রঙিন কাগজ দিয়ে কিউট আইসক্রিম শেপ বুকমার্ক এর অরিগামী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে অরিগামি পোস্ট শেয়ার করার। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে আইসক্রিম শেপ বুকমার্ক অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।

অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

1000035325.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • জেল পেন
ধাপ - ১
  • প্রথমেই আমি রঙিন কাগজ কোনাকুনি ভাঁজ করে নিলাম। এবং নিচের দিকের বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। দুই পাশের দুটি কোনা দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি
1000035313.jpg1000035314.jpg
ধাপ - ২
  • দুই পাশের ভাঁজ দুটি খুলে নিয়েছি। এরপর মাঝখানের কোনা অংশটুকু ভাজ করে নিলাম। এরপর আবার দুই পাশের দুটি অংশ ভাঁজ করে নিয়েছি।
1000035315.jpg1000035316.jpg
ধাপ - ৩
  • দুইপাশের অংশ দুটি নিচে দেখানো ছবির মত ভাঁজ করে নিলাম। এরপর এই ভাজ করা অংশ দুটি ভিতরে ফাঁকা জায়গায় ঢুকিয়ে ভাঁজ করে নিয়েছি। এভাবে দুটি অংশই ভিতরে ঢুকিয়ে দিলাম।
1000035317.jpg1000035318.jpg
ধাপ - ৪
  • ভাজ করা কাগজের ওপর পাশে কোণ আইসক্রিমের নিচের অংশটুকু জেল পেন গিয়ে অঙ্কন করে নিয়েছি।

1000035319.jpg

ধাপ - ৫
  • এরপর কাগজটা আইসক্রিমের শেপে কেটে নিলাম।

1000035320.jpg

ধাপ - ৬
  • এবার আমি দুটি ভিন্ন কালারের পেপার ব্যবহার করে আইসক্রিমের উপরের অংশ তৈরি করে নিয়েছি।

1000035322.jpg

ধাপ - ৭
  • এরপর আইসক্রিমের উপরের অংশটুকু আইসক্রিম শেপের উপর বসিয়ে দিলাম।

1000035323.jpg

ধাপ - ৮
  • এরপর আইসক্রিমের মধ্যে চোখ মুখ অংকন করে নিলাম। এভাবেই বুকমার্ক তৈরি করে নিয়েছি।

1000035324.jpg

1000035326.jpg

1000035327.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু আপনার আইসক্রিম শেপের বুকমার্কটি অসাধারণ হয়েছে। সত্যি আপু রঙিন কাগজের তৈরি জিনিস এর তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ‌।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

কিউট আইসক্রিম শেপ বুকমার্ক দেখতে সত্যি কিউট লাগতেছে। চোখ মুখ তৈরি করে দেওয়ার কারনে চমৎকার ফুটে উঠেছে। এধরনের অরিগ্যামি গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আমিও মাঝে মধ্যে তৈরি করার চেষ্টা করি। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। রুমের কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। আপনি আজকের রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার আইসক্রিম তৈরি করেছেন। আইসক্রিম তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিউট আইসক্রিম শেপ বুকমার্ক এর অরিগামী বানিয়েছেন আপনি।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার আইসক্রিম শেপের বুকমার্ক টি।ধাপে ধাপে ভূীষন সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কিউট আইসক্রিম শেপ বুকমার্ক এর অরিগামী তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে,রঙিন কাগজ দিয়ে কিউট আইসক্রিম শেপ বুকমার্ক এর অরিগামী তৈরি করেছেন। অরিগামী এর প্রতিটি ধাপ আপনি বেশ অভিজ্ঞতার সহিত আমাদের মাঝে পর্যায়ক্রমে ধাপে ধাপে শেয়ার করেছেন। এ ধরনের বুকমার্ক এর অরিগামী তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন সেগুলো আপনার মধ্যে পরিপূর্ণ রয়েছে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে অরিগামি বা ডাই কোন কিছু বানালে যদিও সময় লাগে কিন্তু বানানোর পর দেখে কিন্তু মনটা ভরে যায়। আজ আপনার রঙিন কাগজের কিউট আইসক্রিম শেপ বুকমার্ক এর অরিগামীটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পুরো চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপুদের সুন্দর অরিগ্যামিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করে নিয়েছেন আপু আপনি। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস আমার খুবই ভালো লাগে। যেহেতু আপনি আইসক্রিম শেপ দিয়ে বুক মার্ক তৈরি করে নিলেন। সত্যি ভিন্ন ধরনের সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করলেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি আইসক্রিম শেপ বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী আপু রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে সু স্বাগতম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38