"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240708_091008.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবারের প্রতিযোগিতার পোস্ট। তবে এই প্রতিযোগিতা টা আমাদের জন্য আয়োজন করার জন্য স্বাগতা আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা মানেই হচ্ছে নতুন কিছু। তাছাড়া প্রতিনিয়ত এই প্রতিযোগিতাগুলো আমাদের অনেক বেশি উৎসাহ এবং আগ্রহী করে তোলে।

বেশ কয়েকদিন ধরে আমি নিজেও ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করছিলাম। তাই জন্য এই প্রতিযোগিতাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ নিজের যদি আগে থেকে কিছুটা অভিজ্ঞতা থাকে তাহলে কাজ করতে ভালো লাগে। যদিও আমি বেশ ছোটখাটো জিনিসগুলো তৈরি করতাম। কিন্তু এটা একটু বেশি টাফ হয়ে গেছিল। তাই জন্য এটা তৈরি করতে একটু আমার স্ত্রীয়ের হেল্প নিয়েছিলাম। এই কোথাও না পারলে একটু দেখিয়ে দিয়েছে। তবে এই ভাবেই একটু একটু করে তৈরি করে ফেললাম একটা প্রাকৃতিক দৃশ্য।

আসলে এই দৃশ্যের মধ্যে একদম পুরোটা ক্লে দিয়ে তৈরি করতে অবস্থা খারাপ হয়ে গেল আমার। তবে দৃশ্যটা কিন্তু তৈরি করার পর দেখতে দারুণ লেগেছে। আমি মূলত একটি গ্রামীন দৃশ্য তৈরি করার চেষ্টা করলাম। যেখানে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা সবকিছু। আর বৃষ্টির দিনে মানুষ ছাতা নিয়ে রাস্তায় থাকবে এটাই স্বাভাবিক। তাই জন্য একজনকে দাঁড় করিয়ে দিলাম রাস্তায় ছাতা হাতে। এই সব কিছু মিলিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তবে আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20240708_091047.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240708_091656.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড সমানভাবে কেটে তার মধ্যে সাদা রঙের একটি কাগজ জোড়া লাগিয়ে নিলাম। এরপর নিচের অংশে সবুজ রঙের ক্লে দিয়ে কিছু ঘাসের মত বসিয়ে নিলাম।

IMG_20240708_091724.jpg

ধাপ - ২ :

এরপর কিছুটা উপরের অংশে কালো এবং সাদা রংয়ের ক্লে দিয়ে মেঘলা করা আকাশ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_091830.jpg

ধাপ - ৩ :

এরপর উপরের অংশে আরো গাঢ় নীল রঙের কিছু ক্লে দিয়ে আকাশ তৈরি করে নিলাম। এরপর নিচের অংশে সবুজ রং দিয়ে দূরের ছোট পাহাড়ি গাছ তৈরি করে নিলাম।

IMG_20240708_091855.jpg

ধাপ - ৪ :

এরপর ঘাসের একপাশে কয়েকটি কালারের ক্লে দিয়ে দুটি ছোট ঘর তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_091927.jpg

ধাপ - ৫ :

এরপর আরেক পাশে আবারও কয়েকটি কালারের ক্লে দিয়ে আরো একটি ছোট ঘর তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_092006.jpg

ধাপ - ৬ :

এরপর সাদা এবং হালকা রঙের ক্লে এবং গারো নীল রঙের ক্লে দিয়ে একপাশে একটি পুকুর তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_092028.jpg

ধাপ - ৭ :

এরপর মাঝখানে গাঢ় কফি কালার এবং হালকা কফি কালারের ক্লে দিয়ে একটি রাস্তা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_092103.jpg

ধাপ - ৮ :

এরপর দুটি ঘরের একপাশে সবুজ রংয়ের কিছু পাতা তৈরি করে এবং কালো রং দিয়ে একটি গাছ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_092130.jpg

ধাপ - ৯ :

এরপর রাস্তায় মাঝখানে একটি মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে সেই মেয়েটাকে ছাতা হাতে সহ সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240708_092337.jpg

ধাপ - ১০ :

এরপর বৃষ্টির ফোঁটার মতো করে সাদা রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা তৈরি করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240708_092438.jpg

শেষ ধাপ :

এভাবে ক্লে দিয়ে একটি বর্ষাকালীন বৃষ্টির প্রাকৃতিক দৃশ্য তৈরি করে নিলাম। আশা করি ক্লে দিয়ে তৈরি করা এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের অনেক পছন্দ হবে।

IMG_20240708_091110.jpg

IMG_20240708_091047.jpg

IMG_20240708_090731.jpg

IMG_20240708_090801.jpg

IMG_20240708_091121.jpg

IMG_20240708_091008.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ক্লে ব্যবহার করে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন। যা দেখে বুঝতে পারতেছি অনেক বেশি সময় ব্যবহার করে আপনি পুরোটা কমপ্লিট করেছেন। গ্রামীন একটা প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন এটা অনেক সুন্দর হয়েছে। মেয়েটা তো দেখছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আপনার দক্ষতার প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যটি করার জন্য। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আজ আমাদের মাঝে অপরূপ সৌন্দর্য নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।"ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য। প্রতিটি ধাপ আপনি অনেক ধৈর্যতার সহিত আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভীষণ ভালো ছিল ভাই।

 2 years ago 

চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

প্রতিযোগিতার জন্য শুভ কামনা ভাইয়া।আপনি চমৎকার সুন্দর ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য বানিয়েছেন। ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো প্রতিযোগিতার জন্য বানানো ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য।ধাপে ধাপে চমৎকার সুন্দর পদ্ধতিতে ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্যে তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার তৈরি করা ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটা ডাই প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ করেছেন ভাইয়া। দেখেই খুব ভালো লেগে গেল। আসলে এই বর্ষাকালের প্রকৃতিটা অনেক সুন্দর হয়। তবে সবার জন্য যদিও সুখকর নয়। কিন্তু প্রতিযোগিতায় এত সুন্দর একটা ডাই প্রজেক্ট নিয়ে এসেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ভাইয়া তো একদম মাথা খারাপ করে দিলেন। কি করে তৈরি করলেন এমন একটি জিনিস। একদম ফাটাফাটি। আপনি খুব সুন্দর করে ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এবং এর প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার অসাধারণ মন্তব্য শুনে খুব ভালো লাগলো। তবে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ক্লে দিয়ে পোস্টটি করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর করে করা যায় সেটা আপনার আর্ট না দেখলে বোঝা যেত না। বিশেষ করে ছাতা হাতে ছোট একটি মেয়ের আর্ট টি ভীষণ সুন্দর হয়েছে। আর্ট এর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ এমন বর্ষা কালীন প্রাকৃতিক সৌন্দর্য আপনার পেইন্টিং এর মধ্যে দিয়ে তুলে ধরার জন্য।

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি বর্ষার মধ্যে ছাতা নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্যটি সুন্দরভাবে করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে অসাধারণ ভালো লাগলো।

 2 years ago 

ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি প্রকৃতির দৃশ্যগুলো যেন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ কিছু মুহূর্তের দৃশ্য এই ডাই পোস্ট দেখতে পেলাম। আমাদের মাঝে শেয়ার করলেন আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্য শুনে। আসলে ভাইয়া এই ধরনের মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন ক্লে দিয়ে। বিশ্বাস করে সাদাকালো বর্ষার মেঘ গুলো খুব সুন্দর হয়েছে। এছাড়াও আপনি যথেষ্ট ডিটেলস দেয়ার চেষ্টা করেছেন আপনার দৃশ্যে। যার কারণে সব মিলিয়ে দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64890.97
ETH 1944.74
USDT 1.00
SBD 0.37