আর্ট পোস্ট :- // ফুল গাছের অ্যাক্রেলিক পেইন্টিং //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240729083513-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।বেশ অনেকদিন পর এই ধরনের অ্যাক্রেলিক পেইন্টিং করলাম। বরাবরই অ্যাক্রেলিক পেইন্টিংগুলো করতে আমার খুবই ভালো লাগে।তবে এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।

আজকে আমি অ্যাক্রেলিক কালার দিয়ে সুন্দর একটি ফুল গাছের পেইন্টিং করেছি। আশা করি আপনাদের কাছে এই আর্টটি ভালো লাগবে। মাত্র চারটি অ্যাক্রেলিক রঙ দিয়ে সুন্দর এই পেইন্টিংটি কমপ্লিট করেছি। এখানে আমি সম্পূর্ণ ফুল গাছটি অঙ্কন করিনি। গাছের একটি ডালে ফুটন্ত কিছু ফুল চিত্রটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এটা অবশ্যই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের একটি দৃশ্য। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই আর্টটি করলাম।

ফুল গাছের অ্যাক্রেলিক পেইন্টিং

IMG20240729082949-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.অ্যাক্রেলিক রঙ
৩.মাস্কিং টেপ
৪.তুলি

IMG20240729080132.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে আমি একটি সাদা রঙের কাগজ মাস্কিং টেপের সাহায্যে সুন্দরভাবে সেট করে নিব। এরপর নিচের দিকে এক কর্নারে লাল রং করবো।কাগজটির মাঝে হালকা লাল রং করবো।

IMG20240729080257.jpgIMG20240729080347.jpg
✍️ধাপ-২:✍️

এরপর কাগজের মাঝের অংশে কমলা রঙ এবং কাগজের উপরের অংশে হলুদ রং করে নিব। এখানে আমি যেহেতু সূর্যাস্তের সময়ের দৃশ্য অঙ্কন করেছি, তাই ব্যাকগ্রাউন্ডের রং এভাবে করেছি।

IMG20240729080432.jpgIMG20240729080440.jpg

IMG20240729080624.jpg

✍️ধাপ-৩:✍️

এখন কালো রং দিয়ে সুন্দর করে গাছের ডালগুলো এঁকে নিব। ডালগুলো অঙ্কন করার পর দেখতে বেশ সুন্দর লাগছিল।

IMG20240729080817.jpgIMG20240729080829.jpg
IMG20240729081333.jpgIMG20240729081603.jpg
✍️ধাপ-৪:✍️

এরপর সাদা রং দিয়ে সুন্দর ছোট ও বড় সাইজের অনেকগুলো ফুল এঁকে নিব।

IMG20240729082152.jpgIMG20240729082202.jpg
✍️ধাপ-৫:✍️

সাদা ফুলের মাঝে লাল রংয়ের বিন্দু এঁকে নিব। লাল রং দেওয়ায় ফুলটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল।এভাবে সবগুলো ফুলের মাঝে লাল রং দিয়ে নিব।

IMG20240729082249.jpgIMG20240729082459.jpg

IMG20240729082406.jpg

✍️ধাপ-৬:✍️

এখন চারপাশের মাস্কিং টেপগুলো খুবই সাবধানতার সঙ্গে তুলে নিব। এরপর নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240729082748.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240729082804.jpgIMG20240729082920.jpg
IMG20240729082928.jpgIMG20240729082935.jpg

IMG20240729082959.jpg

এভাবেই অংকন করে ফেললাম সুন্দর একটি ফুল গাছের অ্যাক্রিলিক পেইন্টিং । আশা করি আমার অংকন করা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

প্রায় সময় আপনি খুব সুন্দর আর্ট পোস্ট শেয়ার করে থাকেন। এত সুন্দর অভিজ্ঞতা দিয়ে আপনি তৈরি করেন দেখলে চোখ সরানো যায় না। আপনি বেশ সুন্দর একটি ফুলের পেইন্টিং পোস্ট শেয়ার করলেন যা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই চমৎকার একটি পেইন্টিং দেখলাম। খুবই ভালো লাগলো দেখে। কালার কম্বিনেশন দারুণ ভাবে ফুটে উঠেছে যা চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর আর্ট তৈরি করেছেন আপু দেখে ভীষণ ভালো লাগছে।আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল গাছের অনেক সুন্দর অ্যাক্রেলিক পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার চিত্রগুলো দেখে আমি সবসময়ই মুগ্ধ হয়ে যায়। সাদা রংয়ের ফুল গুলো দেবার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

আপু আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। আপু আপনার পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ফুল গাছের অ্যাক্রেলিক পেইন্টিং দেখে অনেক ভালো লেগেছে আপু। দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

আজকে আপনি খুব চমৎকার একটি পেইন্টিং করেছেন।অ্যাক্রেলিক রঙ দিয়ে ফুল গাছের পেইন্টিং অসাধারণ হয়েছে। এই ধরনের পেইন্টিং গুলো যতই দেখি ততই ভালো লাগে। সত্যিই ধৈর্য ধরে চমৎকার একটি পেইন্টিং উপস্থাপনা করেছেন। আর সুন্দর পেইন্টিং করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ফুল গাছের অনেক সুন্দর একটি পেন্টিং করে আমাদের দেখিয়েছেন। বেশ দারুন হয়েছে একরোলিক কালার ব্যবহার করে এত সুন্দর আর্ট করেছেন তাই। অনেক ভালো লাগলো আপু আপনার এই আর্ট দেখে।

 2 years ago 

ফুল গাছের অ্যাক্রেলিক পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি পেইন্টিং করেছেন। এই পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

পেইন্টিং টা অসাধারণ হয়েছে আপু। গাছের ফুল গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তাছাড়াও ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে। সব মিলিয়ে অ্যাক্রেলিক রং এর পেইন্টিংটা অসাধারণ লেগেছে আমার কাছে। খুব সুন্দর ভাবে আপনি আর্ট করেছেন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38