আর্ট || একটি মাছের মধুবনী আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা মাছের মধুবনী আর্ট শেয়ার করছি। উইঙ্কলেস দাদার কাছ থেকে মধুবনী আর্ট সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তারপর অনেকেই দেখলাম মধুবনী আর্ট গুলো ট্রাই করেছে। বেশ কয়েকদিন আগে আমিও একবার শেয়ার করেছিলাম। আজকে আবারও একটি মধুবনী আর্ট শেয়ার করছি। মধুবনী আর্ট গুলো আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে কালারফুল হওয়ার কারণে এগুলো আমার খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240430_135525.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • সাইন পেন
  • জেল পেন
  • স্কেল
ধাপ - ১
  • প্রথমে আমি ড্রয়িং খাতায় স্কেল এবং কালো রঙের সাইন পেন দিয়ে দুইটা বক্স অঙ্কন করে নিলাম। এরপর বক্সের ভিতরে একটি মাছ অংকন করে নিয়েছি। মাছের মাথার নিচের দিকের অংশে কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

20240430_134235.jpg

ধাপ - ২
  • তারপর কালো রংয়ের সাইন পেন দিয়ে মাছের দেহের একটা পাশ মাছের আমিষের মতো করে ডিজাইন করে নিয়েছি।

20240430_134517.jpg

ধাপ - ৩
  • মাছের আমিষের মতো ডিজাইনগুলোর মধ্যে লাল রং দিয়ে সম্পূর্ণটা রং করে দিলাম।

20240430_134702.jpg

ধাপ - ৪
  • তারপর লেজের দিকের অংশটাতে হলুদ রং করে দিলাম। এবং দেহের বাকি অংশ তে জেল পেন দিয়ে কিছুটা ডিজাইন করে নিয়েছি।

20240430_134835.jpg

ধাপ - ৫
  • এরপর মাছ টির দুপাশে কালো রংয়ের সাইন পেন দিয়ে পাখনার মত অংকন করে নিয়েছি।

20240430_135033.jpg

ধাপ - ৬
  • এরপর জেল পেন দিয়ে পাখনা গুলো কিছুটা ডিজাইন করে নিলাম।

20240430_135139.jpg

ধাপ - ৭
  • সবশেষে মাছটির দুপাশে দুটি পদ্ম ফুলের কলির মতো করে অঙ্কন করে নিয়েছি। এবং পুরো খাতাটার মধ্যে নীল রংয়ের সাইন পেন দিয়ে পানির বুদবুদ অংকন করে নিয়েছি।

20240430_135536.jpg

এভাবে আজকের মাছের মধুবনী আর্ট শেষ করলাম। কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম।

20240430_135543.jpg

20240430_135629.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আজকে সুন্দর একটি মাছের মধুবনী আর্ট করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর ছিল। আপনি প্রতিনিয়ত বেশ সুন্দর কাজ করে চলতেছেন। আজকাল বেশ সুন্দর কাজ করার জন্য পুরস্কার পাচ্ছেন।এটা বেশ ভাল লাগতেছে।বেশ দারুণভাবে সম্পন্ন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, কেউ না কেউ কারোর কাছ থেকে কিছু শিখে সেটা চেষ্টা করে। ছোট দাদাকে ধন্যবাদ দিতেই হয় নাকি আপু। তিনার শেয়ার করা মধুবনী আর্ট দেখে আপনি উৎসাহিত হয়ে খুবই চমৎকার একটি মাছের মধুবনী আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মধুবনী আর্ট গুলো দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। যদিও আমি এই ধরনের আর্ট কখনো তৈরি করিনি তবে আপনাদের পোস্টগুলো দেখে মনে হয় তৈরি করতে পারব। আপনি আজকে অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করছেন। মাছের এরকম সুন্দর একটি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনিও চেষ্টা করলে এরকম আর্ট করতে পারবেন। আর আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাছের মধুবনী আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। লাল রংয়ের ব্যবহার করেছেন জন্য আরো দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। এই ধরনের আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। আর আর্টগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অসাধারণ হয়েছে আপনার পোস্ট।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দরভাবে একটি মাছের মধুবনী আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই মাছগুলো একুরিয়ামে দেখতে পাওয়া যায়। একুরিয়ামের মধ্যে এগুলো দেখতে খুবই সুন্দর দেখায়।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার আর্ট মানেই নতুন কিছু। আর আপনি এত সুন্দর করে এই আর্ট করেছেন দেখে ভালো লাগলো। যদিও এই ধরনের আর্ট কখনো করা হয়নি। তবে আপনার শেয়ার করা মাছের মধুবনী আর্ট খুবই ভালো লেগেছে আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রায় সময় আপনার বিভিন্ন আর্ট দেখে থাকি। আপনার আর্ট অনেক সুন্দর। আজকের মাছের মধুবনী আর্টটি অনেক সুন্দর হয়েছে। পাশে আবার দুইটি ফুল দিয়েছেন। সব মিলিয়ে চমৎকার একটি ডিজাইন হয়েছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এজাতীয় মাছের আর্ট গুলো খুব ভালো লাগে। বেশ চমৎকারভাবে রঙিন মাছের আর্ট করেছেন। এমন সুন্দর দক্ষতা গুলো নতুন কিছু সৃষ্টি করার সহায়তা করে থাকে।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার এঁকেছেন আপু দারুন হয়েছে আপনার মাছের মধুবনী আর্টটি।মাছের পাশে পদ্মফুল ভীষণ সোভা ছড়াচ্ছে। ধাপে ধাপে সুন্দর করে মাছের মধুবনী অংকন পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মাছের মধুবনীর অংকন আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39