কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। যদিও আমি খুব ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

পিটুনিয়া ফুল

পিটুনিয়া ফুল এখন অনেক রঙের দেখা যায়। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল আসলেই দেখতে অনেক ভালো লাগে। পিটুনিয়া ফুল যেমন একটা রংয়ের দেখা যায় তেমনি দুইটা রঙেরও দেখা যায়। এই ফুলটি সাদা এবং বেগুনি রঙের। এই ফুলটিও খুবই ভালো লাগে দেখতে। একসাথে দুই রঙের পিটুনিয়া ফুল আমার কাছে বেশ দারুন লাগে। এই পিটুনিয়া ফুল এর ফটোগ্রাফি আমি আরো অনেক আগে ক্যাপচার করেছিলাম। যেখান থেকে এই ফুলের ফটোগ্রাফি টা সেখানে অনেক ধরনের পিটুনিয়া ফুল ছিল।

20240414_093218~2.jpg

দ্বিতীয়

ইনডোর প্ল্যান্ট

এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম চট্টগ্রাম বাণিজ্য মেলা থেকে। এখানে একটা দোকানে বিভিন্ন ধরনের ক্যাকটাস, বনসাই এবং ইনডোর প্লান্ট ছিল। এই ফটোগ্রাফের প্রত্যেকটা চারাই ইনডোর প্লান্ট। ইন্ডোর প্লান্ট গুলো আমার বেশ পছন্দ। তবে এগুলোর দাম সবসময় একটু বেশি থাকে। আর বাণিজ্য মেলা হওয়ার কারণে দাম আরো বেশি ছিলো। টবের মধ্যে ইনডোর প্লান্ট গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই আমি ফটোগ্রাফি ক্যাপচার করে নিয়েছি।

IMG-20240402-WA0045~2.jpg

তৃতীয়

ক্যাকটাসের ফুল

এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি আমার রুমের বারান্দা থেকে। আমার বারান্দায় বেশ কয়েক ধরনের ক্যাকটাস গাছ রয়েছে। এগুলো একটু ভিন্ন ধরনের ক্যাকটাস। একটা বিষাক্ত ক্যাকটাস ও রয়েছে। আর প্রত্যেকটা ক্যাকটাসই কাঁটাযুক্ত। তবে এই ক্যাকটাস গুলো সেরকম নয়। দেখতে কাটার মত হলেও এগুলো একদমই সফট। ক্যাকটাসে সাধারণত খুব সহজে ফুল ফোটে না। তবে আমাদের এই ক্যাকটাসটাতে খুব তাড়াতাড়ি ফুল ফুটেছিল। আর এই ফুলগুলো একদমই ছোট। আর দেখতেও খুবই সুন্দর।

IMG-20240529-WA0228~2.jpg

চতুর্থ

প্রাকৃতিক দৃশ্য

এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি আমাদের বাসার ছাদ থেকে। সেদিন আকাশটা খুবই সুন্দর ছিল। এরকম নীল আকাশ আমার ভীষণ ভালো লাগে। গাছের পাতার ফাঁকে ফাঁকে আকাশটা অসাধারণ লাগছিল দেখতে। করমচা গাছের করমচা গুলো পেকে লাল হওয়ায় বেশ ভালো লাগছিল। শরতের নীল আকাশ দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। এই ওয়েদারে একটু গরম পড়লেও আকাশটা দেখলেই ভালো লাগে।

IMG-20240529-WA0053.jpg

পঞ্চম

আর্টিফিশিয়াল ফুল

একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান থেকে এই ফটোগ্রাফিটা করেছিলাম। ছোট ছোট এই ফুলগুলো সত্যি দারুন লাগছিল দেখতে। সবুজ পাতার ফাঁকে লাল এবং হলুদ রঙের ফুল গুলো বেশ ভালো লাগছে দেখতে। এখন আর্টিফিশিয়াল ফুল গুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়। দেখে মনেই হয় না যে আর্টিফিশিয়াল ফুল। দোকানটাতে বেশ কয়েক ধরনের আর্টিফিশিয়াল ফুল ছিলো। সব গুলো ফুলই অনেক সুন্দর লাগছিলো দেখতে।

20240713_103602~2.jpg

ষষ্ঠ

চুড়ি

এই ফটোগ্রাফি টা করেছি এবার রথমেলা থেকে। আমাদের এদিকে বেশ বড় করে রথমেলা করা হয়। গতকাল গিয়েছিলাম। সেগুলো পরে শেয়ার করবো। মেলায় অনেক ধরনের কসমেটিকস এর দোকান ছিল। আমি দুই সেট চুড়ি কিনেছিলাম। কালো রংয়ের চুড়ি গুলো দারুন লাগছিলো দেখতে তাই ফটোগ্রাফিটা করে নিয়েছি। চুড়ির দোকানে গেলে চুড়ি কিনতে ইচ্ছে করে তবে পছন্দ করতে গেলে কোনটা রেখে কোনটা নিবো এটা ঠিক করতেই টাইম গেলে যায়।

20240713_104027.jpg

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে আপু। তবে আমার কাছে আপনার বাসার ছাদ থেকে আকাশের যে ছবিটা তুললেন সেটা বেশি ভালো লেগেছে , যাই হোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।যেগুলো দেখে মুগ্ধ হলাম, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ছবি ও ক্যাকটাস ফুলটি দেখে ভালো লাগলো।করমচা ফলগুলো পেকে গিয়েছে মনে হচ্ছে আর রথের মেলায় চুড়িগুলি সুন্দর।ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেন, দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। একটু ধৈর্য ধরে যদি ফটোগ্রাফি করা হয়, তাহলে বেশি সুন্দর লাগে আমার কাছে দেখতে। আমার কাছে কিন্তু চুড়ির ফটোগ্রাফি একটু বেশি সুন্দর লেগেছে দেখতে। চুড়ি গুলো কিন্তু অনেক বেশি সুন্দর। কালো রংয়ের চুড়িগুলো সত্যি অনেক বেশি সুন্দর আপু। আমার তো অনেক পছন্দ হয়েছে। হাতে পড়লেও অনেক ভালো লাগবে দেখতে। আপনি কিনেছেন শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন।ফটোগ্রাফির সাথে দারুন কিছু কথা তুলে ধরেছেন।যা পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ‌ আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি সব সময়ই ভালো লাগে। পিটুনিয়া ফুল একটু আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে চমৎকার সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। সাথে বেশ সুন্দর বর্ণনা করেছেন। তবে চুড়ির ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে আমার। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন লেগেছে আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করলেন আপনি। বিশেষ করে ছাদ থেকে নেওয়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে। আর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে মা-বোনদের হাতে চুড়ি পড়লে দেখতে সুন্দর লাগে। চুড়ি গুলো সৌন্দর্য বেশ দারুণ। বিষাক্ত ক্যাকটাস দেখতে খুব সুন্দর লাগছে। আর্টিফিশিয়াল ফুল অফিস বা, বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। বৈচিত্র্যময় পিটুনিয়া ফুল দেখতে খুবই অসাধারণ লাগছে। এতো চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38