রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের কাজগুলো এখন আসলে একটু কম করা হয়। বেশিরভাগ সময় ক্লে দিয়ে কাজ করা হয়। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। আর এই কাজগুলো বাতাসের মধ্যে বসে করা যায় না। যার কারণে গরমের মধ্যে বসে ফ্যান অফ করে কাজ করে করতে হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। তাই ওয়ালমেট তৈরি করলাম আজকে সকালে। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000039468.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • মার্কার পেন
  • কার্ডবোর্ড
  • কালো পোস্টার রং
ধাপ - ১

প্রথমেই আমি হলুদ রঙের কাগজ বর্গাকৃতির কেটে নিয়েছি। বেশ কয়েকটা টুকরো করে নিলাম কাগজের।

1000039448.jpg

ধাপ - ২

এরপর বড় আকৃতির একটি কাগজ নিয়ে এরকম কোনাকুনি ভাঁজ করলাম। তারপর আবারও মাঝখান বরাবর দুইবার ভাঁজ দিয়ে দিলাম।

1000039449.jpg1000039450.jpg
ধাপ - ৩

এরপর নিচের দিকের বাড়তি অংশটুকু কেটে ফুলের পাপড়ি অঙ্কন করলাম। তারপর সেই অনুযায়ী কেটে নিলাম কাগজ।

1000039451.jpg1000039452.jpg
ধাপ - ৪

এরপর কাগজের ভাজ খুললে এরকম ফুলের মতো দেখা যাবে। একইভাবে বেশ কয়েকটা ফুল তৈরি করে নিলাম।

1000039453.jpg

ধাপ - ৫

এরপর স্কেলের সাহায্যে ফুলের প্রত্যেকটা পাপড়ির মাঝখানে ভাজ দিয়ে দিলাম। এতে করে ফুলগুলো আরো সুন্দর লাগবে দেখতে। একটি করে পাপড়ি কেটে আবারো জোড়া লাগিয়ে এক একটা ফুল তৈরি করেছি। তারপর দুইটা ফুল একসাথে বসিয়ে একটা ফুল তৈরি করলাম।

1000039454.jpg1000039455.jpg
ধাপ - ৬

শক্ত কাগজটা নিচে ছবির মত গোল করে কেটে নিয়েছি। ‌ তারপর সেটা কালো পোস্টার রং দিয়ে রং করে নিলাম। ‌ এরপর হলুদ রংয়ের ফুল গুলো বসিয়ে দিলাম সেখানে।

1000039447.jpg1000039456.jpg
ধাপ - ৭

তারপর কালো রংয়ের কাগজ চিকন করে কেটে গোল করে ছোট ফুলের মত তৈরি করলাম। কালো রঙের ছোট ফুল গুলো বড় ফুল গুলোর মাঝখানে বসিয়ে দিলাম।

1000039457.jpg

ধাপ - ৮

এরপর একটি ছোট টুকরো কাগজের মাঝখান বরাবর ভাজ করে সেটায় প্রজাপতির একটা পাশ অংকন করলাম। এরপর সেই অনুযায়ী কেটে নিলাম। মাঝখানের ভাজটা খুললে সম্পূর্ণ প্রজাপতি তৈরি হবে। এরপর আমি শক্ত গোল কাগজের অপর পাশে প্রজাপতিগুলো বসিয়ে দিলাম।

1000039459.jpg1000039460.jpg
এভাবেই ওয়ালমেট তৈরি করে নিলাম

1000039463.jpg

1000039466.jpg

1000039467.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়ালমেট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ওয়ালমেট টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাছে দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে দুর্দান্ত হয়েছে।খুবই আকর্ষনীয় লাগছে দেখতে।ছোট বড় ফুলের মাধ্যমে ওয়ালমেট টি বেশ ফুটে উঠেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে হলে গরমের ভিতরে বসে করতে হয়।আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই কাজ গুলো বাতাসে বসে করা যায় না আর গরমে ফ্যান বন্ধ করে এই ধরনের কাজ করা খুবই কষ্টকর। তবে পোস্টের ভিন্নতা আনতে ওয়ালমেটের তুলনা হয় না। যাই হোক আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট টি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।।

 2 years ago 

বাহ্ আপু বেশ দারুণ উদ্যোগ পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতি সপ্তাহে এরকম পোস্ট করেন জেনে ভালো লাগলো। আপনি আজকে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার পোস্টে ভিন্নতা আনার জন্য অসাধারণ একটি ওয়ালমেট বানিয়ে শেয়ার করলেন। আসলে আপু রঙিন কাগজ দিয়ে ফ্যানের নিচে কোন কিছু বানালে কাগজগুলো উড়ে সব ছিটিয়ে যায়। আরো অনেক সময় লেগে যায়। যাইহোক আজ আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি চমৎকার হয়েছে। ওয়ালমেটটি কাগজ দিয়ে কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর এই ওয়ালমেটগুলো দেয়ালে সাজিয়ে রাখলে অসম্ভব সুন্দর লাগে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

এটা ঠিক কথা বাতাসের মধ্যে এমন জিনিস তৈরি করতে অনেক কষ্ট হয় তাই তো ফ্যান বন্ধ করে গরমের মধ্যে এই কাজটা করতে হয়। যাইহোক আপনি এই গরমের মধ্যে হুমই ব্যয় করে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ওয়ালমেট এর ফুল যদি সুন্দর হয় এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট চমৎকার হয়েছে। ফুলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি প্রজাপতিগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। চমৎকার একটি ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62264.73
ETH 1738.94
USDT 1.00
SBD 0.39