সাদা রঙের কয়েকটা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে আপনাদের সাথে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের সবগুলো ফটোগ্রাফি সাদা ফুলের ফটোগ্রাফি। যেহেতু সবগুলো সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি তাই কিছু কিছু ফটোগ্রাফি অনেক আগের ছিল। যেগুলো শেয়ার করা হয়নি আগে। ফুল সবারই খুব পছন্দ। বিভিন্ন রংবেরঙের ফুল আমরা দেখতে পাই। তবে আমার কাছে সাদা রঙের ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমি আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
প্রথম

এই ফটোগ্রাফিটির ফুলের নাম জানা ছিলো না। তারপর গুগলে সার্চ করে দেখলাম এর নাম নাগচম্পা ফুল। ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর। সাদা রঙের হওয়ার কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। এই ফটোগ্রাফি টা অনেক আগে করেছিলাম। আর এই ফুল টা দেখেছিলাম একটা নার্সারিতে। জবা ফুলের গাছ কিনতে গিয়ে এই ফুলের গাছটা দেখেছিলাম। ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখার ছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

1000013178.jpg

দ্বিতীয়

এই ফটোগ্রাফি টি হচ্ছে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটাও সাদা রংয়ের হওয়ার কারণে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ফুলের ঘ্রাণ অনেক বেশি সুন্দর। এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম কিছুদিন আগেই। আমাদের ছাদের বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। কয়েকদিন আগে অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটেছিল তখনই ফটোগ্রাফিটা করেছিলাম।

1000013086.jpg

তৃতীয়

এটি হচ্ছে করমচা ফল গাছের ফুলের ফটোগ্রাফি। এই টাইমটাতে করমচা ফল দেখা যায়। গাছে লাল রংয়ের ছোট ছোট ফল গুলো দেখতে খুবই ভালো লাগে। ফলগুলো দেখতে অনেকটা চেরি ফলের মত। তবে খেতে একটুও ভালো লাগেনা। এখন পুরো গাছটাতেই করমচা পেকে গিয়েছে। ফলগুলো বের হওয়ার আগে পুরো কাছে এরকম সাদা ছোট ছোট ফুল বের হয়েছে। এই ফটোগ্রাফি টা তখনই করেছিলাম। ছোট ছোট একগুচ্ছ সাদা ফুল অনেক বেশি ভালো লাগছিল দেখতে।

1000013132.jpg

চতুর্থ

এই ফুল টা দেখে অনেকেই চিনতে পেরেছেন। এটা হচ্ছে পেয়ারা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিতে ও আমাদের ছাদের গাছ থেকে করা। গাছে এখন ছোট ছোট পেয়ারা রয়েছে। কয়েকদিন আগে যখন ফুলগুলো বের হয়েছে তখনই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। দুই ধরনের পেয়ারা গাছ রয়েছে আমাদের ছাদ বাগানে। একটি হচ্ছে গোলাপি রঙের পেয়ারাগুলো আর অন্যটি এই সাদা রঙের। গোলাপি রঙের সেগুলো র ফুলগুলো গোলাপি হয়। তবে সাদা রঙের পেয়ারা ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগছিল দেখতে।

1000013131.jpg

পঞ্চম

এই ফুলটি আমাদের সবার পরিচিত এবং সবার খুব প্রিয় একটি ফুল। এটি হচ্ছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল কমবেশি সবাই অনেক পছন্দ করে। আমারও খুবই ভালো লাগে এই ফুলগুলো। যদিও কাঠগোলাপ ফুল অনেক ধরনের হয়ে থাকে তবে আমার কাছে এই কাঠগোলাপ ফুল গুলো সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু এখন প্রায় সব জায়গাতেই ফুলগুলো দেখা যায় তাই কম বেশি অনেকেই দেখলাম এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন। আমিও এর মধ্যে কয়েকবার ই এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। যেহেতু পছন্দের ফুল তাই ফটোগ্রাফি ক্যাপচার করতেও ভালো লাগে।

1000013147.jpg

ষষ্ঠ

এটি হচ্ছে স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোও এই সময়টাতে ফুটে। আমাদের ছাদের বাগানে এই স্পাইডার লিলি ফুলের গাছ রয়েছে। ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর এর ঘ্রাণ। এর ঘ্রাণটা সত্যিই মনমুগ্ধকর। বর্ষাকাল পর্যন্ত এই ফুলগুলো থাকবে। আমাদের ছাদের গাছগুলোতে অনেকগুলো কলি বের হয়েছে দেখলাম।

1000013162.jpg

সপ্তম

এই স্পাইডার লিলি ফুল গুলোর ঘ্রাণ অসম্ভব সুন্দর। প্রায় সময় অনেকগুলো ফুল একসাথে এনে এরকম পানিতে ভিজিয়ে টেবিলের উপর রেখে দেই। অল্প সময়ের মধ্যে পুরো রুমটা ঘ্রাণে ভরে যায়। এই ফটোগ্রাফি টা গতকাল ক্যাপচার করেছিলাম। বিকেলে ছাদে গিয়ে বেশ কয়েকটা ফুল এনেছি। তারপর সেগুলোকে এভাবে গ্লাসে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ফুলগুলো এইভাবে দুইদিন থাকে। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না।

1000014387.jpg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

সাদা রংয়ের ফুল গুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি সাদা রঙের কয়েকটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আজকে বেশ কয়েকটি সাধারণের ফুল দেখতে পারলাম। বেশ ভালো লাগলো আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে আমার কাছে কাঠগোলা ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। সাদা এই ফুল গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। বন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আর পেয়ারা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লেগেছে আমার।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বিভিন্ন রঙের ফুল দেখা যায়। তবে সাদা রঙের ফুলগুলো দেখলে অনেক শান্তি কাজ করে মনের মধ্যে। আপনি অনেকগুলো সাদা রঙের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন দারুণ বর্ণনার মাধ্যমে । আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপু ফুল সবার পছন্দের। আর আমার কাছেও আপনার মতো সাদা ফুল অসম্ভব ভালো লাগে। আর আপনি যতগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি সব গুলো ফুল ফটোগ্রাফি অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে।তবে সব থেকে পছন্দের ফুল গুলো কাঠগোলাপ। এতো ভালো লাগে আমার বলে বুঝাতে পারবো না । অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সাদা ফুল আমি ভীষণ পছন্দ করি। আপনার পোস্ট এর মাধ্যমে এতো গুলো সাদা ফুল দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। নাগচম্পা ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। গন্ধরাজ আমার পছন্দের একটি ফুল। স্পাইডার লিলি ফুলের ঘ্রান আমার কাছে ভীষণ ভালো লাগে। চমৎকার সব ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনি সাদা কালারের বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল দেখলে ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে। তাছাড়া ফুলের ফটোগ্রাফি দেখতেও আমি খুব পছন্দ করি। নাগচম্পা ফুল দেখতে অনেকটা কাঠ গোলাপ ফুলের মত আর করমচা ফুল দেখতে শিউলি ফুলের মত দেখাচ্ছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন বলে দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি মুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো যখন একে একে দেখছিলাম তখন সত্যিই কোনটাকে রেখে কোনটা ভালো বলবো সেই ভাষায় হারিয়ে ফেলেছি। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। কাঠ গোলাপ আমার মন একদম মুগ্ধ করে দিয়েছে ‌ । তাছাড়া প্রতিটি ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত ছিল। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে সাদা রংটায় অনেক পছন্দের তার উপর ফুল কি সুন্দর লাগছে ফটোগ্রাফি গুলো দেখতে। লিলি ফুলের সুগন্ধ তাই অন্যরকম। আর কাঠ গোলাপ তো আমার প্রিয় একটি ফুল। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38