গল্প:- প্রেমে থাকে বাঁধা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240803_100207.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুন্দর একটি বাস্তব গল্প। প্রেমে থাকে বাঁধা। আজকে আমি প্রেমের যেই গল্প শেয়ার করব আমাদের এক শিক্ষকের প্রেম কাহিনী নিয়ে। আমাদের এক শিক্ষক হচ্ছে খোকন স্যার। তিনি আমাদের অংকের শিক্ষক ছিলেন। তাকে আমাদের এলাকার সবাই অনেক সম্মান করে। যদিও তিনি আমাদের স্কুলের শিক্ষক ছিলেন। তিনি যখন আমাদের স্কুলের শিক্ষক ছিলেন তখন আমাদের স্কুলের একটি ছাত্রীকে অনেক পছন্দ করতেন। হঠাৎ করে আমাদের খোকন স্যার সব সময় তার প্রশংসা করতেন।

যদিও তার ওই ছাত্রীর নাম ছিল বিউটি। বিউটি এর পড়ালেখা এতই খারাপ ছিল যা বলে বোঝানো যাবে না। তবে তার চেহারা এবং ভদ্রতা আমাদের শিক্ষককে মুগ্ধ করেছেন। তবে আমাদের খোকন স্যার ক্লাসে গেলে সবসময়ই বিউটি এর সাথে কথা বলার চেষ্টা করতেন। যদিও বিউটির বাবা গরিব ছিলেন। এবং খোকন স্যার একসময় বিউটিকে বিনা টাকা পাইভেট পড়াতেন। যদিও এই ব্যাপারটি আমাদের স্কুলের শিক্ষক ও ছাত্র অনেকেই খেয়াল করেছেন। আস্তে আস্তে খোকন স্যার বিউটিদের বাড়িতে আসা যাওয়া চালু করেছেন। তবে বিউটিদের বাড়িতে কোনো ভালো জিনিস রান্না করলে খোকন স্যারকে তার মা-বাবা যাওয়ার জন্য বলেন।

তবে খোকন স্যার বিউটিকে পছন্দ করে ব্যাপারটি মা বাবা বুঝতে পারে। এদিকে কখন স্যারের পরিবার ব্যাপারটি যখন জানে তখন বিউটির মা-বাবাকে তাঁরা অনেক অপমান করেছেন। এবং বিউটির বাবাকে খোকন স্যারের বড় ভাই বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করেন। তবে এক সময় খোকন স্যার ব্যাপারটি বুঝতে পারেন। তার কারণে বিউটিদের ফ্যামিলির সমস্যা হচ্ছে। এই কারণে খোকন স্যার একদিন রাতে বিউটি কে নিয়ে গেলেন বিয়ে করার জন্য। ওই সময় বিউটি স্কুলের ক্লাস নাইনে পড়তেন। তারপর খোকন স্যার ওই রাতে বিউটি কে বিয়ে করলেন। যদিও প্রথম কিছুদিন ব্যাপারটি গোপন ছিল।

এর কিছুদিন পর ব্যাপারটি আস্তে আস্তে কমবেশি সবাই জানতে পারলেন। তবে এক সময় আমাদের স্কুলের শিক্ষক এবং কমিটি খোকন স্যার কে স্কুল থেকে চলে যাওয়ার জন্য বলেছেন। কারণ তার মত শিক্ষক আমাদের স্কুলে দরকার নেই। তবে খোকন স্যার খুব ধৈর্যশীল ছিলেন। সেই বলেছে আমি প্রেম করেছি এবং তাকে বিয়ে করেছি এখানে কোন সমস্যা দেখতেছি না। তবে খোকন স্যারের পরিবার অনেক টাকা পয়সা ওয়ালা। এবং খোকন স্যারের বড় ভাই লোক দিয়ে বিউটির বাবাকে অনেক ধরনের হয়রানি করেছেন। তবে বাবা তাদের সাথে ঝগড়া না করে নিজের মত করে চলেন।

তবে খোকন স্যার এবং বিউটির প্রেম এর বিয়ের মধ্যে তার বাবাকে অনেক ধরনের হয়রানি করেছেন। বিউটি কে খোকন স্যারের ফ্যামিলি অনেক অপমান করেছেন। তবে বিউটি অনেক ধৈর্যশীল ছিলেন। কিছুদিন আগে খোকন স্যার এবং তার ওয়াইফের সাথে আমার দেখা হলো। তবে মাশাল্লাহ তারা দুইজন অনেক সুখী। তাদের ঘরে দুটি মেয়ে আছে। তার মেয়ে দুইটি এখন অনেক বড় হয়েছে। এবং খোকন স্যারের ওয়াইফ আমাকে বলল আমি গরিব বিদায় আমাকে সবাই অনেক অপমান করেছেন। এবং অনেকভাবে বাঁধা দিয়েছে। এবং খোকন স্যারের ভালোবাসায় ও বিশ্বাস আমাকে এ পর্যন্ত নিয়ে আসলো।

তার কথা শুনে আমার কাছেও খুব ভালো লাগলো। কারণ ভালোবাসার ওপর বিশ্বাস ছিল বিদায় তারা আজ দুইজন সুখী হয়েছে। তবে ভালোবাসার মধ্যে যতই বাঁধা আসুক। ভালোবাসার মানুষ ঠিক থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। আশা করি আমার বাস্তব গল্পেটি পড়ে আপনাদের ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খোকন স্যার সত্যি অনেক ভালো লোক নইলে গরিব পরিবারের মেয়ে বিউটিকে এতো বাঁধা বিপত্তির পরেও পালিয়ে বিয়ে করে নজির সৃষ্টি করেছে। পালিয়ে গিয়ে বিয়ে করে ভালো আছে জেনে ভালো লাগলো।শুভকামনা ওনাদের জন্য। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ তারা পালিয়ে বিয়ে করে এখন ভালো আছে সংসার জীবনে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

 2 years ago 

সত্যি কথা বলতে কোন সন্তানের উচিত না তার বাবা মাকে হয়রানি করানো, আর বাবা মার দোয়া ছাড়া সন্তানের নতুন জীবন শুরু করা উচিত না। তারপরেও জেনে ভালো লাগলো খোকন স্যার ও বিউটি এখন অনেক ভালো আছে এবং তাদের ঘরে দুটি কন্যা সন্তান হয়েছে এবং তারও অনেক বড় হয়েছে । আমি খোকন স্যার ও বিউটির জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।

 2 years ago 

আসলে মা-বাবাকে না জানিয়ে বিয়ে করলে অনেকে সেটিকে ভালো চোখে দেখে না। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।

 2 years ago 

বাধা পেরিয়েই জয় পাওয়া যায়, আর প্রেমে বাধা না থাকলে সে প্রেম করে মজা পাওয়া যায় না। খোকন স্যার বিউটিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে যদি এর পেছনে যথেষ্ট কারণ আছে। তবে কাজটা যে সে ভালো করেছে সেটাও বলছি না তবে তারা দুইজনে যে এখন অনেক সুখি আছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এটি একদম ঠিক বলেছেন প্রেমে যদি বাধা না থাকে তাহলে একদম মজা পাওয়া যায় না। বেশ চমৎকার মন্তব্য করেছেন আপনি।

 2 years ago 

শুকরিয়া ভাই আমার মন্তব্য আপনার ভালো লেগেছে অনেক খুশি হলাম।

 2 years ago 

আগে এবং বর্তমানে বেশিরভাগ প্রেমের মধ্যেই বাধা থাকে। দেখা যায় ছেলেমেয়ে দুইজন একে অন্যকে অনেক পছন্দ করে তারপরও সেখানে ঝামেলা হয়। তবে এটি শুনে বেশ ভালো লাগলো খোকন স্যার তার ছাত্রী বিউটিকে পছন্দ করে বিয়ে করেছেন। যদিও বিউটি পড়ালেখা এবং পরিবার দুর্বল ছিলেন। তবে যার কাছে যাকে ভালো লাগে তাকে পেলে মনে হয় মন থেকে শান্তি পাওয়া যায়। এবং তারা এখন সুখে আছে এটি শুনে আরও বেশি ভালো লাগলো।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই প্রেমে বাধা আছে আর প্রেমে বাধা ছাড়া আসলে কোন প্রেম পরিপূর্ণতা পায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37