(এসো নিজে করি) আর্ট :- অর্ধেক ফুল এবং অর্ধেক ম্যান্ডেলা ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। কারণ যদি সব ধরনের আর্ট করার চেষ্টা করি তাহলেই সুন্দর আর্ট শিখতে পারবো। তাই রং কলম দিয়ে এবং মার্কার কলম দিয়ে আঁকার কিছুটা হলেও চেষ্টা করতেছি। কিন্তু রং কলম দিয়ে আঁকাটা অনেকটা সোজা মনে হলেও তুমি ধরতে অনেক কঠিন। একসময় এভাবেই আঁকতে আঁকতে সুন্দর কোন কিছু আঁকতে পারবো। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি রং কলম এবং মার্কার কলম দিয়ে ফুল এবং ম্যান্ডেলা ফুলের আর্ট করার চেষ্টা করলাম। আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20240406_212751.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231130_192500.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার উপরে পেন্সিল দিয়ে একটি ফুলের আর্ট করে নিলাম।

IMG-20240406-WA0010.jpg

ধাপ - ২ :

এরপর মোটা মার্কার কলম দিয়ে সেই ফুলের চারপাশে পেন্সিলের দাগ গুলোর উপরে প্রথমে দাগ টেনে নিলাম।

IMG_20240406_212359.jpg

ধাপ - ৩ :

এরপর একপাশে গোল বৃত্তের অর্ধেকের মাঝখানে ছোট ফুলের কিছু ম্যান্ডেলা আর্ট করে নিলাম।

IMG_20240406_212522.jpg

ধাপ - ৪ :

এরপর অপর পাশে আরো কিছু ছোট বড় ফুলের ম্যান্ডেলা আর্ট করে নিলাম।

IMG_20240406_212543.jpg

ধাপ - ৫ :

তারপর ম্যান্ডেলা আর্ট ফুলের ওপর পাশে একটি সূর্যমুখী ফুল হলুদ রং কলম দিয়ে রং করে নিলাম।

IMG-20240406-WA0017.jpg

ধাপ - ৬ :

এরপর সূর্যমুখী ফুলের চারপাশে সবুজ রং দিয়ে কিছু পাতা সুন্দর করে রং করে নিলাম।

IMG-20240406-WA0014.jpg

শেষ ধাপ :

এভাবে একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি এই আর্ট আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240406_212751.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার এই ইউনিক আর্ট পোস্ট‌টা‌ সত্যি আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি । জানিনা এটি সবার কাছে কেমন লাগবে তবে আমার কাছে বেস্ট লেগেছে। অর্ধেক মেন্ডেল আর্ট এবং অর্ধেক ফুল এর আর্ট এই আইডিয়াটা সত্যি অসাধারণ ছিল আপনাকে মনের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আর্ট নিয়ে অনেক সুন্দর করে আপনি মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনি অসাধারণ একটি আর্ট করেছেন। সত্যি কথা বলতে আপনার আর্টের মধ্যে দুটি জিনিস দেখতে পেয়ে ভাল লাগল এক অর্ধেক ফুল বাকি অর্ধেক অন্য একটি মেন্ডেলা। সত্যি দুই রকম হওয়ার কারণে এটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে বিস্তারিত লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি একসাথে দুই রকমের আর্ট করার চেষ্টা করেছি। সত্যি আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অর্ধেকফুল এবং অর্ধেক ম্যান্ডেলা আর্টটি অসাধারণ হয়েছে ভাইয়া। ফুলটি বিশেষ করে খুবই সুন্দর করে আর্ট করছেন। কালারটা বেশ ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি অর্ধ ম্যান্ডেলা এবং অর্ধ ফুল আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট এর মধ্যে ফুলের আর্ট আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টটি অনেক নিখুঁত ও অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অর্ধেক ফুলের ম্যান্ডেলা আর্ট তৈরি। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ম্যান্ডেলা তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয় এবং ধৈর্যের প্রয়োজন হয়। পোস্ট তৈরি করা শেষে আপনি রং করে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই এই ধরনের আর্ট গুলো করতে ধৈর্যের প্রয়োজন এবং অনেক সময় লাগে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার লেগেছে আপনার শেয়ার করা আর্ট। একদিকে ফুল আর্ট করলেন আবার অন্যদিকে ম্যান্ডেলা আর্ট করলেন। এত সুন্দর একটি ইউনিক আর্ট দেখতে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া দিন দিন আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করতেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে চমৎকার লেগেছে শুনে খুব ভালো লাগলো। সব সময় ভালো থাকবেন আপু।

 2 years ago 

সব সময়ই দেখছি দারুন কিছু পোস্ট আমাদের কে উপহার দিচেছন। আজও তেমনি করে একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করলেন। যার অর্ধেকটাই হলো ফুল। এমন সুন্দর একটি আর্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এই ধরনের আর্ট তৈরি করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এই আর্ট গুলোতে সামান্য ভুলের জন্য পুরো আর্টটি নষ্ট হয়ে যেতে পারে। আর আপনার আজকের এই আর্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এ ধরনের আর্ট গুলো সামান্য ভুল হলে নষ্ট হয়ে যায়। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36