ঈদের দিনে অনেক ব্যস্ত সময় পার করলাম

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-০৪-২০২৪)

IMG20240411080605.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনে অনেক ব্যস্ত সময় পার করলাম। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গিয়েছিলাম। মসজিদ থেকে বাড়িতে এসে কিছু সময় ফোন টেপার পরে আবারো মসজিদের টাকা কালেকশন করার জন্য মসজিদে গিয়েছিলাম। আজকে আমাদের এলাকাতে ঈদের জামাত ছিল সকাল আটটার দিকে। বাড়িতে এসে গোসল শেষ করে হালকা একটু নাস্তা খেয়ে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে হঠাৎ জানতে পারি আজকে আমাদের ইয়াং জেনারেশন ছেলেদের ক্রিকেট খেলা রয়েছে। বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের ক্রিকেট খেলা। ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়েছিল বেলা দশটার দিকে। খেলা শেষ করে বাড়িতে এসে অল্প একটু খাওয়া দাওয়া করে আবারো ঘুরতে বের হয়েছিলাম বাইক নিয়ে। বাইক নিয়ে ঘোরাফেরা শেষে বাড়িতে এসে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG20240411081330.jpg

IMG20240411090848.jpg

ঈদের দিন ঈদের নামাজ জামাতে আদায় এর উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছিলাম সাতটা চল্লিশ মিনিটে। সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। হুজুর তখন মুসল্লিদের উদ্দেশ্যে অনেক সুন্দর দিকনির্দেশনা মূলক কথা বলেছিল তখন আমি বেশ কিছু ছবি তুলে রেখেছিলাম। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার পাশে জুবায়ের রয়েছে। নামাজ শেষ করে আমরা যখন ঈদগাহ ময়দান থেকে আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন আমি একটি ছবি তুলে রেখেছিলাম সেটিও আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছি। আসলে সব মিলিয়ে আজকে সারাদিন বেশ ব্যস্ত সময় পার করলাম।

IMG20240411110226.jpg

IMG20240411123326.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি শেয়ার করেছি। ঈদের নামাজ শেষ করে বাড়িতে আসার পরে গ্রামের বিবাহিত এবং অবিবাহিত ছেলেরা মিলে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গিয়েছিলাম। ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে বাইক নিয়ে দাঁড়ানো বেশ কিছু ছেলেদের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। যখন খেলা শুরু হয়েছিল তখন আমি একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে ক্রিকেট খেলা আমার কাছে বেশ ভালো লাগে। তাই যেকোনো সময় খেলার জন্য ডাক দিলে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। সব মিলিয়ে বেশ দারুন সময় উপভোগ করেছেন।

IMG20240411163920.jpg

IMG20240411163905.jpg

আমরা বিকেল বেলার দিকে ঘুরতে বের হয়েছিলাম। আসলে বিকেলবেলা দিকে আমাদের একটা প্ল্যান ছিল ছেলেরা মিলে আজকে অনেক দূর বাইক নিয়ে ঘুরতে যাব। ডিএসএলআর ক্যামেরার সাথে নিয়ে আমরা দুইটা বাইক নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলাম ৫ জন বন্ধু মিলে। আমরা আমাদের বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মেহেরপুরে যাওয়ার পথে রাস্তার মাঝে ডিএসএলআর ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম আসলে ক্যামেরা থেকে ছবিগুলো এখনো মোবাইলে নেওয়া হয়নি তাই আপনাদের মাঝে ছবিগুলো শেয়ার করতে পারছি না। বিকেল বেলায় যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই মেহেরপুরে গিয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আবারো মেহেরপুর থেকে আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঈদের দিন মানেই যেন একটা অন্যতম ব্যস্ততার দিন। আপনারা বিবাহিত বনাম অবিবাহিতরা ক্রিকেট খেলা খেলেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আগামীকাল আমরা ও আমাদের গ্রামের মাঠে বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট খেলা খেলবো।

 2 years ago 

আপনাদের গ্রামের খেলা দেখতে গিয়েছিলাম মামা। ঠিক বলেছেন আসলে ঈদের দিন প্রত্যেকে বেশ ব্যস্ত থাকে।

 2 years ago (edited)

প্রথমে ভাই আপনাকে, ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই:-
ঈদ মোবারক। ঈদের দিন সকালের সাথে বেশ আনন্দঘন মুহূর্ত পার করেছেন। ঈদের আনন্দ সকলের মাঝে বয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

 2 years ago 

আপনি বেশ দারুণ সময় উপভোগ করছেন তবে ব্যস্ততার মধ্যে দিয়ে। আসলে এই দিনটি যেমন স্পেশাল ঠিক তেমনি ব্যস্ততাও থাকতে হয়।যাইহোক আপনি ঈদের নামাজ পড়ে এসে বিবাহিত আর অবিবাহিতদের ক্রিকেট খেলা খুবই সুন্দর একটা সময় উপভোগ করছেন। আমিও ক্রিকেট খেলা খুবই ভালো বাসি।আমরাও কালকে সবাই মিলে ক্রিকেট খেলছি।ধন্যবাদ ভাই এতো সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাই ঈদের নামাজ পড়া শেষ করে এসে গ্রামের সকল ছেলেরা মিলে বিবাহিত এবং অবিবাহিত ক্রিকেট খেলা খেলেছিলাম । সত্যি বেশ দারুন সময় পার করেছিলাম সেই দিন।

 2 years ago 

ঈদের দিনে মনে হয় অনেক কিছু করবো মজা করবো ঘুরে বেড়াবো কিন্তু ঈদের দিন ব্যস্ততার শেষ থেকে না। তবে এটা জেনে খুবই ভালো লাগছে যে তোমাদের গ্রামেও বিবাহিত এবং অবিবাহিত ছেলেরা ক্রিকেট খেলা খেলছে। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি আসলে প্রথমে আমরা ভেবেছিলাম বেশ কয়েকজন ছেলে মিলে ঘুরতে বের হব কিন্তু ব্যস্ততার কারণে আর ঘুরতে যাওয়া হয়নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38