রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের কাজগুলো এখন আসলে একটু কম করা হয়। বেশিরভাগ সময় ক্লে দিয়ে কাজ করা হয়। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। আর এই কাজগুলো বাতাসের মধ্যে বসে করা যায় না। যার কারণে গরমের মধ্যে বসে ফ্যান অফ করে কাজ করে করতে হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। অনেকটা সূর্যমুখী ফুলের মতো করে আজকের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000038690.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • মার্কার পেন
  • পেন্সিল কম্পাস
  • কার্ডবোর্ড
  • গ্লু
ধাপ - ১

প্রথমে শক্ত কাগজের উপর পেন্সিল দিয়ে দুইটা বৃত্ত অংকন করে নিয়েছি। এরপর নিচে দেখানো ছবির মত করে কাগজের দুইটা বৃত্ত কেটে নিলাম।

1000038673.jpg1000038674.jpg
ধাপ - ২

তারপর হলুদ রঙের কাগজ চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি। তারপর মাঝখান বরাবর আবার কেটে ছোট করে নিলাম।

1000038675.jpg1000038676.jpg
ধাপ - ৩

এরপর ছোট টুকরো এ কাগজগুলোকে দুই পাশ থেকে ঘুরিয়ে এনে উপরে কোনার মত করে বানিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি। একইভাবে অনেকগুলো ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।

1000038677.jpg1000038678.jpg
ধাপ - ৪

এরপর গোল কাগজটার ওপর হলুদ রঙের সূর্যমুখী ফুলের পাপড়ির মত তৈরি করা পাপড়ি গুলো রাউন্ড করে একটির পর একটি লাগিয়ে নিলাম। এভাবে সবগুলো ফুলের পাপড়ি আমি লাগিয়ে নিয়েছি।

1000038679.jpg1000038680.jpg
ধাপ - ৫

এরপর লাল রঙের কাগজ গোল করে বেশ কয়েকটা টুকরো কেটে নিলাম।

1000038681.jpg1000038682.jpg
ধাপ - ৬

কয়েলের মত করে কাগজের টুকরো গুলো কেটে নিয়েছি। এবং পরে সেগুলো রাউন্ড করে করে ছোট ছোট গোলাপ ফুল তৈরি করে নিলাম।

1000038683.jpg1000038684.jpg
ধাপ - ৭

সবশেষে পাপড়ের নিচে গোলাপ ফুলগুলো রাউন্ড করে বসিয়ে দিলাম।

1000038685.jpg

এভাবেই ওয়ালমেট তৈরি করে নিলাম

1000038687.jpg

1000038688.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের তৈরি জিনিস গুলো করতে হলে গরমের মধ্যে বসে করতে হয়।আর এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে বেশ চমৎকার লাগছে। কাগজের কাজ গুলা বতাসে বসে করা যায় না। কারন বাতাসের জন্য কাগজ উড়ে যায়। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর আর গঠন মূলক মতামত শেয়ার করতে পেরেছি জেনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

কী সুন্দর ওয়ালমেট টি তৈরি করেছেন আপু। আপনার হাতের কাজ একেবারে নিখুঁত। গোলাপগুলো খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল। রঙের কম্বিনেশনও সুন্দর হয়েছে৷ হলুদ লাল পাশাপাশি দারুণ লাগছে৷

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমারতো ক্লে দিয়ে তেমন কাজ করাই হয়না। ক্লে নিয়ে আসলে বাচ্চারা খেলেই শেষ করে ফেলে। যাইহোক আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু বানানোর পর দেখতে খুব চমৎকার লাগে।

 2 years ago 

হ্যাঁ এটা ঠিক তৈরি করতে সময় লাগলো ও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে হলুদ রঙ টা আমাদের সবারই নজর কেরে নেই এটা দিয়ে কিছু বানালে দেখতে খুবই সুন্দর লাগে আজ আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা দারুণ ওয়ালমেট দেখে মুগ্ধ হলাম আমি। এই জাতীয় ওয়ালমেট গুলো দেখলে খুবই ভালো লাগে। নিজেরও ইচ্ছে জাগে নতুন কিছু তৈরি করে দেখায়।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের কালার গুলো অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে এই ওয়ালমেট ফুটে উঠেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপু,রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে আপু। একদম নিখুঁত হাতে তৈরি করেছেন।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা আসলেই একটু কষ্টকর ব্যাপার । কিন্তু গরমের ভিতরে বসে আমার কোন কাজই করতে ভালো লাগে না । তারপরও তো আপনি ফ্যান অফ করে বসে বসে কাজগুলো করছেন । ওয়ালমেটটি কিন্তু দেখতে ভালই হয়েছে । লাল আর হলুদ কালার কম্বিনেশনটা ভালো হয়েছে ।

 2 years ago 

গরমের মধ্যে কাজ করতে ভালো না লাগলে ও পোষ্টের ভিন্নতা আনার জন্য করতে হয়। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39