ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল। এই ফুলের নাম হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া গাছ গুলো যেমন দেখতে ভালো লাগে এবং ফুলগুলো দেখতে অসাধারণ লাগে। চিকন চিকন পাতার মধ্যে এই ভিন্ন কালারের ফুলগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। তবে এই ফুলগুলো আকারে অনেক ছোট। আর কৃষ্ণচূড়া গাছগুলো আকারে অনেক বড় হয়। এবং কৃষ্ণচূড়া গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। এবং এই ফুল গাছ থেকে সুন্দর কাঠ ও হয়। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই ফুলটি আমার কাছে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে এই ফুলের কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবার এই ফুলকে অনেকে মাইক ফুল বলে। তবে এই ফুলের নাম হচ্ছে অলকানন্দা ফুল। এই ফুলগুলো আকারে গোল একটু বড়। তবে গাছের মধ্যে এই ফুলগুলো ফুটলে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। তবে বড় বড় পাতার মধ্যে এই বড় ফুলগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। কিছুদিন আগে আমি একটি রেস্টুরেন্টে গেলাম খাওয়া-দাওয়া করতে। ওখান থেকে আমি এই অলকানন্দা ফুলের ফটোগ্রাফি করি। তাই আজকে এই অলকানন্দা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আমাদের সবার খুব পছন্দের একটি ফুল। এই ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। তবে এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। এই গাঁদা ফুল গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। বর্তমান সময় বিভিন্ন অনুষ্ঠানে বা মালা ব্যবহার করলে এই গাঁদা ফুল গুলো ব্যবহার করে। গাঁদা ফুলের মালা গুলো দেখতে এমনিতে বেশ অসাধারণ লাগে। তবে বিভিন্ন নার্সারিতে গেলে এই গাঁদা ফুল গুলো অনেক দেখা যায়। অনেকদিন আগে আমি একটি জায়গা ঘুরতে গিয়ে একটি নার্সারিবাগান থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ওখান থেকে আমি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি।ডায়ান্থাস ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। এই ফুলগুলো বিভিন্ন কালারের আছে। বিভিন্ন জায়গাতে এই ছোট ছোট ডায়ান্থাস ফুল গুলো কম বেশি দেখা যায়। বিশেষ করে অফিস বা বাসার সামনে এই ফুল গুলো বেশি দেখা যায়। যদিও এই ফুল গাছগুলো অতিরিক্ত গরম পরলে মারা যায়। ফুলকে সবাই পছন্দ করে তাই ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করে। কিছুদিন আগে আমি একটি নার্সারিবাগান থেকে এই ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই ডায়ান্থাস ফুলেল ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে চমৎকার একটি পাতা বাহারের ফটোগ্রাফি। পাতাবাহার গাছ গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে পাতার কারণে গাছ গুলো সৌন্দর্য বেশি দেখা যায়। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এই পাতাবাহার গাছ গুলো অনেক দেখা যায়। এই পাতাবাহারের গাছগুলোর পাতাগুলো আকার একটু মোটা ও বড় হয়। এবং এ পাতাবাহার গাছগুলো সহজে নষ্ট হয় না। যত্ন নিলে এই গাছগুলো অনেকদিন পর্যন্ত টিকে। কিছুদিন আগে একটি কফি শপের সামনে থেকে এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে চমৎকার মোরগ ফুল গাছের ফটোগ্রাফি। মোরগ ফুল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও এই মোরগ ফুল গাছ গুলো অনেক নরম। দেখতেও গাছগুলোকে সবজি গাছের মতো মনে হয়। তবে এই মোরগ ফুল গাছগুলোর মধ্যে চমৎকার ফুল ফুটে। পাতা এবং ফুল একসাথে দেখলে অন্যরকম ভালো লাগে। যদিও এই মোরগ ফুল গাছটি এখনো অনেক ছোট এই কারণে গাছের মধ্যে ফুল নেই। কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের ঘরের সামনে থেকে এই মোরগ ফুলের ফটোগ্রাফি করেছি। আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি মোরগ ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
আসলে ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য এবং সময় লাগে।যাইহোক আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আসলে যে কোন কাজেই ধৈর্য এবং সময় দিয়ে করলে কাজগুলো সুন্দর হয়। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।
https://x.com/Jamal7183151345/status/1829756808996782085?t=ttIs_OWL1TWyxGPV7zvV9A&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে রেনডম কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুল গুলো দেখতে সত্যি বেশ মনোমুগ্ধকর ছিল। ফুল গুলোর দিকে তাকালে চোখ ফেরাতে পারছে না। সবথেকে বেশি ভালো লেগেছে হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফির মধ্যে সবথেকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
বরাবরের মতোই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কৃষ্ণচূড়া ফুলগুলো আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আপনি বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। পাতা বাহারের ফটোগ্রাফি টাও অসাধারণ হয়েছে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এবং পাতাবাহারের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য শুনলে বেশ ভালো লাগে।
আপনি বাস্তব একটি কথা বললে শুধু ফটোগ্রাফির ক্ষেত্রে নয় যে কোন কাজ ধৈর্য ধরে যদি করলে খুব সুন্দর ফলাফল পাওয়া যায়। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। রাঁধা চূড়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন।
খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখে। যেখানে বিভিন্ন প্রকার ফুল ও ফুলের গাছ বর্ণনার সাথে তুলে ধরেছেন পাশাপাশি পাতাবাহার গাছ লক্ষ্য করলাম। সব মিলিয়ে বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া।
আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর উৎসাহিত মূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেন।
আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগে।
আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফটো অসাধারণ।
সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমার ফটোগ্রাফি আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে আমার কাছে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
আপনার অসাধারণ মন্তব্য শুনে ভাইয়া খুব ভালো লাগলো। আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। ভালো থাকবেন ভাই।
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আমিও রেনডম ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালোবাসি। তাই মাঝেমধ্যে চেষ্টা করে থাকি রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। কারণ রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ফটো শেয়ার করা যায় এবং তার বর্ণনার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা যায়।
হ্যাঁ ঠিক বলেছেন রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করা যায়। ভালো লাগলো সুন্দর মন্তব্য শুনে আপনার।