গল্প :-অদ্ভুত ভূতের ঘটনা। (প্রথম পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240817_225231.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিদেশে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি যখন বিদেশ ছিলাম তখন আমাদের বাসার একপাশে অনেক বড় একটি মজলিস ছিল। মজলিস বলতে আরবিরা বসার যে ঘর করে এবং যেখানে তারা বসে ঘাবা ও চা পান করে ওই জায়গার নাম হচ্ছে মজলিস। তবে ওই জায়গার মধ্যে ওই দেশের আরবি এসে সব সময় বসে কথা বলে। এবং ওই মজলিস জায়গাটি অনেক সুন্দর। বড় একটি বিল্ডিং এবং সামনে বসার জন্য অনেক সুন্দর জায়গা করেছে। রাত্রে বেলা আমরা গিয়ে ওখানে বসি এবং কথা বলি। অনেক সময় আরবীরা এসে বসে সবাই একসাথে কথা বলে। একদিন রাত্রেবেলা আমাদের বাসায় কারেন্ট ছিল না।

আর আরব রাষ্ট্রে এমনিতে গরম বেশি। যেদিন কারণ না থাকে ঐদিন মনে করতে হবে এক আজব দিন যাচ্ছে। এসি না চালালে ও দিন ঘুমানো যায় না। তখন রাত্রে বেলা আমাদের রুমে দুই তিনজন লোক যার মত করে বন্ধু-বান্ধব এর বাসায় চলে গেলেন। তবে আমি ঐদিন রাত্রে ১১ টা বাজে কাজ থেকে আসলাম। কারণ আমি দূরে এক জায়গায় মার্কেটে গেলাম কাজে আসতে দেরি হয়ে গেল। তখন আমি খাওয়া-দাওয়া করে রাত্রে বেলা ঘুমানোর জন্য জায়গা ঠিক করতে লাগলাম। কারণ রাত্রেবেলা কারণ নেই রুমে ঘুমানো যাবে না। তখন আমি চিন্তা করলাম ওই মজলিসে ঘুমাবো। কারণ বাহিরে বসার জায়গাটি অনেক সুন্দর এবং খোলামেলা জায়গা।

এবং ওই মজলিসে ঘুমালে বাহিরের বাতাস পাওয়া যাবে। কারণ সামনে অনেক বড় বাগান। আর আমাদের বাসায় চারপাশে বিল্ডিং এইখানে কোন বাতাস নেই। এই কারণে রাত্রে আমি ওই বাগানে মজলিসে একা ঘুমাতে গেলাম। যদিও আমার কাছে প্রথমে একটু ভয় লাগলো। তারপরও আমি ওই মজলিসে ঘুমাতে গেলাম। একদিকে আমি একা অন্যদিকে বাগান এই কারণে খুব ভয় লাগতে লাগলো। আবার আরব রাষ্ট্রে বন্য কুকুরও আছে। এই বন্য কুকুরগুলো রাত্রেবেলা বাইর হয়। দিনের বেলা এই কুকুরগুলো দেখা যায় না। এই কুকুরগুলো যখন একলা মানুষ পাই তখন আক্রমণ করে। এইগুলো চিন্তা করতে করতে আমি অনেকক্ষণ বসে রইলাম মজলিসে।

তারপরও নিরুপায় হয়ে ওই মজলিসে ঘুমানোর জন্য বিছানা ঠিক করলাম। কিন্তু আমার চোখে একদম ঘুম নেই। একবার চোখ বন্ধ করি আরেকবার চোখ খুলি। মনে হয় আমার পাশে বা পিছনে কেউ বা দাঁড়িয়ে আছে। আবার মনে হয় কে যেন আমায় ডাকতেছে। আবার অনেকক্ষণ দেখি বাগান থেকে কুকুরের শব্দ আসে। এই নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। কোন মতে চোখে ঘুম আসতেছেনা। যখন আমি মোবাইলে টাইম দেখলাম দেখতেছি রাত দুইটা বেজে গেল। তারপরও আমার চোখে একদম ঘুম নেই। আমি একটু চেষ্টা করতেছি ঘুম যাওয়ার জন্য। কিন্তু চোখের পাতা বন্ধ করতে পারিনা ভয়ে।

এইভাবে করতে করতে এক সময় আমার ঘুম এসে গেলো। তবে অনেক বাঙালির মুখে শুনেছি ওই মজলিসে নাকি একটি জিন থাকে। ওই জিন নাকি খুব ভালো কারো ক্ষতি করে না। অনেক সময় এই চিন্তাও মনের মধ্যে আসতেছে। যখন আমি ঘুমিয়ে গেলাম আযানের আগে দেখতেছি একটা লোক সাদা জুব্বা পরা ওইখানে মজলিসের পাশে বসে রইলো। যখন আমার হালকা ঘুম ভাঙলো তখন আমি তাকিয়ে দেখতেছি ওই লোকটি বসে বসে কি যেন পড়তেছেন। তবে আমি অনেক ভয় পেয়ে গেলাম। চিন্তা করতেছি এখান থেকে দৌড়াবো না শুয়ে থাকব। আবার চিন্তা করতেছি তার লক্ষ্যে বসে রইল। এবং সেই তো আমাকে কিছুই জিজ্ঞেস করতেছে না। (চলবে)

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এরকম রাতের বেলায় নিরিবিলি জায়গায় যদি দেখি, সাদা জুব্বা পরে কেউ বসে আছে তাহলে তো সেখানেই অজ্ঞান হয়ে যাব। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আসলে সাদা জুব্বা পরা লোকটির উদ্দেশ্য কি ছিল সেটা জানার জন্য।

 2 years ago 

ভাই সবাই আর অজ্ঞান হয়ে যায়না। অপেক্ষায় থাকেন পরে পর্বের জন্য। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরব দেশে আসলেই অনেক গরম হয়। আপনি যাকে সাদা জুব্বা পড়া অবস্থায় দেখেছিলেন সে কি আসিলেই জীন ছিলো। আমার তো শুনেই ভয় লাগছে। আপনি তখন কি করেছিলেন জানার আগ্রহ বেড়ে গেল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

হ্যাঁ আপু আরব রাষ্ট্রে অনেক গরম যা বলে বোঝানো যাবে না। আশা করি পরের পর্ব বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন আপু।

 2 years ago 

সৌদি আরবে অনেক গরম শুনেছি বিদুৎ না থাকলে তো খুব কষ্টকর হয় এই গরমে।আপনি গরমের কারণে মজলিসে ঘুমাতে গিয়ে ভয় পেয়েছে আসলে ভয় পাওয়ারি কথা।মনে মনে ভয় থাকলে সব কিছুকেই ভয় লেগে যায়। ঘুম থেকে চোখ খুলেই লোকটিকে দেখে ভয় পাওয়ারি কথা।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ গল্পটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ এটি একদম ঠিক বলেছেন মনে যদি ভাই থাকে যে কোন কারনে ভয় লেগে যায়। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আরব রাষ্ট্রের গরমের কথা যারা বিদেশ করে তারা বলে অনেক বেশি গরম। আর এই গরমে কারেন্ট না থাকার কারণে আপনি আরবি বসার জায়গা মজলিসে গিয়ে আপনি ঘুমালেন। আর নিরিবিলি জায়গাতে এমনিতে ঘুমালে অনেক ভয় লাগে। মনে হয় আপনি সাদা জুব্বা পড়া কিছু দেখেছেন। তবে অনেকে বলে আরব রাষ্ট্রে ভালো জিন বসবাস করে। তবে আপনার পরের পর্বে অপেক্ষার রইলাম। কি হলো সেটি জানতে পারবো আশা করি।

 2 years ago 

একি ঠিক বলেছেন নিরিবিলি জায়গাতে এমনিতেই ঘুমালে অনেক ভয় লাগে। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38