(এসো নিজে করি) অরিগ্যামি :- ক্লে আর রঙিন কাগজ দিয়ে তৈরি মুকুটের অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। তাই আজকে ক্লে এবং রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটি মুকুটের অরিগ্যামি তৈরি করলাম। এখন কিন্তু সবাই খুব সুন্দর জিনিস তৈরি করে। সবাই কমবেশি রঙিন কাগজ এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে দারুন দারুন জিনিস তৈরি করে। তাই আমিও এখন চেষ্টা করি সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। তাছাড়া আমার কাছে এই ধরনের জিনিসগুলো অনেকটাই কঠিন মনে হয়। কারণ কোন জিনিস ভাঁজ দিয়ে তৈরি করতে অনেক সময় লাগে। এই রঙিন কাগজ আর ক্লে দিয়ে মুকুট তৈরি করতে আমার কিন্তু অনেক সময় লেগেছে। তৈরি করার পরে কিন্তু আমি নিজেও দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম। কারন আসলেই দেখতে কিন্তু একদম মুকুটের মত লেগেছে আমার কাছে। যখন এই ধরনের সুন্দর জিনিস তৈরি করি তখন নিজেও আরো উৎসাহ পায় আরো সুন্দর জিনিস তৈরি করার জন্য। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো এই মুকুট গুলো। তাই আজকে এই ক্লে এবং রঙিন কাগজ দিয়ে মুকুট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240508_112821.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240508_090618.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটাকে গোল করে কেটে নিয়ে নিলাম।

IMG_20240508_090638.jpg

ধাপ - ২ :

এরপর মাঝখান দিয়ে কেটে চারপাশে চিকন চিকন ভাবে কেটে উপরের দিকে ভাঁজ করে মাথার মুকুটের মতো তৈরি করে নিলাম।

IMG_20240508_090659.jpg

ধাপ - ৩ :

এরপর ক্লে বৃত্ত করে মাথার মুকুটের উপরের অংশে সৌন্দর্যের জন্য ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240508_090709.jpg

ধাপ - ৪ :

তারপর রঙিন কাগজের নিচের অংশে আবার বিভিন্ন রকম ক্লে দিয়ে লাভ এর মত ডিজাইন করে নিলাম।

IMG_20240508_090724.jpg

ধাপ - ৫ :

এরপর আরো কিছু রঙিন কাগজ কেটে কিছু ফুল এবং পাতা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240508_090741.jpg

ধাপ - ৬ :

তারপর একই ভাবে আরো একটি মুকুট তৈরি করে ফুলগুলো মুকুলের সামনে সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240508_090802.jpg

শেষ ধাপ :

এভাবে মাথার মুকুটের দুটি অরিগ্যামি তৈরি করে নিলাম। আশা করি এই মুকুটের অরিগ্যামি আপনাদেরও অনেক পছন্দ হবে।

IMG_20240508_112756.jpg

IMG_20240508_112814.jpg

IMG_20240508_112828.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বিভিন্ন ধরণের উপকরণ ব্যবহার করে মুকুটের অরিগ্যামি তৈরি করেছেন। ফাইনাল আউটপুট ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নতুন একটি পদ্ধতি শিখতে পেয়ে ভীষণ খুশি হলাম। ভালো ছিলো ভাই শুভ কামনা সব সময়ই।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে এবং রঙিন কাগজ দিয়ে দারুন ভাবে মুকুটের অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুবই চমৎকার লাগছে। মুকুটের অরিগ্যামি তৈরির ধাপ গুলো খুব দারুণভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার মুকুট তৈরি খুব চমৎকার লাগছে বলে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে আর রঙিন কাগজ দিয়ে তৈরি মুকুটের অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আমার মুকুট তৈরি দক্ষতা দেখে আপনি মুগ্ধ শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে এবং রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মুকুট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা মুকুটটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তৈরি করা মুকুটের প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে মুকুট তৈরি করার জন্য। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এরকমভাবে ডাই তৈরি করা একটু কষ্টকর বলাই চলে। কাগজের ভাঁজ গুলো যদি সঠিকভাবে মাপ মতো না হয় তাহলে সেটার আউটপুট একদম ভালো হয় না। দেখতেও খুব খারাপ লাগে। এসো নিজে করি ইভেন্টে আপনি ক্লে আর রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি মুকুট তৈরি করে দেখিয়েছেন ভাইয়া। অরিগামিটি দারুন হয়েছে দেখতে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে হলে সময় দিয়ে ধৈর্য ধরে বানালে সুন্দর হয়। তবে আপনার মন্তব্য শুনে অসাধারণ লাগলো আমার কাছে।

 2 years ago 

ক্লে আর রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটা মুকুট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এটা তৈরি করার পরে আপনিও রীতিমতো অবাক হয়ে গিয়েছেন আর বোঝাই যাচ্ছে এটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে। এ ধরনের মুকুট তৈরি করতে আসলেই অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাইয়া যে কোন কাজ ধৈর্য এবং সময় দিয়ে করলে তখন কাজগুলো খুব সুন্দর হয়। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে করার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত রঙিন কাগজের ভিন্ন ভিন্ন কিছু তৈরি দেখতে পাই। আজকে আপনি খুব সুন্দর করে মুকুট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। আসলে যে কোন কিছু তৈরি করার মধ্যে আলাদা মজা রয়েছে। যেটা আপনি তৈরি করে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে এ ফ্লাটফর্মে অনেকে রঙিন কাগজে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে দেখে খুব ভালোই লাগে। তবে আজকে আপনার বক্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি ইভেন্টের জন্য খুব সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করেছেন। ক্লে ও রঙ্গিন কাগজ দিয়ে মুকুটের অরিগ্যামি দেখতে খুব সুন্দর হয়েছে। এই ধরনের মুকুট বাচ্চারা পেলে খুব খুশি হয়। ক্লে দিয়ে সত্যি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় আর দেখতেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই ধরনের মুকুট বাচ্চারা ফেলে খুব খুশি হয় খেলাধুলা করতে। মন্তব্য শুনে খুব ভালো লাগলো আপনার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37