আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি। গত কয়েকদিন ধরেই আপনাদের মাঝে শেয়ার করব বলে কিছু এলোমেলো ফটোগ্রাফি তোলা হয়েছিল। আর আজকে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20240531_132349-01.jpeg

লোকেশন

প্রথমে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন,আমি এই ফটোগ্রাফিটা কয়েকদিন আগেই করেছিলাম। এই ফটোগ্রাফীতে কোনো কিছুকে আলাদাভাবে প্রাধান্য দিয়ে সাবজেক্ট বানানো হয়নি। এখানে মূলত ফ্রেমে থাকা পুরো দৃশ্যটিকেই একসাথে ফোকাসে রেখে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। এই ফটোগ্রাফি টাতে আপনারা কিছু ঘাস এবং সেইসাথে ছোট ছোট বন্য ফুল গাছ দেখতে পারবেন। আর বন্য ফুল গাছগুলোতে বেশ কিছু ফুলও ফুটেছিল। যাইহোক এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20240531_151738.jpg

লোকেশন

তো এখন আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটাও উপরের ফটোগ্রাফির সাথে কিছুটা মিল রাখে। অর্থাৎ এই ফটোগ্রাফি টা করার সময়ও ফ্রেমে থাকা পুরো ঘাস গুলোকেই একসাথে ফোকাসে রেখে ক্যাপচার করা হয়েছিল। তবে প্রথমটা থেকে এই ফটোগ্রাফির ঘাসটা ভিন্ন ধরনের ছিল। তো এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20240531_151632-01.jpeg

লোকেশন

এবারে তৃতীয় নম্বরে আপনারা যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন। এটাও প্রথম এবং দ্বিতীয় নম্বর ফটোগ্রাফিগুলো যেই স্টাইলে করা হয়েছিল,ঠিক সেই স্টাইলে করা হয়েছে। তবে এখানে ছিল ভিন্ন কিছু। এই উদ্ভিদ গুলোর নাম আমার জানা ছিল না। তবে গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এগুলোর নাম অক্সালিস অ্যাসিটোসেলা। আবার গুগল এ সার্চ দিয়ে দেখতে পেলাম এগুলোর ফুলও হয়ে থাকে। তবে অনেকদিন ধরে এগুলো দেখার পরেও আজ পর্যন্ত এগুলোর ফুল চোখে বাধেনি। হতে পারে সেগুলো অন্য ধরনের জাত বা একই রকম দেখতে অন্য কোনো গাছ ছিলো।

IMG_20240530_184226-01.jpeg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এই ফটোগ্রাফিটা আমি কিছুদিন আগেই করেছিলাম। ফটোগ্রাফির মাধ্যমে দৃশ্যটা অতটা সুন্দর লাগছে না তবে বাস্তবে যখন এই দৃশ্যটা দেখছিলাম তখন অনেক ভালো লেগেছিল। আর এটা বেশি ভালো লাগার কারণ সময়টা ছিল পড়ন্ত বিকেল এবং বাস্তবে গাছের পাতা গুলোকে টিয়া কালারের দেখাচ্ছিল। তবে ফটোতে সেই কালার টাই গায়েব হয়ে গিয়েছে। তাই অতটা সুন্দর লাগছে না । যাইহোক তারপরও এই ফটোগ্রাফিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20240531_092409-01.jpeg

লোকেশন

তো এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একপাল হাঁসের ফটোগ্রাফি। কিছুদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক সেই সময় এরকম একটি হাঁসের পাল দেখতে পেয়ে ছবি তুলে নিয়েছিলাম। বর্তমান এগুলো দেখে আর তেমন একটা ভয় লাগে না তবে অতীতে এগুলাকে রাস্তার সামনে দেখলে যেতে অনেক ভয় লাগতো। আর সেই সময় কোনো রকমের সুযোগ পেলেই দিতাম দৌড়। এখনো অবশ্য কামড় দিতে এলে দৌড় মারার অভ্যাসটা যায়নি।

IMG_20240531_135036-01.jpeg

লোকেশন

এখন আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটা হচ্ছে মূলত কুটুস কাঁটা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখতে বেশ কয়েক রকম কালারের হয়ে থাকে। তবে আমাদের এলাকায় এই কালারের ফুলটাই বেশিরভাগ দেখা যায়। গত শুক্রবার বাড়ি ফেরার পথে একটা জায়গায় এই ফুলটা দেখতে পেয়ে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

IMG_20240531_210136-01.jpeg

লোকেশন

এবারে আপনারা উপরে যে ফটোগ্রাফি টা দেখতে পারছেন এটাই হচ্ছে মূলত এই পোস্টের লাস্ট ফটোগ্রাফি। এই ফটোটা হচ্ছে সজনে পাতার ফটোগ্রাফি। আমাদের বাড়ির আশেপাশে অনেক সজনে গাছ দেখতে পাওয়া যায়। কিছুদিন আগেই দেখছিলাম রাতে লাইটের আলোতে এই সজনে গাছের পাতাগুলো একদম চকচক করছিল এবং দেখতে সুন্দর লাগছিল। তবে প্রথমে ফটোগ্রাফি করা হয়েছিল না। কিন্তু প্রতিদিন রাতে যখন এটাকে দেখতাম তখন ফটোগ্রাফি করার জন্য আকৃষ্ট হতাম। তাই সেদিন ভাবলাম একটা ফটোগ্রাফি করে ফেলি। এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

প্রয়োজনীয় তথ্য

ধন্যবাদান্তে@johir65
ফটোগ্রাফি ডিভাইসঃvivo y11
ক্যামেরাঃ13 mp
লোকেশনঃগাংনী-মেহেরপুর

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকে শেয়ার করার রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগে । একসাথে বিভিন্ন ধরনের ফটো দেখা যায় । আপনি বেশ কয়েকটি সুন্দর সুন্দর সবুজ ছবি শেয়ার করেছেন । বুনো ফুল গুলো দেখতে কিন্তু ভালো লাগে ।কুটুস কাঁটা ফুলের নাম আজকে প্রথম শুনলাম ভালই লাগছে দেখতে । আর গুগলে সার্চ দিলে আজকাল সব ফুলের নামই সামনের উপর চলে আসে সেখান থেকে অনেক কিছু জানা যায় ।

 2 years ago 

জ্বি ঠিক বলেছেন গুগলে সার্চ দিলে নাম গুলো খুব সহজে পাওয়া যায়।

 2 years ago 

আপনার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি দেখে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি কিছু চিত্র ধারণ করেছেন। এরপর সেই চিত্রগুলোর বর্ণনার সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখলাম। তবে সাজিনা পাতাগুলো সেই ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আজকের ফটোগ্রাফিতে সবুজের সমাহার। ছবিগুলো সুন্দর লেগেছে তবে প্রথম দুটি ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে যাইহোক আপনার স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আজকে আপনি দেখতেছি বিভিন্ন রকম ফটোগ্রাফি করেছেন। আপনার ভিন্ন রকম ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে রাজহাঁসের ফটোগ্রাফি এবং তৃতীয় নম্বর ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো। তবে তৃতীয় নম্বর যে উদ্ভিদের ফটোগ্রাফি করেছেন এইগুলো আমাদের এদিকে ফসলের জমির মধ্যে অনেক বেশি দেখা যায়। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

রাজহাঁসের এবং তিন নম্বর ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে পজেটিভ মন্তব্যটি করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সজনে পাতার ফটোগ্রাফি টা আমার কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর সুন্দর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সজনে পাতার ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42