//মেহেদি ডিজাইন আর্ট//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240609193319-01.jpeg

আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি মেহেদি ডিজাইন। আমি প্রতি সপ্তাহে একটি করে মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করার চেষ্টা করি। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই নিজের মতো করে কিছু ডিজাইন তৈরি করি। এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার অংকন করা মেহেদি ডিজাইন ভালো লাগে। সাধারণত আমি কালো রঙের পেন দিয়ে মেহেদি ডিজাইন আর্ট করি। আজকে ভাবলাম একটু রঙিন পেন দিয়ে মেহেদি ডিজাইন আর্ট করলে কেমন হয়? খুব একটা মন্দ হয় না।

তাই, আমি এখানে লাল রংয়ের সাইন পেন দিয়েই মেহেদি ডিজাইনটি আর্ট করলাম। লাল রঙের পেন ব্যবহার করে মেহেদি ডিজাইনটি আর্ট করায় দেখতে অনেক সুন্দর লাগছিল। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মেহেদি ডিজাইনটি আর্ট করলাম।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20240609193438.jpg

IMG20240609193352.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.লাল রঙের সাইন পেন

IMG20240609190218.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর লাল রংয়ের সাইন পেন দিয়ে সুন্দর একটি ছোট ফুল এঁকে নিব।মেহেদি ডিজাইনে সাধারণত এই ধরনের ফুলগুলো অঙ্কন করলে দেখতে খুব সুন্দর লাগে।

IMG20240609190414.jpg

✍️ধাপ-২:✍️

এরপর ফুলের ডান সাইডে চিত্রের মতো করে সুন্দর এই নকশাটি এঁকে নিব। লাল রংয়ের সাইন পেন দিয়ে অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগছিল।

IMG20240609191754.jpg

✍️ধাপ-৩:✍️

এখন বাম দিকে পাতা এবং ফুলের পাঁপড়ি অংকন করার মাধ্যমে সুন্দর এই ডিজাইনটি এঁকে নিব।

IMG20240609192039.jpg

✍️ধাপ-৪:✍️

এখন উপরে সুন্দর একটি বড় সাইজের ফুল এঁকে নিব। প্রথমে ফুলের নিচের দিকে ছোট আকারের অনেকগুলো পাঁপড়ি এঁকে নিব। এরপর ফুলের উপরে বড় সাইজের পাঁপড়িগুলো এঁকে নিব।

IMG20240609192328.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর ফুলের উপরে চিত্রের মতো করে সুন্দর এই নকশাটি এঁকে নিব। এই নকশাটির মধ্যে ফুল এবং পাতার বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে।

IMG20240609192947.jpg

✍️ধাপ-৬:✍️

এখন ডিজাইনটির বিপরীত পাশে অর্থাৎ আঙুলের ডিজাইনটি এঁকে নিব।এখানে ফুল ও পাতা অংকনের মাধ্যমে সুন্দর নকশাটি এঁকে নিয়েছি।

IMG20240609193129.jpgIMG20240609193235.jpg
✍️ধাপ-৭:✍️

সম্পূর্ণ মেহেদি ডিজাইন অংকন করা শেষ হলো। এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240609193259.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240609193407.jpgIMG20240609193355.jpg

IMG20240609193419.jpg

আজকের অংকন করা মেহেদি ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। লাল রঙের পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

ঈদের সময় দেখি বাড়ির মেয়েরা হাতে মেহেদি পরে। আর মেয়েদের ডিজাইনগুলো দেখতে ভালো লাগে। আপু আপনি চমৎকার একটি ডিজাইন শেয়ার করেছেন। এভাবে যদি কেউ হাতে মেহেদি পড়ে তাহলে দেখতে দারুন লাগবে। আপনার আর্ট চমৎকার ছিল আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

লাল সাইন পেন দিয়ে খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। ফুল এবং কল্কি গুলো চমৎকার ফুটিয়ে তুলেছেন। রঙিন মেহেদি ডিজাইন আর্ট দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আর্টটি দেখতে অনেক সুন্দর লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল রঙের সাইন পেন দিয়ে আপনার অংকিত ফুল ও নকশাগুলো অসাধারণ সুন্দর হয়েছে। আপনার সৃজনশীলতা ও শিল্পকলার প্রতি আপনার ভালোবাসা প্রতিটি ডিজাইনে স্পষ্ট। এই ধরনের অনন্য ও চোখ ধাঁধানো কাজের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতিভা ও কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। আশা করি আপনি এই পথে আরও অনেক সাফল্য অর্জন করবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আপনি আমাদের মাঝে সম্পন্ন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এ মেহেদী ডিজাইন আর্ট করা। খুবই ভালো লাগলো আপনার সুন্দর মেহেদির আর্ট দেখে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে এখন বিভিন্ন শপিংমল গুলোতে দেখতে পাই যে সেখানে কিছু কিছু মানুষ বসে থাকে হাতে মেহেদি করার জন্য। এছাড়া ওইসব লোকেরা খুব দ্রুত মেহেদী ডিজাইন করতে পারে। ঠিক তেমন একটা ডিজাইন আজ আমি আপনার পোস্টটি দেখতে পেলাম। এছাড়াও এই ডিজাইনটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডিজাইন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মেহেদী ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর লাগছে আপু । কিভাবে পর্যায়ক্রমে এমন সুন্দর নিখুঁত মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করা যায় সেটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি তো লাল রঙের সাইন পেন দিয়ে চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। আসলে মেহেদি ডিজাইন আর্ট গুলো ছোট ছোট ডিজাইন এর কারনে দেখতে বেশ ভালই লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে মেহেদি ডিজাইন টি। মেহেদি ডিজাইনটি লাল কালারের করে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এই ডিজাইন গুলো হাতের মধ্যে দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়।যাইহোক আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39