একটি সিম্পল মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। এই ডিজাইনটি আমি আমার ছোট বোনের হাতে করেছি। আর এই ডিজাইন টা করা হয়েছে নেহা মেহেদি দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

1000030850.jpg

ধাপ-১
  • প্রথমে আমি হাতের তালুর নিচের দিকে একপাশে কয়েকটি ছোট ছোট ফুলের পাপড়ির মতো অঙ্কন করে নিয়েছি।

1000030829.jpg

ধাপ-২
  • এরপর ফুলের ছোট পাপড়ির উপর বড় কয়েকটা পাপড়ির মত ডিজাইন করে নিলাম। বড় পাপড়ির উপরে ছোট ছোট তিনটা ফুল অঙ্কন করে নিয়েছি।

1000030831.jpg

ধাপ-৩
  • তারপর হাতের তালুর মধ্যে একপাশে একই ভাবে ছোট বড় পাপড়ি অংকন করার মাধ্যমে ডিজাইন করে নিয়েছি। তারপর নিচ থেকে উপরের ফুলগুলোর মধ্যে চিকন এবং মোটা করে দুটি দাগ দিয়ে নিলাম।

1000030833.jpg

ধাপ-৪
  • এরপর দাগ দেওয়া অংশের ভিতরে ক্রস এর মত ডিজাইন করে নিলাম। পরে সেগুলোর মাঝখানে ছোট ছোট ডট দিয়ে দিলাম। মোটা লাইনের বাইরে চিকন আরো একটি লাইন অংকন করে নিলাম এবং তার চারপাশে ছোট ছোট ফুলের পাপড়ি অংকন করে নিয়েছি।

1000030838.jpg

ধাপ-৫
  • তারপর আঙ্গুলের নিচের দিকের অংশে আগের মত ছোট ছোট তিনটা ফুল অংকন করে নিয়েছি।

1000030841.jpg

ধাপ-৬
  • তারপর হাতের আঙ্গুলের মধ্যে সিম্পল কিছু ডিজাইন করে নিলাম।

1000030843.jpg

ধাপ-৭
  • বাকি আঙ্গুলগুলোতেও একই ডিজাইন করে নিয়েছি। মেহেদি ডিজাইন টা করে নিলাম।

1000030848.jpg

1000030849.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু হঠাৎ দেখতে দেখতে আপনার পোস্ট সামনে ভেসে উঠলো। আর আজকে আপনার শেয়ার করা পোস্ট ছিল একটি মেহেদি ডিজাইন। আপনার এই মেহেদি ডিজাইন টা যখন প্রথম থেকে একদম শেষ অব্দি দেখলাম খুবই ভালো লাগলো। এভাবে নকশা করে মেহেদি দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা অবিরাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ছোট বোনের হাতে খুবই সুন্দর ভাবে মেহেদি ডিজাইনটি করেছিলেন আপনি। আপনারে মেহেদি ডিজাইন করার ক্ষেত্রে সুন্দরভাবে ফুলের ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সিম্পল মেহেদি ডিজাইন গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আপু আপনি আজকে চমৎকারভাবে একটি ডিজাইন আর্ট করেছেন। মেহেদি ডিজাইন গুলো দেখলে ইচ্ছে করে হাতের উপর আঁকতে। আপনার হাতের উপর ডিজাইন টা খুবই মানিয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মেহেদি ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। খুব সহজেই চমৎকার ভাবে হাতের মধ্যে মেহেদি ডিজাইন ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে সুন্দর করে ছবি সহ বিস্তারিত ভাবে বর্ননা করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মেহেদি ডিজাইনটি আপনার কাছে সিম্পল লাগলেও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে আপু। দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি এটি আর্ট করেছেন। আমি কখনো মেহেদী লাগাই নাই কারো হাতে। অনেক বেশি ভালো লাগলো

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মেহেদি ডিজাইন করতে আমারও খুব ভালো লাগে। আপনি খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করে হাতে মেহেদি দিয়েছেন। আপনার মেহেদির ধাপগুলো সুন্দরভাবে বর্ণনাও করেছেন। এত সুন্দর ভাবে মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন আপু। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । আপনার মেহেদির ডিজাইন হাতে বেশ মানিয়েছে। এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নেহা মেহেদি দিয়ে আপনার ছোট বোনের হাতে বেশ দারুন ভাবে ডিজাইন তৈরি করেছেন আপু।বেশ সুন্দরভাবে বোনের হাতে মেহেদি দিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। সিম্পলের মধ্যেও মেহেদি ডিজাইন টা বেশ সুন্দর হয়েছে। এই ধরনের ডিজাইনগুলো করতে যেমন ভালো লাগে দেখতেও ভীষণ আকর্ষণীয় লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগায় আমার এই কাজের সার্থকতা সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38