হাতের তালুতে সিম্পল একটা মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এই মেহেদি ডিজাইন টা এবার ঈদের সময় আমি আমার ছোট বোনের হাতে দিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আর এই ডিজাইন টা করা হয়েছে কাবেরী মেহেদি দিয়ে। আমি সব সময় কাবেরী মেহেদি ইউজ করি। এই মেহেদী গুলো আমার বেশ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

IMG-20240903-WA0015.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের তালুতে এক পাশে নিচের দিকে বড় একটা ফুল অঙ্কন করে নিয়েছি। তারপর বড় এই ফুলটার আশেপাশে ছোট ছোট অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20240903-WA0011.jpg

ধাপ-২

এরপর বরফ ফুলটার উপরে ছোট ছোট বেশ কয়েকটা ফুল অঙ্কন করে নিয়েছি। এবং উপরে বৃত্তের মতো অংকন করে নিলাম।

IMG-20240903-WA0019.jpg

ধাপ-৩

এরপর বড় এই বৃত্তটার ভিতরে ছোট ছোট কিছু ডিজাইন করে নিয়েছে এবং বাকি অংশগুলো মেহেদি দিয়ে ভরাট করে দিলাম। এরপর আস্তে আস্তে আঙ্গুলের দিকে কিছুটা ডিজাইন করে নিয়েছি।

IMG-20240903-WA0016.jpg

ধাপ-৪

তারপর বাকি প্রত্যেকটা আঙ্গুলে আমি ডিজাইন করে নিলাম। প্রত্যেকটা আঙ্গুলে ভিন্ন ভিন্ন ডিজাইন করে নিয়েছি আমি।

IMG-20240903-WA0012.jpg

ধাপ-৫

এরপর আমি আরও কিছু ডিজাইন করে নিলাম খালি জায়গা গুলোতে।

IMG-20240903-WA0013.jpg

এভাবেই মেহেদী ডিজাইন টা সম্পূর্ণ করলাম

IMG-20240903-WA0014.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

image.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

মেহেদি দিতে আমি ভীষণ পছন্দ করি।যেকোনো বিশেষ দিনে মেহেদি হাতে দেয়ার চেষ্টা করি,ভালো লাগে।আজ আপনার শেয়ার করা মেহেদি ডিজাইনটি দেখে ভীষণ ভালো লাগলো। সিম্পল হলেও ছোট বোনের হাতে বেশ মানিয়েছে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মেহেদির ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আর দেখতে অনেক সুন্দর লাগছে। একটা সময় হাতে অনেক মেহেদী পরা হতো। কিন্তু এখন আর পড়া হয়না। অসাধারণ হয়েছে ডিজাইনটি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি দেখছি আপনার হাতে খুবই সুন্দর করে মেহেদী দিয়েছেন। এছাড়া এই মেহেদীর ডিজাইন টা কিন্তু দারুন লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেদির এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুণ একটি মেহেদির ডিজাইন শেয়ার করলেন আপু। ঈদের সময় আপনার বোনের হাতে দিয়েছিলেন। আর সেই সুন্দর মেহেদির ডিজাইনটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন কিভাবে হাতে দিলেন। এত সুন্দর সিম্পল ডিজাইনটি দেখতে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু এবার ঈদে আপনার ছোটবোনের হাতের তালুতে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে হাতের তালুতে এমন ডিজাইন করলে খুব ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি কিন্তু খুব ভালো মেহেদি ডিজাইন করতে পারেন আপু। সেটা এর আগেও বেশ কয়েকবার দেখেছি। আপনার ছোট বোনের হাতে ডিজাইনটা বেশ মানিয়েছে। বেশ ভালো লাগলো ডিজাইনটা দেখে। যাইহোক এতো চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার মেহেদি ডিজাইন টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন আপু। সিম্পল হলেও দেখতে গর্জিয়াস।মেয়েদের হাতে এরকম মেহেদি ডিজাইন বলে দেখতে খুবই সুন্দর দেখা যায়।ঠিক আপনার বোনের হাতেও মেহেদি ডিজাইন করার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন করে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

এবার ঈদে আপনি তো দেখছি আপনার ছোট বোনের হাতে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছেন। মেহেদির এই ডিজাইন টা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। হাতের তালুতে এরকম সুন্দর মেহেদির ডিজাইন করলে দেখতে একটু বেশি ভালো লাগে। হাতে মেহেদি লাগিয়ে দেওয়া কিন্তু অনেক ধৈর্য এবং সময়ের কাজ। এত নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে আপনি আপনার বোনকে মেহেদি লাগিয়ে দিয়েছেন বিষয়টা ভালো লেগেছে। আপনি কিন্তু অনেক সুন্দর মেহেদি লাগাতে পারেন।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38