সূর্যাস্ত এবং কাঠগোলাপ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


1000011518.jpg

আজকে একটু ভিন্ন ধরনের পোস্টই লিখছি। আমি কিন্তু আমার বেশিরভাগ ফটোগ্রাফি পোস্ট এর ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে থাকি আমাদের বাসার ছাদ বাগান থেকে। বাইরে থেকে খুব কম ফটোগ্রাফি করা হয়। বাইরে আশেপাশে তেমন কিছুই নেই ফটোগ্রাফি করার মত। তবে আমাদের ছাদে অনেক কিছুই রয়েছে। বিকেলে সময় কাটাতে গেলে আমি চেষ্টা করি কিছু কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার। বিভিন্ন ধরনের গাছ থাকায় ছাদে গেলে মোটামুটি ভালোই ঠান্ডা বাতাস লাগে। যেহেতু বিকেলে যাওয়া হয় তাই সূর্যাস্ত দেখা হয়। আর আশেপাশে এমন বড় কোন বিল্ডিং না থাকায় সূর্যাস্তটা বেশ ভালোভাবেই দেখা যায়। সূর্যাস্ত দেখার আসল মজা কিন্তু সমুদ্রে। তবে আমি মনে করি প্রকৃতিকে ভালোবাসা মানুষ গুলো যেকোনো পরিস্থিতেই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। সূর্যাস্ত দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে???

1000011521.jpg

আমি আগেই বলেছিলাম আমাদের ছাদে অনেক ফুল এবং ফলের গাছ রয়েছে। ফলের গাছের তুলনায় ফুল গাছগুলো আমার বেশ ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কাঠগোলাপ ফুলের গাছ। ছাদে দুই ধরনের কাঠগোলাপ ফুলের গাছ রয়েছে। এই সময়টাতে বেশ ভালোই ফুল ফোটে দুটো গাছে। সবচেয়ে বেশি ফুল ফোটে গোলাপি রঙ এর কাঠগোলাপ ফুলের গাছটাতে। তবে আমার কাছে ভালো লাগে হলুদ এবং সাদা রঙের কাঠগোলাপ ফুলটা। তবে কেনো জানি না এই ফুল গুলো একদম কম ফুটে। নিচে যেই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম এই ফুলগুলো নিচে পড়ে ছিল সেগুলো দিয়েই প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছি। আসলে সত্যি কথা বলতে গাছ থেকে ফুল ছেড়া আমার পছন্দ না। ফুল সব সময় গাছেই সুন্দর। তবে ঝরে পড়লেও আমার কাছে খুব খারাপ লাগে। তবে এটাই প্রকৃতির নিয়ম।

1000011524.jpg

সূর্যাস্ত এবং কাঠগোলাপ দুটোই আমার খুব পছন্দ। ছাদ থেকে যখন ফটোগ্রাফি গুলো করছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। তবে বাইরে হালকা বাতাস থাকার কারণে ফটোগ্রাফি গুলো করতে কিছুটা অসুবিধা হয়েছে। আর অনেকটা টাইমও লেগেছে। কারণ বাতাসে ফুলগুলো বারবার উড়ে যাচ্ছিল। একটা ফুল তো ছাদ থেকে পড়ে আত্মহত্যাও করেছে 😆। যাইহোক, সব মিলিয়ে ছাদে সেদিন দারুন মুহূর্ত কাটিয়েছি। আমি চেষ্টা করবো এই কাঠগোলাপ ফুলের আরো কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করার। একগুচ্ছ হয়ে যখন ফুলগুলো ফোটে তখন অনেক বেশি সুন্দর লাগে দেখতে। ছাদ বাগানের অনেক ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তবে আমি ভাবছি এবার ভিডিওগ্রাফি শেয়ার করব। যেহেতু আগে কখনো সেভাবে ভিডিওগ্রাফি করা হয়নি তাই এখনও সাহস পাচ্ছি না।

1000011515.jpg

নিচের এই ফটোগ্রাফিটা তে চেষ্টা করেছি সূর্য মামা কে ফুলের মাঝখানে বসিয়ে দেওয়ার জন্য। ফটোগ্রাফি গুলো ক্যাপচার করার পর ভাবছিলাম ব্যাকগ্রাউন্ড টা তে যদি সমুদ্র থাকতো তাহলে কতই না দারুন হতো এই ফটোগ্রাফি গুলো। সমুদ্র, সূর্যাস্ত, কাঠগোলাপ সব পছন্দের জিনিস এক ফ্রেমে। তবে সেটা সম্ভব না। তারপরও আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ক্যাপচার করার। আপনাদের কাছে কেমন লেগেছে ফটোগ্রাফি গুলো??

1000011509.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ওয়াও আপু কাঠগোলাপ ও সাথে আবার দেখছি সূর্যাস্ত বেশ মজার একটি পোস্ট শেয়ার করেছেন।আপনার পোস্টটি পড়ে এবং ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনার একটি কাঠগোলাপ ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে জেনে খুবই খারাপ লাগলো। আপনার কাঠগোলাপ ফুলের আত্মার শান্তি কামনা করছি আপু। আপনার পোস্টটি পড়ে ভীষণ মজা পেলাম ও কিছু মুহূর্ত উপভোগ করতে পারলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা অবিরাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু পড়ছিলাম আপনার পোস্ট। অসাধারণ লিখেছেন আপু। সত্যিই কিন্তু সূর্যাস্ত সমুদ্রের পাশে দাঁড়িয়ে উপভোগ করতে বেশ ভালো লাগে। তবে আপনার আজকের কাঠ গোলাপের সাথে সূর্যাস্ত কিন্তু দারুন মানিয়েছে। এক কথায় অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। বিকেলের এমন সূর্যাস্ত দেখে কিন্তু মনটাই ভালো হয়ে গেল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পোস্টের ভিতরে প্রশ্ন করেছেন আপনাদের কাছে কেমন লাগলো ফটোগ্রাফি গুলো?

এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব সেটা হচ্ছে সত্যিই অসাধারণ! এর মূল কারণ হচ্ছে ফটোগ্রাফি আমিও অনেক পছন্দ করি বিশেষ করে এই ধরনের সূর্যাস্তের ফটোগ্রাফি আর সেইসাথে কাঠগোলাপ আমার পছন্দের একটা ফুল। আর ছাদ থেকে সূর্যাস্ত দেখতে আমিও অনেক পছন্দ করি ধন্যবাদ

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাঠগোলাপ আমারও ভীষণ পছন্দের।আপনি দারুন ফটোগ্রাফি করেন আপু।আপনার থেকে ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।কাঠগোলাপ এরকম গোধূলি বেলায় জাস্ট অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।আজ অন্যরকম একটি পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আর যারা প্রকৃতি প্রেমিক তারা সব জায়গা্র প্রকৃতির প্রেমে পড়ে। আসাধারন হয়েছে আপনার কাঠ গোলাপ আর সূর্যাস্তের ফটোগ্রাফিগুলো।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

কাঠগোলাপের সাথে সূর্যাস্তটা দারুনভাবে ক্যাপচার করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত আর কাঠ গোলাপের ফটো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো এতো সুন্দর ভাবে ফটোগুলো ধারণ করেছেন দেখে। কাঠগোলাপ বিভিন্ন রকমের হয়ে থাকে। আর এভাবে ফটো ধারণ করা দেখতে বেশ ভালো লাগে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেন আমিও খুবই খুশি হলাম। এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

সমুদ্রের সূর্যাস্ত সত্যি ই অসাধারণ। কিন্তু আপনার কাঠ গোলাপের সাথে সূর্যাস্ত ও কিন্তু কম ভালো হয়নি।কাঠ গোলাপ আমার ও পছন্দের একটি ফুল।আপনাদের ছাদ বাগানে অনেক গাছ আছে তা আগেও ফটোগ্রাফিতে দেখেছি।আর ফলের চাইতে আপনার ফুলের গাছ বেশী ভালো লাগে।আমার যেকোনো গাছ ই ভীষন ভালো লাগে। ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38