// মেহেদি ডিজাইন আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240530160844.jpg

প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সুন্দর একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করবো।মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে। এটা আর্ট করতে বেশ অনেক সময়ই প্রয়োজন হয়।আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে মেহেদি ডিজাইন আর্টগুলো শেয়ার করে থাকি। তবে খাতায় কলম দিয়ে অংকন করার থেকে হাতে মেহেদি দিয়ে ডিজাইনগুলো দিতে অনেক বেশি ভালো লাগে। এবং দেখতেও বেশ চমৎকার দেখায়। এর আগেও আমি কালো জেল কলম দিয়ে সাদা খাতার উপর মেহেদি ডিজাইন অংকন করেছিলাম। আজকেও সেভাবেই মেহেদি ডিজাইনটি আর্ট করেছি।কালো রঙের সাইন পেন ব্যবহার করে এই মেহেদি ডিজাইনটা আর্ট করেছি। এই ডিজাইনটি মেহেদি দিয়ে হাতে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে অংকন করলাম সুন্দর এই মেহেদি ডিজাইনটি।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20240530160848.jpg

IMG20240530160827.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন

IMG20240530154741.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর কালো রংয়ের সাইন পেন দিয়ে সুন্দর একটি ছোট ফুল এঁকে নিব।মেহেদি ডিজাইনে এই ধরনের ফুলগুলো অঙ্কন করলে দেখতে খুব সুন্দর লাগে।

IMG20240530154905.jpg

✍️ধাপ-২:✍️

এরপর ফুলের চারপাশে বড় সাইজের পাঁপড়ি এঁকে নিব। নিচের দিকে কিছু পাতা এবং একটি ছোট নকশা অংকন করে নিব।

IMG20240530155119.jpg

✍️ধাপ-৩:✍️

এখন ফুলটির উপরের দিকে চিত্রের মতো করে আরো দুইটি ফুল এঁকে নিব। দুইটি ফুল একইভাবে অঙ্কন করেছি। এভাবে অঙ্কন করায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

IMG20240530155325.jpg

✍️ধাপ-৪:✍️

দুইটি ফুলের উপরে চিত্রের মতো করে সুন্দর এই নকশাটি অঙ্কন করে নিব। মেহেদি ডিজাইনে এই ধরনের নকশাগুলো থাকলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে।

IMG20240530155802.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর উপরে আরও একটি ফুল এঁকে নিব। ফুলটির উপরে একইভাবে আগের নকশার মতো দেখতে আরো একটি নকশা এঁকে নিব।

IMG20240530160201.jpgIMG20240530160330.jpg

IMG20240530160619.jpg

✍️ধাপ-৬:✍️

সম্পূর্ণ মেহেদি ডিজাইন অংকন করা শেষ হলো। এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240530160715.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240530160742.jpgIMG20240530160750.jpg
IMG20240530160755.jpgIMG20240530160800.jpg

IMG20240530160812.jpg

আজকের অংকন করা মেহেদি ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। কালো রঙের পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটা মেহেদীর ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা মেহেদীর ডিজাইন গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। এই ডিজাইন যদি খাতাতে না দিয়ে হাতে দেয়া হয় তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একেঁছেন মেহেদির ডিজাইনটি। আজকাল এ ধরনের মেহেদির ডিজাইন বেশ দেখা যায়। হাতে পরলে দেখতে বেশ সুন্দর লাগবে ডিজাইনটি। ধন্যবাদ মেহেদি ডিজাইনটি অঙ্কনের ধাপ সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনের জন্য।

 2 years ago 

এই ধরনের ডিজাইনগুলো হাতে পড়লে সত্যি অনেক সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ্ আপনিতো দেখছি ভালো মেহেদি ডিজাইনের আর্ট পারেন আপু। মেহেদি ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে মেহেদি অনেক বছর ধরে দেয়া হয় না আপু। আজ কিন্তু জেল কলম দিয়ে অপূর্ব একটি মেহেদির আর্ট করলেন আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন ভালো আর্টিস্ট। ধন্যবাদ সুন্দর মেহেদির ডিজাইনটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইন আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

কোন কিছু খাতায়-কলমে আর্ট করা অনেক সময়ের ব্যাপার। তবে হাতে এভাবে মেহেদী দিতে গেলে তো আরো সময় লাগবে এটাই স্বাভাবিক আপু। আপনার শেয়ার করা মেহেদি ডিজাইন আর্ট খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ, খাতায় আর্ট করার থেকে হাতে মেহেদি দিয়ে এই ডিজাইন করতে গেলে অনেক বেশি সময় লাগে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে দারুন ভাবে মেহেদি ডিজাইন আর্ট তৈরি করেছেন আর্ট এর প্রতিটি ধাপ আমার অনেক ভালো লেগেছে। অবসর সময় পেলে আমিও আর্ট করতে ভালোবাসি অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

খুবই দারুন একটি মেহেদী ডিজাইন করেছেন আপনি।অসাধারণ ভাবে একেছেন। নিখুত হয়েছে মেহেদি ডিজাইন টা।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইন আর্ট সত্যি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জেল কলম দিয়ে সাদা কাগজের উপর দারুণভাবে মেহেদী আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছ। ডিজাইনটি খুব সুন্দর ভাবে করেছ দেখতে অসাধারণ লাগছে। মেহেদী দিয়ে এই ডিজাইনটি হাতে পরলে অনেক সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ চমৎকার একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।আমার অঙ্কন করা মেহেদি ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ঠিক বলেছেন খাতায় কলম দিয়ে অংকন করার চেয়ে হাতে মেহেন্দি দেওয়া অনেক সহজ মনে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি মেহেন্দির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। এমন ধরনের মেহেদি ডিজাইন ঈদের সামনে হাতে দিলে অনেক চমৎকার লাগবে দেখতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38