আর্ট পোস্ট : // একটি পাতার ম্যান্ডেলা আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240421195923-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার খুব ভালো লাগে। আজকে খুবই সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট করেছি। আশা করি এই আর্টটি আপনাদের ভালো লাগবে। একটি হার্ট শেপ আকৃতির পাতার ম্যান্ডেলা আর্ট করেছি।পাতাটি হার্ট শেপ আকৃতির হওয়ায় দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এবং ক্ষুদ্র ক্ষুদ্র নকশা করায় আর্টটি দেখতে আরও চমৎকার হয়েছে।এভাবে ম্যান্ডেলা আর্টগুলো করতে বেশ অনেক সময় ও ধৈর্য প্রয়োজন।পাতার মধ্যে বিভিন্ন ধরণের নকশা করতে আমার খুব ভালো লাগছিল।সাদা কগজের উপর কালো রঙের কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট করলে সেগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।তাই আমি বেশিরভাগ সময়ই এইভাবে ম্যান্ডেলা আর্ট করে থাকি।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করলাম।

একটি পাতার ম্যান্ডেলা আর্ট

IMG20240421195917-01.jpeg

IMG20240421200007-01.jpeg

IMG20240421195956-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.জেল কলম

IMG20240421194611.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে পাতার মাঝের শিরা এঁকে নিব।শিরাটি নিচের দিকে একটু চওড়া হবে আর উপরের দিকে সরু হবে।

IMG20240421194759.jpg

✍️ধাপ-২:✍️

এরপর শিরার উপরের দিকে হার্ট শেপ অঙ্কন করে নিব।হার্ট শেপের পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে।

IMG20240421194821.jpgIMG20240421194932.jpg
✍️ধাপ-৩:✍️

এখন পাতার মধ্যে সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে থাকবো।প্রথমে এক পাশে বিভিন্ন ফুল,পাতার নিঁখুত নকশা অঙ্কন করবো।এই ধরণের নকশাগুলো দেখতে আমার খুব ভালো লাগে।

IMG20240421195056.jpgIMG20240421195227.jpg

IMG20240421195355.jpg

✍️ধাপ-৪:✍️

পাতার এক পাশে ম্যান্ডেলা আর্ট করা হয়ে গেলে অন্যপাশেও একইভাবে ফুল,পাতা ও বিভিন্ন দাগ দেওয়ার মাধ্যমে নকশা এঁকে নিব।

IMG20240421195501.jpgIMG20240421195806.jpg
✍️ধাপ-৫:✍️

পাতার ম্যান্ডেলা আর্ট শেষ হলে নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240421195823.jpg

✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট কমপ্লিট করলাম।আর্টটি দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল।

IMG20240421195907.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20240421195859-01.jpeg

IMG20240421195852-01.jpeg

IMG20240421195849-01.jpeg

IMG20240421200023-01.jpeg

আমার অঙ্কন করা পাতার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অঙ্কনের প্রতি উৎসাহ প্রদান করে।আজকের মতো এখানেই শেষ করছি।আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

পাতা এরকম সুন্দর একটি আর্ট দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আপু আপনি অনেক নিখুঁত ভাবে পাতার ম্যান্ডেলা আর্ট করছেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার আর্ট। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।

 2 years ago 

আপু আপনার পাতার ম্যান্ডেলা আর্টটি খুবই চমৎকার হয়েছে ।অনেকদিন আগে এরকম পাতার ম্যান্ডেলা আর্ট আমিও করেছিলাম ।এই কাজগুলো করতে বেশ ভালই লাগে ।যদিও একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু ভেতরের সূক্ষ্ম কাজগুলো করার পর দেখতে বেশ ভালই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অংকন করা পাতার এই ম্যান্ডেলা আর্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

পাতার ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগতেছে আপু। আপনি বলছেন সিম্পল আর্ট আমার কাছে তো মনে হচ্ছে বেশ কঠিন কাজ। এধরনের কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের পরিচয় দিতে হয়। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে অরিজিনাল পাতার মতো দেখতে লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

হ্যাঁ, এই ধরনের আর্ট করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে পাতার এই ম্যান্ডেলা আর্টটি করতে আমার বেশি সময় লাগেনি।

 2 years ago 

চমৎকার একটি পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আটটি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। এরকম আর্ট গুলো করতে সময় লাগলো ও দেখতে আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কাছেও ম্যান্ডেলা আর্টগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

পাতার মেন্ডেলের চিত্র অংকনটি দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি অংকন করেছেন। আজকে মেন্ডেলাটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। সত্যি আপনার মেন্ডেলা চিত্র অংকনটি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সাদা কাগজ ও জেল কলম দিয়ে একটি পাতার মেন্ডেলা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে এটি বানিয়েছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সাদা কাগজের উপর কালো কলম দিয়ে এভাবে অংকন করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন একটি পাতার আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। একদম দেখতে বট পাকুড় পাতার মত। অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট। বেশি দক্ষতা রয়েছে আপনার দেখছি। আশা করব পরবর্তীতে এভাবে আরো অনেক কিছু আর্ট করে দেখাবেন।

 2 years ago 

হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা বট পাকুড় পাতার মতোই হয়েছে দেখতে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি পাতার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এরই মাঝে আপনি আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করলেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমার অংকন করা এই আর্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হার্ট শেপের পাতার ভিতরে অনেক সুন্দর করেই নিখুঁত ম্যান্ডেলার ডিজাইন এঁকেছেন আপনি যেটা খুবই সুন্দর হয়েছে। পাতাটা যেমন সুন্দরভাবে এঁকেছেন, তেমনি পাতার ভেতরে নিখুঁত ডিজাইনগুলো ও অনেক সুন্দর ভাবে এঁকেছেন। এই ধরনের নিখুঁত ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করতে অনেক সময় লাগে। যত বেশি নিখুঁতভাবে আর্টগুলো করা হয় তত বেশি সুন্দর হয়। আপনি নিশ্চয়ই সময় নিয়ে পুরো ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট যে কারো কাছেই খুব ভালো লাগবে।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38