ট্রেন জার্নির কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-০৫-২০২৪)

IMG20240503151354.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ট্রেন জার্নির কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ভোর চারটার দিকে। আসলে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই সব থেকে বেশি ব্যস্ত সময় পার করতে হবে। ভোর বেলায় ঘুম থেকে উঠার পরেই বাজারে গিয়েছিলাম আমি এবং আমার কাকা নাস্তা কেনার উদ্দেশ্যে। বাজার থেকে বাড়িতে এসে সেগুলো রাখার পরে ভাবলাম আজকে আপনাদের মাঝে খুব কম সময় যুক্ত হতে পারব তাই অতি দ্রুত একটা পোস্ট শেয়ার করি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........

IMG20240503143241.jpg

IMG20240503142637.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুইটি ছবি শেয়ার করেছি। আসলে ট্রেনে আমি আলমডাঙ্গা স্টেশন থেকে খুলনায় গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে আলমডাঙ্গা রেলস্টেশন অনেক দূরে। আমাকে রাখার জন্য বাইক নিয়ে আমার দুই কাকা গিয়েছিল। আলমডাঙ্গা স্টেশনে পৌঁছানোর পরেই টিকিট কাটার উদ্দেশ্যে টিকিট কাউন্টারের দিকে রওনা দিয়েছিলাম। স্টেশনে পৌঁছানোর পরেই আমি অনেক দূর থেকে অনেক সুন্দরভাবে ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আমি যে সময় আলমডাঙ্গা থেকে খুলনায় যেতে চেয়েছিলাম ঠিক সময় ট্রেন এসে স্টেশনে পৌঁছে ছিল না। পরবর্তীতে অনেক দেরি হয়ে গিয়েছিল খুলনাতে পৌঁছাতে।

IMG20240503145240.jpg

IMG20240503142656.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে ভালো ভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। রেল স্টেশনে একটি ভাড়ার চাট টাঙানো ছিল সেখানে গিয়ে অনেক সুন্দর ভাবে সেই চাটের ছবি তুলে রেখেছিলাম। আসলে আমি যখন টিকিট কাটার জন্য গিয়েছিলাম সেই সময় তেমন একটা ভিড় ছিল না। টিকিট কাটার সময় জানতে পারি আজকের দিনে মাত্র খুলনাতে একটি ট্রেন রয়েছে। কিন্তু অন্য দিন খুলনাতে আলমডাঙ্গা স্টেশন থেকে তিনটা ট্রেন যায়। তাই সবযাত্রী এক টেনে যাবে এজন্য অনেকটা ভিড় বেঁধে গিয়েছে টিকিট নাই। আমি যখন টিকিট নিতে গিয়েছিলাম তখন ট্রেনে আর কোন সিট ফাঁকা ছিল না। কিন্তু তাও খুলনাতে যেতে হবে খুব দরকার ছিল সেই জন্য অতি কষ্ট করে খুলনাতে পৌঁছাতে হয়েছিল।

IMG20240503151521.jpg

IMG20240503142723.jpg

এবার আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। ট্রেনের টিকিটের ছবি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি যে ট্রেনে আলমডাঙ্গা থেকে খুলনায় গিয়েছিলাম সেই ট্রেনের নাম ছিল রুপা এক্সপ্রেস। আলমডাঙ্গা থেকে খুলনায় ট্রেনের ভাড়া ছিল মাত্র ১৭০ টাকা।যেহেতু অনেক যাত্রী ছিল একটি ট্রেনে তাই আসন বিহীন আমাকে যেতে হয়েছিল। আসলে আলমডাঙ্গা রেলস্টেশনে অনেক কবুতর দেখতে পেয়েছিলাম আমি। তখন আমি অনেক সুন্দর ভাবে কবুতরের ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি।

IMG20240503143300.jpg

IMG20240503145624.jpg

আসলে ট্রেনে আমাকে খুলনায় যাওয়ার কথা ছিল দুপুর তিনটা সময়। কিন্তু আলমডাঙ্গা থেকে ট্রেন রওনা দিয়েছিল দুপুর পাঁচটা ত্রিশ মিনিটে। আসলে যাত্রীরা সবাই বেশ বিব্রত বোধ করেছিল এত সময় রেল স্টেশনে বসে থাকতে। আমি অনেক সময় বসে থাকার পর একবার সেখানে থাকা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম জানতে পারলাম ট্রেন আসতে প্রায় নির্ধারিত সময়ের চেয়েও তিন ঘন্টা লেট হবে। তাই আমি এবং আমার দুই চাচা সেখানে বসেই বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম। স্টেশনে বাদাম ছোলা বিক্রয় করেছিল সেগুলো কিনে খেয়েছিলাম এবং সবাই গল্পে ও আড্ডায় সময় পার করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার তো মনে হয় জার্নি করার মধ্যে সব থেকে মজার হলো ট্রেন জার্নি করা।আমার কাছে খুবই ভাল লাগে। আপনারা কয়েকজন মিলে গিয়েছেন নিশ্চয় খুব ইঞ্জয় করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই ট্রেন জার্নির মত মজা আমিও কোন জার্নিতে পাইনি। তবে আমি একা জার্নি করেছিলাম ভাই।

 2 years ago 

আমি মনে করি ট্রেন জার্নি একটি নিরাপদ জার্নি, ট্রেন জার্নির মধ্যে নেই কোন ধরনের বিপদের সমস্যা।আর ট্রেন জার্নি করতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি ট্রেনের মাধ্যমে আলমডাঙ্গা স্টেশন থেকে খুলনা স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি করেছেন। আপনি দীর্ঘ সময় ট্রেন জার্নি করে বেশ ভালো একটি সময় উপভোগ করেছেন। কিছু দিন পর পর এরকম ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই ট্রেন জার্নিতে বেশ দারুণ একটি সময় উপভোগ করেছিলাম যেহেতু সিট পেয়েছিলাম না তাই প্রত্যেকটি বোগি ঘুরে ঘুরে দেখেছিলাম।

 2 years ago 

আসলে প্রয়োজনের সময় বেশিরভাগ যে কোন কিছুতেই ভুগতে হয়। আপনারও দেখছি একই অবস্থা হয়েছে, খুলনাতে যাওয়া প্রয়োজন আবার ট্রেনের টিকিট নেই। সব সময় তিনটা ট্রেন থাকলেও আপনার প্রয়োজনের দিন একটা ‌ ট্রেন ছিল। যেহেতু প্রয়োজন তাই জন্য সিট ছাড়াই যেতে হল দেখছি আপনাকে। তার মধ্যে আবার ট্রেন অনেক দেরি করে এসেছে। অনেক বেশি ভোগান্তি করে খুলনা যেতে হয়েছিল দেখছি আপনাকে। তবে ট্রেনে ওঠার আগ পর্যন্ত দুই কাকা আপনার সাথে ছিল দেখে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আসলে নিজের প্রয়োজনের দিন কোন কিছুই ঠিকমত পাওয়া যায় না। তবে এবার জার্নিতে বেশ ভোগান্তির মধ্যে পড়েছিলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ট্রেন জার্নি কিন্তু অনেক মজার হয়। তবে আপনার পোস্ট পড়ে তো মনে হচ্ছে আপনি অনেক কষ্ট করে খুলনায় গেছেন। আসলে যদি প্রয়োজনের সময় ট্রেনের টিকেট না পাওয়া যায় তাহলে আর ভালো লাগেনা। তবে যেহেতু প্রয়োজন অনেক যেতে তো হবেই। সিট না পেয়েও আপনি টিকেট কেটেছেন দেখছি । তার উপরে আবার ট্রেন আসতে অনেক বেশি দেরি করে ফেলেছে। যাইহোক শেষ পর্যন্ত খুলনায় এসে পৌঁছালেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আসলে ট্রেনে এবার অনেক কষ্ট করে খুলনাতে গিয়েছিলাম সিট পেয়েছিলাম না সব মিলিয়ে বেশ কষ্ট হয়েছে। তবে দাঁড়িয়ে থাকার মধ্যেও একটা মজা ছিল প্রত্যেকটি বোগি ঘুরে ঘুরে দেখেছিলাম।

 2 years ago 

ট্রেন জার্নি করার মজাই আলাদা৷ আর আজকে আপনি ট্রেন জার্নি করার খুবই সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন এবং খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে সবকিছুর ফুটিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকেও

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37