ভ্রমণ পোস্ট // সিলেট ভ্রমণের ১২ তম পর্ব
আছসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩-০৩-২০২৪)
আছসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিলেট ভ্রমণের ১২ তম পর্ব। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কিছু সময় লেখাপড়ার জন্য বসে ছিলাম। তারপরে হঠাৎ মনে পড়ল আজকে আমার বাইকের স্মার্ট কার্ড দেওয়ার কথা রয়েছে। তাই বাইক নিয়ে আমি এবং আমার ছোট আব্বু দুজন মিলে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে সেখানে যাওয়ার পরে অনেক সময় ধরে কথা বললাম কিন্তু আজকেও স্মার্ট কার্ড হাতে পেলাম না। তারপরে সেখান থেকে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে রমজান মাসে রোজায় থেকে বাইক চালানো সত্যি বেশ কষ্টের ব্যাপার। বাড়িতে আসার পরে গোসল শেষ করে যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে আবারো মাঠে মুশরি মাড়াই করতে গিয়েছিলাম। সেখান থেকে এসে আবারো গোসল শেষ করে আসরের নামাজে গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে বাইক নিয়ে আবারও নানীদের বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নানীদের বাড়ি থেকে এসে ইফতারি শেষ করে কিছু সময় লেখাপড়ার জন্য বসে ছিলাম। তারপরে তারাবির নামাজ শেষে খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি প্রথমেই আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুইটি ছবি শেয়ার করেছি। আসলে এই ছবি দুটি হচ্ছে মাধবকুণ্ড ইকোপার্কের মধ্য থেকে তোলা। এই ছবিগুলো আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে তুলেছিলাম। প্রত্যেকটি ছবি মূলত আমার মোবাইল ফোন এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল। তখন আমি নতুন মোবাইল ফোন কিনেছিলাম। বন্ধুরা সকলে ইকোপার্কের মধ্যে প্রবেশ করার পরে আমারও যখন গোসল করেছিলাম সেই সময় ছবি তুলেছিলাম। আসলে এইসব ছবিগুলো যখন নিজ চোখে দেখি আবারও যখন ছবিগুলো সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করি তখন বেশ ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।
এবার আপনার উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি শেয়ার করেছি। আমরা বন্ধুরা মিলে যখন ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে পৌঁছেছিলাম। তখন সেখানে বাসস্ট্যান্ডে নামার পরে ভারত এবং বাংলাদেশের সীমান্ত এক জায়গা থেকে দেখা যাচ্ছিল। তখন দুপুরবেলা ছিল মনে হচ্ছে আকাশ একদম আমাদের হাতের নাগালে চলে এসেছে। সত্যি সেই সময় প্রকৃতির সৌন্দর্য দেখে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। সেখান থেকে ছবিটি তোলার পরে আমরা আবারো নৌকায় করে ভোলাগঞ্জ সাদা পাথর মেইন স্পট এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নৌকায় যাওয়ার সময় আমরা বন্ধুরা অনেকেই অনেক ধরনের গান বলেছিলাম। সকলে মিলে তালে তালে গান বলতে সকলে বেশ স্বাচ্ছন্দ্যবোধ মনে করছিল। আসলে আমি তেমন একটা গান পারি না তাও সেই দিন বন্ধুদের সাথে আড্ডায় ক্ষেত্রে একসাথে গান গাওয়া হয়েছিল।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আবারও আমার দুইটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভোলাগঞ্জ সাদা পাথর স্পটে যখন আমরা পৌঁছেছিলাম। সেখানে প্রথমে আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলেছিলাম। তারপরে আমরা নদীর মধ্যে গোসল করতে যখন নেমেছিলাম বন্ধুর সাথে ছবি তুলেছিলাম। আসলে আমরা বন্ধুরা একে অপরের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে। যেকোনো সময় আমরা প্রত্যেকে একসাথে জোট বেঁধে যে কোন কাজ করি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
| শ্রেণী | সিলেট ভ্রমণ |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro / ডিএসএলআর |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | সিলেট |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিলেট যাওয়ার ইচ্ছে রয়েছে। গত দুই বছর আগে যাওয়ার কথা ছিল তবে বিভিন্ন কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক আপনার এই সিলেট ভ্রমণের ছবিগুলো দেখে আসলেই খুব ইচ্ছে করছে সময় করেই যেন চলে যাই এই সুন্দর শহরে ঘুরতে। সাদা পাথরের জায়গাটা দেখতে খুবই সুন্দর। আমি বিভিন্ন জায়গায় ছবিতে দেখেছিলাম আপনার অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার ছেলের যাওয়ার ইচ্ছা রয়েছে জেনে বেশ ভালো লাগলো। আশা করি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সিলেটের জায়গা গুলো ঘুরতে পারবেন আপু।
সিলেট ভ্রমণের ১২ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। বেশ অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোষ্টের মধ্য থেকে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই পর্বটি। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের মাঝে শেয়ার করবেন।
চেষ্টা করি মামা প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে একটি করে পর্ব শেয়ার করার জন্য।
সবসময় আপনি এই ভ্রমণের খুব সুন্দর সুন্দর কিছু পর্ব শেয়ার করে আসছেন। আজকেও একদমই অসাধারন একটি পর্ব শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের এই ভ্রমণের পরবর্তী পর্ব দেখে খুবই ভালো লাগলো৷ সিলেটের অনেকগুলো জায়গার সৌন্দর্য নিয়ে আপনার আমাদের মায়াঝ শেয়ার করে যাচ্ছেন৷ ফলে প্রতিনিয়ত সিলেটের প্রতি যেন ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ অসংখ্য ধন্যবাদ৷
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সবসময় আপনার ভ্রমণের পোস্ট শেয়ার করে যাওয়ার জন্য।
https://x.com/GKibreay/status/1768548645572419713?s=20