ফটোগ্রাফি পোস্ট // আমাদের পুকুরের মাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-০৮-২০২৪)

1000060287.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি পোস্ট // আমাদের পুকুরের মাছের ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ততার সাথে সময় পাওয়ার করতে হয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বেশ কিছু সময় লেখাপড়া করেছিলাম। তারপরে সকালবেলার নাস্তা খেয়ে প্রথমে গিয়েছিলাম মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য। আসলে প্রতিনিয়ত মাছের পুকুরে খেতে দিতে সত্যি বেশ ভালো লাগে। সকল মাছগুলো যখন এক জায়গায় গুছিয়ে এসে খাওয়া-দাওয়া করে দেখতে সবথেকে বেশি ভালো লাগে। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে আম্মু বলেছিল আমাদের জমি থেকে কিছু পটল তুলে নিয়ে আসতে। তাই আমি একটি ব্যাগ নিয়ে পটল তোলার জন্য গিয়েছিলাম মাঠে। বাড়িতে এসে কিছু সময় পর আমাদের এলাকায় পানি শুরু হয়েছে। তাই ভাবলাম কোথাও না গিয়ে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করি। তাই বসে গেলাম পোস্ট লেখার জন্য তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক......
ফটোগ্রাফি-১

IMG_20240818_124619.jpg

IMG_20240818_124629.jpg

Device//oppo f21s pro
What3Words Location

বেশ কিছুদিন আগে আমি এবং আমার আব্বু আমাদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম জাল দিয়ে। আসলে পুকুরে অনেক মাছ রয়েছে তাই কয়েকবার জাল ফেলার পরে অনেক মাছ হয়ে গিয়েছিল তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি অনেক সুন্দর ভাবে বিভিন্ন ধরনের মাছের ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ধারণ করে রেখেছিলাম। ফটোগ্রাফিগুলো তোলার সময় ভেবেছিলাম আপনাদের মাঝে কোন একদিন শেয়ার করব। তাই আজকে মোবাইলের গ্যালারিতে ঢুকেই দেখি অনেকগুলো মাছের ছবি রয়েছে তাই পোস্ট লেখার জন্য চলে আসলাম। মাছগুলো প্রথমে আমি একটি বালতির মধ্যে নিয়ে ছবি তুলেছিলাম আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন।
ফটোগ্রাফি-২

IMG_20240818_124601.jpg

IMG_20240818_124543.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে একটি মাছ পানির মধ্যে ধুয়ে অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় রেখেছিলাম ছবি তোলার জন্য। আসলে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম তার মধ্য থেকে আমি দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আপনারা সবাই কমবেশি জানেন এই মাছটির নাম হচ্ছে তেলাপিয়া মাছ। আমরা সকলে প্রায় তেলাপিয়া মাছ খেতে বেশ পছন্দ করি। আমার সব থেকে পছন্দের মাছ তেলাপিয়া।
ফটোগ্রাফি-৩

IMG_20240818_124530.jpg

IMG_20240818_124507.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও অনেক সুন্দর ভাবে দুইটি তেলাপিয়া মাছ এক জায়গায় রেখে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই মাছগুলো আমরা প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে পুকুরে দিয়েছিলাম। তখন ছোট্ট ছোট্ট মাছের পোনা দেওয়া হয়েছিল। এখন প্রায় চার থেকে পাঁচটা মাসে এক কেজি হবে। আসলে আমি অবসর সময়ে প্রায় বড়শি দিয়ে মাছ ধরতে চলে যাই পুকুরে। আসলে বিকেল বেলায় বসে মাছ ধরতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আশা করি কিছুদিন থাকলে মাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তেলাপিয়া মাছে কাটা কম থাকে কিন্তু অত্যন্ত সুস্বাদু তাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি-৪

IMG_20240818_124723.jpg

IMG_20240818_124709.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি নতুন মাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে এই মাছটির নাম হচ্ছে রায়খর মাছ। আসলে এই মাছটি আমি এর আগে কখনো দেখেছিলাম না। আমাদের জালে ওঠার পর আমার আব্বুর কাছ থেকে এই মাসের নাম জানতে পেরেছিলাম। আসলে এই মাছ নদীতে থাকে কিন্তু আমাদের পুকুরে কিভাবে এসেছে আমরা নিজেও জানিনা। মাছ বাড়িতে নিয়ে আসার পরে অনেক সুন্দর ভাবে বালতির মধ্যে রেখে আমি ধুয়েছিলাম তখন দুটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ফটোগ্রাফি-৫

IMG_20240818_124655.jpg

IMG_20240818_124643.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা আরো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন রায়খর মাছটির আমি আরো অনেক সুন্দর ভাবে ছবি তুলে শেয়ার করেছি। আসলে মাছটির পেটে অনেক ডিম ছিল। আমার আম্মু যখন কাটতেছিল আমি তখন বসে বসে দেখতেছিলাম। মাছটি রাতের বেলায় আম্মু ভাজি করেছিল খেতে সত্যি আমার কাছে বেশ সুস্বাদু লেগেছিল। আসলে এর আগে কখনো এই মাছ খেয়েছিলাম না প্রথমবার খেয়ে বেশ ভালো লেগেছিল। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

ভাগ্নে বেশ কয়েক প্রকার মাছের ফটোগ্রাফি করেছ। এর মধ্যে আমার সব থেকে ভালো লাগে বাটা মাছ খেতে। এত বড় বাটা মাছ তোমাদের পুকুরে আছে জানলে তো নিয়ে আসতাম।

 2 years ago 

ধন্যবাদ মামা মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পুকুর থেকে অনেকগুলো মাছ ধরেছেন দেখছি। বেশ ভালো লাগলো আপনাদের বিভিন্ন মাছের ফটোগ্রাফি দেখে। ‌ নিজেদের পুকুরের মাছ খাওয়ার মজাটাই আলাদা। ‌ ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে নিজ পুকুরের মাছ খাওয়ার মজাই আলাদা।

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি মাছের ফটোগ্রাফি শেয়ার করেছ। তোমার ফটোগ্রাফি গুলো তোমার পুকুর থেকে তোলা হয়েছে বিষয়টা জানতে পেরে ভালো লাগলো। তোমার পুকুরে দেখতে মাছগুলো খুব বাড়তে শুরু করেছে। আশা করি এখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবে। তবে তোমার শেয়ার করা তেলাপিয়া মাছের ফটোগ্রাফিটি খুব ভালো হয়েছে। সেই সাথে বাটা মাছ দেখতে পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

ধন্যবাদ পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

নিজের পুকুরের বেশ কিছু মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো দারুণ অনুভূতি প্রকাশ করতে দেখে। তবে বাটার মত এ মাছটা এবার আমারও প্রথম দিয়েছিলাম পুকুরে। বেশ বড় হয়েছে। যাইহোক ভালো লাগলো সুন্দর একটি ব্লগ দেখতে পেরে।

 2 years ago 

চেষ্টা করেছি মামা নিজেদের পুকুরের মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি পুকুরের মাছগুলো সব ডাঙায় নিয়ে আসছেন। যাইহোক ভাইয়া খুব চমৎকার লাগলো মাছগুলোর ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় এই কামনা করছি।

 2 years ago 

চেষ্টা করেছে আপু প্রত্যেকটি মাছের অনেক সুন্দর ভাবে চমৎকার ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনার পুকুরের খুব সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। মাছের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। বিশেষ করে তেলাপিয়া মাছের ফটোগ্রাফি টি দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে তেলাপিয়া মাছের ফটোগ্রাফিটি ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই।

 2 years ago 

নিজেদের পুকুরে মাছ চাষ করে মাছ খাওয়ায় আনন্দই আলাদা।মাছগুলো অনেক কিউট ।একদম তাজা ফরমালিন মুক্ত মাছ দেখতেও সুন্দর লাগে।ধন্যবাদ সুন্দর কিছু মাছের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

তোমাদের পুকুর থেকে দেখছি বেশ কয়েক প্রকারের মাছ ধরেছো এবং সেইগুলোর ফটোগ্রাফি করেছো।তোমার ধারণ করা মাছের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার ছিল। নিজের পুকুরের মাছ ধরার মজাই আলাদা।মাছ আমি তেমন একটা খেতে পছন্দ করি না তাই মাছ সম্পর্কে আমার তেমন কোন অভিজ্ঞতাও নেই যে কোন মাছে কেমন স্বাদ লাগে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39