আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার তৈরি ডাই প্রজেক্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের ডাই পোষ্টটা তৈরি করেছি আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে। দাদা কয়েকদিন আগেই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি কনটেস্টের আয়োজন করেছেন। সেই কনটেস্টে অংশগ্রহণ করছি আমি। জানিনা আমি আমার কাজের মাধ্যমে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি ডাই পোস্ট টা। আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের কাছে। হয়তো খুব একটা ভালো হয়নি তবে আমি চেষ্টা করেছি আর এটা করতেও অনেক সময় লেগেছে। কালকের পুরো দিনটাই লেগেছে বলতে গেলে। প্রথমে একটু ভিন্নভাবে তৈরি করেছিলাম কিন্তু দেখতে ভালো লাগছিল না তারপর সেটা ঠিক করে আবার এভাবে তৈরি করেছি।

দেখতে দেখতে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে দিনগুলো চলে যাচ্ছে। আমি "আমার বাংলা ব্লগে" প্রথম পোস্ট করেছিলাম ২০২১ সালের ২৯ শে আগস্ট। এই কমিউনিটির সাথে আমার জার্নিও তিন বছরের কাছাকাছি। এর অনেক আগে থেকেই আমি স্টিমিট প্লাটফর্মে যুক্ত ছিলাম। তবে এখানে আসার পর যে রকম একটা অনুভূতি সেটা এর আগে অন্য কোথাও কাজ করে পাইনি। এখানে আমরা সবাই একটা পরিবারের মতোই। সবচেয়ে বড় কথা এত বড় একটা প্লাটফর্মে আমরা আমাদের নিজেদের মাতৃভাষায় কাজ করতে পারছি। এবং যথেষ্ট পরিমাণ ফিন্যান্সিয়াল সাপোর্টও পাচ্ছি। আর এই কমিউনিটি সব দিক থেকে একদম পারফেক্ট। এজন্য আমি দাদার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর আমাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনগুলো উপভোগ করার জন্য অনেক বেশি এক্সাইটেড।

ডাই প্রজেক্ট এর সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240606-WA0014.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাডবোর্ড কাগজ
  • ক্লে
  • গ্লিটার পেপার
  • কাঁচি
  • গ্লু
  • জেল পেন
  • মার্কার পেন
  • জল রং
ধাপ - ১

প্রথমে আমি একটি কার্ড বোর্ডের কাগজ নিয়ে নিলাম। তারপর সেটার চারকোনা রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবং অর্ধেক বরাবর এক পাশের বক্স এর মত অঙ্কন করে কেটে নিয়েছি। একটা পাশ খালি রেখেছি।

20240605_104904.jpg20240605_105300.jpg
ধাপ - ২

তারপর চিকন অংশটার পাশে সাদা জল রং দিয়ে সম্পূর্ণটা সাদা রং করে নিয়েছি। তারপর বাকি বড় অংশটা সাদা কাগজ দিয়ে আটকে নিলাম।

20240605_113419.jpg

ধাপ - ৩

এরপর বিভিন্ন রং এর ক্লে দিয়ে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি। ফুলের পাপড়ি গুলোর মধ্যে কিছুটা চাপ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি।

20240605_114711.jpg20240605_124420.jpg
ধাপ - ৪

পুরো চিকন অংশটার মধ্যে ফুলগুলো বসিয়ে দিলাম।

20240605_125432.jpg

ধাপ - ৫

তারপর আমি হলুদ রঙের ক্লে দিয়ে মৌমাছির মতো তৈরি করে নিয়েছি এবং মার্কার পেন দিয়ে মৌমাছির শরীরের ডিজাইনটা করে নিলাম। তারপর নীল রঙের ক্লে দিয়ে মৌমাছির ডানা তৈরি করে নিলাম। এভাবেই বেশ কয়েকটা মৌমাছি তৈরি করে নিয়েছি।

20240605_125710.jpg20240605_132045.jpg
ধাপ - ৬

এরপর আমি লাভ শেপে বেশ কয়েকটা রঙিন কাগজ কেটে নিয়েছি। এবং মৌমাছি গুলোর নিচে সে রঙিন কাগজগুলো গ্লু দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

20240605_142415.jpg20240605_142708.jpg
ধাপ - ৭

এভাবে করে প্রত্যেকটা মৌমাছির মধ্যে কাগজগুলো লাগিয়ে নিয়েছি। তারপর আমি জেল পেন দিয়ে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বিভিন্ন প্রজেক্ট এর নামগুলো লিখে দিলাম।

20240605_143738.jpg

ধাপ - ৮

তারপর কার্ডবোর্ডের খালি অংশটুকুর মধ্যে লম্বা কাগজ কেটে মৌমাছি গুলো আটকিয়ে দিলাম। বাতাসে এগুলো যখন দোল খাচ্ছিল তখন অনেক ভালো লাগছিল দেখতে। আমি প্রথমে এই কাজটা সুতা দিয়ে করেছিলাম তবে সুতা দিয়ে করলে অনেক এলোমেলো হয়ে যাচ্ছিল তাই পরে কাগজ দিয়ে আবার করতে হয়েছে।

20240605_144640.jpg

ধাপ - ৯

এরপর আমি কমলা এবং সাদা রঙের ক্লে ব্যবহার করে আমাদের শাই ফক্স কে তৈরি করে নিলাম।

20240605_145120.jpg20240605_150150.jpg
ধাপ - ১০

তারপর আমি গ্লিটার পেপারে " 3" অংকন করে কেটে নিলাম। যেহেতু তৃতীয় বর্ষপূর্তি হল তাই এই ডিজাইন টা করলাম। তারপর এই 3 টা কাগজের উপর বসিয়ে দিলাম।

20240605_191338.jpg20240605_192101.jpg
ধাপ - ১১

তারপর আমি মার্কার দিয়ে একটু অন্যরকম ভাবে তৃতীয় বর্ষপূর্তির কথা লিখলাম। অক্ষরগুলো একটু ক্যালিওগ্রাফির মতো করে লেখার চেষ্টা করেছি তবে জানিনা কতটুকু পেরেছি। কারণ আগে এইভাবে অক্ষরগুলো তেমন লেখা হয়নি কখনো। 3 টা কে একটু হাইলাইট করার জন্য গ্লিটার পেপার ব্যবহার করেছি।

20240605_192740.jpg

ধাপ - ১২

পেপার কুয়েলিং এর মাধ্যমে কিছুটা ডিজাইন করে নিলাম নিচের দিকে। এই কাজগুলো করতেও অনেক সময় লেগেছে।

20240605_201241.jpg

ধাপ - ১৩

"নিজ মাতৃভাষায় বাংলার মুগ্ধতায়" এই লেখাটা দাদার কনটেস্ট এনাউন্সমেন্ট এর পোষ্টের কভার ফটো থেকে নিয়েছি আমি।

20240605_204555.jpg

এভাবেই তৈরি করে নিলাম ডাই প্রজেক্ট টি

IMG-20240606-WA0020.jpg

IMG-20240606-WA0010.jpg

IMG-20240606-WA0013.jpg

IMG-20240606-WA0012.jpg

IMG-20240606-WA0016.jpg

IMG-20240606-WA0014.jpg

IMG-20240606-WA0017.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

দেখতে দেখতে সময় সত্যি অনেক দ্রুত চলে গেল আপু। আর সময়ের সাথে আমরাও পুরনো হয়ে গেলাম। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি অনেক সুন্দর করে এই পোস্ট তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজের দক্ষতা দেখে অনেক ভালো লেগেছে আমার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মনো মুগ্ধকর ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন চমৎকার লাগছে দেখতে। আসলেই এই প্লাটফর্মে আমরা সবাই একত্রে একটা পরিবার। যথেষ্ট পরিমাণে সবার সাপোর্ট সবার ভালোবাসা সবার পাশে থাকা এগুলো অনেক এগুলো কোথায় পাওয়া যাবে না কোন প্লাটফর্মে নয়। সময় নিয়ে এবং খুব সুন্দর ভাবে আপনি ডাই পোস্টটি তৈরি করেছেন তিন বর্ষপূর্তি উপলক্ষে। উপকরণ এবং ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে দাদার গুরুত্ব এখানে সব থেকে বেশি। দাদা যদি এরকম একটা কমিউনিটি গঠন না করতো, তাহলে আমরা এরকম একটা পরিবার পেতাম না। সবাই একসাথে এখানে কাজ করতে সত্যি খুব ভালো লাগতেছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আপনি এত সুন্দর করে একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখেই তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি এই ডাই প্রজেক্টের মধ্যে সবকিছুকেই তুলে ধরেছেন। আপনার হাতের কাজ সত্যি দারুন হয়েছে।

 2 years ago 

আমার ডাই প্রজেক্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে একটা ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে জাস্ট মুগ্ধ হলাম। ক্লে ব্যবহার করেছেন আপনি এই প্রজেক্ট তৈরি করতে, যেটার কারণে আরো সুন্দর হয়েছে। বিভিন্ন কালারের ক্লে দিয়ে দারুন দারুন ফুল তৈরি করেছেন, আর এটার চারপাশে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। লাভ গুলোর ভেতরে আপনি সবকিছুর নাম লিখেছেন, এই বিষয়টা আরো ভালো লেগেছে। এক পাশে আরো লেখাগুলো লেখার কারণে আরো ভালো লাগলো। সব মিলিয়ে দারুন হয়েছে পুরোটাই। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল এটা করতে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কমিউনিটিকে ভালোবেসে খুব সুন্দর একটি ডাইপ্রজেক্ট তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন আপু। খুব সুন্দর হয়েছে আপনার এই রঙিন কাগজের সুন্দর কারুকাজ। আশা করি তৃতীয় বছর এর আয়োজন খুব সুন্দরভাবে উদযাপিত হবে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপু তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে বেশ ভালো লাগলো মুগ্ধ হয়ে গেলাম। আরো মুগ্ধ হয়ে গেলাম আপনি এই কমিউনিটিতে প্রায় তিন বছর হতে চললো। এর আগেও স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রজেক্ট তৈরি করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

বাহ চমৎকার খুবই সুন্দর। আপনার ডাই প্রজেক্ট টা তো বেশ ইউনিক এবং ক্রিয়েটিভ ছিল। আমার বাংলা ব্লগের বিভিন্ন প্রজেক্ট কে তুলে ধরেছেন পাশাপাশি আমাদের লাজুক খ‍্যাক ও আছে। দারুণ করেছেন এটা। দেখেই অসাধারণ লাগছে। ডাই প্রজেক্টের প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদের মাঝে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। সময় ও ধৈর্য ধরে সুন্দর এই ডাই প্রজেক্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38