আমি উপভোগ করছি। খেলাটি অনেক সুন্দর হয়েছিল।আসলে প্রথম প্রথম বলটি কলম্বিয়ার পায়েই রয়েছিলো।আমি মনে করেছিলাম যে গোল হবে না ট্রাইবিকারে খেলাটি শেষ হবে। যাইহোক অনেক চেষ্টার পর লাউতারো একটি গোল দিয়ে দিলো।আপনি সুন্দরভাবে পুরো খেলাটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পোষ্টের নিচে থাকা steempro এ্যাপ এর ব্যানারটি সরিয়ে দেয়ার অনুরোধ করছি । ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36