দুই ধরনের আচার দিয়ে কলার মোচা ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজ। আজকে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে কলার মোচা ভর্তা রেসিপি। এই রেসিপিটি আগে কখনো সেভাবে খাওয়া হয়নি আমার। তবে আমার নানুর বাড়িতে দেখতাম এই রেসিপিটা বিভিন্ন সময় তৈরি করা হতো। তাই ভাবলাম আমি একদিন ট্রাই করি। কয়েকদিন আগে আমাদের জায়গার কলাগাছ থেকে কলার মোচা আনা হয়েছিল। তাই ভেবেছি এটা দিয়েই তৈরি করে ফেলি। খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240613-WA0020.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কলার মোচা
  • জলপাইয়ের আচার
  • আমের আচার
  • লবণ
  • রসুন বাটা
  • মরিচের গুঁড়ো

IMG-20240613-WA0014.jpg

ধাপ - ১

প্রথমে আমি কলার মোচার ভিতরের এই অংশগুলো বের করে নিলাম।

IMG-20240613-WA0004.jpg

ধাপ - ২

এরপর এগুলোর ভিতরে একটা শক্ত এবং লম্বা অংশ ফেলে দিয়েছি। তারপর সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG-20240613-WA0013.jpg

ধাপ - ৩

এরপর এগুলো শিলপাটায় কিছুটা থেতলে নিলাম। তারপর একটি প্লেটে নিয়ে নিয়েছি।

IMG-20240613-WA0012.jpgIMG-20240613-WA0011.jpg
ধাপ - ৪

এরপর আমের আচার এবং জলপাইয়ের আচার দিয়ে দিলাম। কয়েক ধরনের আচার ব্যবহার করলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে।

IMG-20240613-WA0010.jpgIMG-20240613-WA0009.jpg
ধাপ - ৫

এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে।

IMG-20240613-WA0008.jpgIMG-20240613-WA0007.jpg
ধাপ - ৬

এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন বাটা। যেহেতু কলার মোচা একটু কস জাতীয় হয় তাই রসুন বাটা ব্যবহার করলে খুবই ভালো লাগে।

IMG-20240613-WA0006.jpg

ধাপ - ৭

সবশেষে সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20240613-WA0005.jpg

এভাবে রেসিপিটা তৈরি করে নিয়েছি। পরিবেশন করে নিলাম।

IMG-20240613-WA0015.jpg

IMG-20240613-WA0016.jpg

IMG-20240613-WA0018.jpg

IMG-20240613-WA0019.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

এই সময় এটা কি দেখিয়েছেন আপু। এত মজাদার এবং লোভনীয় খাবার দেখে লোভ সামলাতে পারছি না একেবারে। ছোটবেলায় এগুলো বেশি তৈরি করে থাকতাম। সবাই একসাথে অনেক বেশি করে তৈরি করে তখন খেতাম তখন অনেক বেশি ভালো লাগতো। আপনি এত মজাদার ভাবে এটা তৈরি করেছেন, আমার জন্য কিছুটা পাঠিয়ে দিতেন। দুই ধরনের আচার দিয়েছেন এই কলার মোচা মাখার মধ্যে, দেখে তো মনে হচ্ছে স্বাদটা দারুন ছিল একেবারে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কলার মোচা ভর্তার কথা অনেক শুনি আমি এখনো এটা খেয়ে দেখিনি এটার স্বাদ কেমন।আপনার রেসিপিতে দুই ধরনের আচার ব্যবহার করেছেন এটাতে রেসিপিটা আরো বেশি লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন ।আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার আজকের কলার মোচার রেসিপিটি দেখে অনেক ইউনিক লেগেছে। খেতে অনেক সুস্বাদু হবে আপু। তবে এরকম কখনো আচার দিয়ে কলার মোচা ভর্তা করা হয়নি। নিশ্চয়ই একদিন করে দেখতে হবে আপনার রেসিপি দেখে। দেখে লোভ লেগে গেল। ইউনিক একটি রেসিপি আপনি শেয়ার করলেন ধন্যবাদ।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আচার দিয়ে কলার মোচা ভর্তা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশ নামার অনেক ভালো লেগেছে। এত মজাদার রেসিপি ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দুই ধরনের আচার দিয়ে আপনি কলার মোচা ভর্তা তৈরি করেছেন দেখেই তো আমার জিভে জল চলে আসলো। কলার মোচা ভর্তা খেতে আমি এমনিতেই খুব পছন্দ করি। আর যদি এরকম ভাবে দুই ধরনের আচার ব্যবহার করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। কয়েকদিন আগে আমাদের বাড়িতে কলার মোচার ভর্তা এরকমভাবেই তৈরি করা হয়েছিল। সত্যি কলার মোচা ভর্তা করলে দারুন লাগে। আমার তো ইচ্ছে করছে মোবাইল থেকে বের করে নিয়ে এখনই খেয়ে ফেলতে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই উইনিক একটি রেসিপি দেখলাম। জলপাইয়ের আচার ও আমের আচার দিয়ে কলার মোচা ভর্তা রেসিপিটা দারুন হয়েছে। এমন ভর্তা রেসিপি কখনো খায়নি। আসলে এভাবে কখনো চিন্তাও করা হয়নি। পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আর সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন।

 2 years ago 
 2 years ago 

আপু আপনি কলার মোচা ভর্তার দারুন সব রেসিপি শেয়ার করেছেন।আচার দিয়েছেন দুই ধরনের এজন্য নিশ্চয় খেতে ভালো হয়েছিল।রেসিপিটি আমার ইউনিক লেগেছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে । সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কলার মোচা ভাজি করে খেয়েছি। কিন্তু এভাবে আচার দিয়ে কখনো ভর্তা বানিয়ে খাওয়া হয়নি। আপনি জলপাই ও আমের আচার দিয়ে খুব সুন্দর ভাবে কলার মোচার ভর্তা বানিয়েছেন। আপনার এমন মজাদার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39