অরিগ্যামি পোস্ট :- // ক্লে দিয়ে সুন্দর মাছ তৈরি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240616153326-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি ক্লে দিয়ে সুন্দর একটি মাছের অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে মাছের অরিগ্যামিটি তৈরি করেছি। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ক্লে দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্লে দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করলাম।

ক্লে দিয়ে মাছের অরিগ্যামি তৈরি

IMG20240616153338.jpg

IMG20240616153334.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন ক্লে
২.ক্লে টুলস

IMG20240616151352.jpg

ধাপ-১:

প্রথমে আমি নীল কালারের সামান্য পরিমাণে কিছু ক্লে নিয়েছি।এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে রাউন্ড শেপ তৈরি করে নিব। তারপর চিত্রের মতো করে চ্যাপ্টা শেপ দিয়ে মাছের মাঝের অংশ তৈরি করে নিব।

IMG20240616151428.jpgIMG20240616151449.jpg

IMG20240616151558.jpg

ধাপ-২:

এরপর আবারও নীল রঙের ক্লে দিয়ে মাছের লেজের অংশ তৈরি করে নিব।এখানে ক্লে টুলস দিয়ে লেজের অংশে দাগ দিয়ে নিব।

IMG20240616151644.jpgIMG20240616152122.jpg
ধাপ-৩:

এখন মাছের লেজের অংশ সুন্দরভাবে মাছের মাঝের অংশের সাথে লাগিয়ে নিব।

IMG20240616152137.jpg

ধাপ-৪:

এরপর নীল রঙের ক্লে দিয়ে মাছের আঁইশ তৈরি করে মাছের উপরে ও নিচে লাগিয়ে নিব।

IMG20240616152211.jpgIMG20240616152250.jpg
IMG20240616152317.jpgIMG20240616152447.jpg
ধাপ-৫:

তারপর অফ হোয়াইট কালারের ক্লে দিয়ে মাছের চোখ তৈরি করে নিব।এরপর আবার কালো রঙের ক্লে দিয়ে রাউন্ড শেপ দিয়ে মাছের চোখের উপরে লাগিয়ে নিব।এবং চিত্রের মতো করে কালো রঙের ক্লে দিয়ে মাছের ঠোঁটের অংশ তৈরি করে নিব।

IMG20240616152538.jpgIMG20240616152605.jpg
IMG20240616152641.jpgIMG20240616152726.jpg
ধাপ-৬:

এখন মাছটিকে আরো সুন্দর দেখানোর জন্য এর উপরে গোলাপি রঙের ক্লে দিয়ে ডিজাইন করে নিব।এভাবেই ক্লে দিয়ে সুন্দর একটি মাছ তৈরি করে ফেললাম।

IMG20240616152805.jpgIMG20240616152912.jpg

IMG20240616153255.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240616153310.jpg

IMG20240616153306.jpg

মাছটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজ আপনি ক্লে দিয়ে সুন্দর মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা মাছ অনেক সুন্দর হয়েছে। ক্লে দিয়ে মাছ তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। রঙ্গিন মাছ দেখতে খুবই সুন্দর লাগছে। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকারভাবে মাছ তৈরি করেছেন আপু। মাছটি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। মাছ তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙ্গিন ক্লে দিয়ে কিছু বানালে চমৎকার লাগে দেখতে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে একটি মাছ বানিয়েছেন যা ভীষণ সুন্দর লাগছে দেখতে।ধাপে ধাপে মাছ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মাছটি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে মাছ তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার এত সুন্দর মাছ তৈরি করতে দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। দেখতে বেশ দারুন লাগছে কিন্তু। আশা করব এভাবে আরো অনেক কিছু তৈরি করে দেখাবেন।

 2 years ago 

আপনি ক্লো দিয়ে খুব সুন্দর একটি মাছ তৈরি করেছেন। মাছটি দেখতে অনেক সুন্দর লাগছে। প্রত্যেকটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি আপনার মাছের অরিগ্যামিটি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।ইদানিং ক্লে দিয়ে সবাইকে চমৎকার চমৎকার জিনিস তৈরি করতে দেখি যা দেখে আমিও অনুপ্রাণিত হচ্ছি ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি করা মাছ অনেক সুন্দর হয়েছে। ক্লে দিয়ে সুন্দর মাছ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই মাছটি দেখেই ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ক্লে দিয়ে সুন্দর মাছ তৈরি। আপনার তৈরি মাছ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে এমনিতেই বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি যে ক্লে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশি সুন্দর লাগে আসলে সত্যি বলতে কি জানেন এই ধরনের ট্রাই পোস্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে কারণ এর পূর্বে আমি এভাবে অনেক ডাই পোস্ট করতাম তাই এর পেছনে কেমন পরিশ্রম দিতে হয় এবং কেমন সময় লাগে এই বিষয়টা আমি খুব ভালো করেই জানি , আপনি এত সময় নিয়ে এত শ্রম দিয়ে যে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিলেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38