আর্ট || বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটি মেন্ডেলা আর্ট শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে ম্যান্ডেলা আর্ট করা হয় না। তাই ভাবলাম আজকে একটা করা যাক। মাঝখানে বেশ কয়েকদিন বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম। আজ অনেকদিন পর বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। বৃত্তের মাঝে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভালোই লাগে। এই ম্যান্ডেলা আর্ট গুলো করা অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। আর ডিজাইন গুলো বেশ নিখুঁত ভাবে অংকন করতে হয়। আশা করছি আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট টি আপনাদের কাছে ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240430_083554.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটি বৃত্ত অঙ্কন করে নিলাম। পরে বৃত্তের একদম মাঝখানে কালো রং করে নিলাম। এরপর একে একে বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইনের ফুলের পাপড়ির মত অঙ্কন করে নিলাম।

20240430_075512.jpg

ধাপ - ২
  • এরপরের বৃত্তের মধ্যে অন্যরকম একটা ফুলের পাপড়ির মত ডিজাইন করে নিলাম। এবং পাপড়িগুলোর মাঝখানে ছোট ছোট আরো কিছু ডিজাইন করে নিলাম।

20240430_075943.jpg

ধাপ - ৩
  • এর পরের বড় বৃত্তের মধ্যে বড় ফুলের পাপড়ি অঙ্কন করে এর ভিতর আবার ছোট ফুলের মত অঙ্কন করে নিলাম।

20240430_080628.jpg

ধাপ - ৪
  • তারপর কিছু কিছু খালি জায়গা পুরোটা জেল পেন দিয়ে ভরাট করে নিলাম।

20240430_081509.jpg

ধাপ - ৫
  • কিছু কিছু অংশ কালো রং করার পর বাইরের দিকে বাঁকা করে লতার মত অংকন করে নিলাম।

20240430_081819.jpg

ধাপ - ৬
  • এরপর পেন্সিল কম্পাস দিয়ে আরো একটি বড় বৃত্ত অঙ্কন করে চিকন চিকন দাগ দিয়ে দিলাম সেই বৃত্ত পর্যন্ত। লম্বা দাগ গুলো একদম সাবধানতার সাথে দিতে হবে। আর এগুলো দিতেই অনেকটা সময় লেগেছে।

20240430_082903.jpg

ধাপ - ৭
  • এরপর লম্বা দাগ গুলোর চারপাশে ছোট ছোট বৃত্ত অংকন করে ডিজাইন করে নিলাম।

20240430_083327.jpg

এভাবেই আজকের ম্যান্ডেলা আর্ট করে নিলাম

20240430_083444.jpg

20240430_083453.jpg

20240430_083619.jpg

20240430_083451.jpg

20240430_083650.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আপনি চমৎকার ভাবে বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন আপু। আপনার অসাধারণ এই পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দারুণ হয়েছে আপনার আজকের এই আর্ট তৈরি করা।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করছেন। আপনার আর্ট করা ম্যান্ডেলা টি দেখতে খুবই ভালো লাগতেছে। এগুলো আর্ট করতে একটু সময় লাগে। তবে আর্ট করার পর এগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এটা ঠিক এ ধরনের আর্ট গুলো করতে একটু সময়ও ধৈর্যের প্রয়োজন হয় । তবে আর্ট করার পর দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার এঁকেছেন আপু ৷ আপনার আর্ট দেখে ভীষণ ভালো লাগলো ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ আপনি বৃত্তের মাঝে খুবই সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বৃত্তের মধ্যে দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার করা ম্যান্ডেলা আর্ট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।খুব আকর্ষণীয় লাগছে দেখতে। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে আজও তার ব্যতিক্রম হয়নি। সত্যি বলতে আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।এমন আর্ট করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বৃত্তের মাঝে ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে আপু। রঙিন এবং সাদা কালো ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। আপনার আর্ট পোস্ট আমার কাছে ভালো লাগে। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু এই ধরনের আর্টগুলো করতে প্রচুর সময়ের দরকার হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য সহকারে করতে হয়। আপনি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন বৃত্তের মাঝে। আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করলেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি আমার কাছে দারুন লেগেছে। বেশ সুন্দর করে আপনি ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ এমন ‍সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চমৎকার ভাবে আপনি বৃত্ত তৈরি করেছেন এবং তার মধ্যে অসাধারণ আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই মেন্ডেলা আর্ট। আমি তো দেখি পুরাই মুগ্ধ হয়েছি আপু।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38