চিংড়ি মাছ দিয়ে আলু এবং করলা ভাজির রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজির রেসিপি। আজকের রেসিপিতে করলা ভাজির সাথে একটা আলু ব্যবহার করেছি। রেসিপিটা প্রায় সময় আমাদের বাসায় তৈরি করা হয়। মোটামুটি ভালোই লাগে রেসিপিটা খেতে। যদিও আমি করলা খুব একটা খেতে পারি না। তবে মাঝেমধ্যে গরম ভাতের সাথে লেবু থাকলে আর এই রকম ভাজি থাকলে ভালোই লাগে খেতে। আর যেহেতু এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে তাই এর স্বাদ অনেক বেশি। চিংড়ি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে আমার ভালোই লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- করলা
- আলু
- চিংড়ি মাছ
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- লবণ
- হলুদ গুঁড়ো
- রসুন বাটা
প্রথমে আমি করলা এবং আলু একসাথে কেটে কুচি করে নিয়েছি।
এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি।
পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো ও রসুন বাটা। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম।
মসলা দেওয়ার পর সেখানে চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো কিছুটা ভেজে নিয়েছি।
এরপর সেখানে করলা এবং আলু কুচি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়েছি।
এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চুলায় থাকা অবস্থায় কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো।
ধন্যবাদান্তে
@isratmim
চিংড়ি মাছ, আলু ও করলা তিনটি আমার পছন্দের একটি খাবার। আপনি তিনটির সংমিশ্রণে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।
আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিংড়ি মাছ দিয়ে আলু এবং করলা ভাজির রেসিপি খুবই মজাদার মনে হচ্ছে। এই রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগবে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু এত সকাল সকাল এত সুন্দর একটি লোভনীয় রেসিপি দিলে কারো কি পেটে ক্ষুধা না থেকে পারে? যাইহোক আপু অনেক সুন্দর একটি লোভনিয় রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। চিংড়ি মাছ আমার প্রিয় একটি মাছ। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সবশেষে এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে ।সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার এই রেসিপি দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করেছেন তা খুবই সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ করলা, চিংড়ি মাছ এবং আলু দিয়ে যেভাবে আপনি রেসিপি তৈরি করেছেন তা খুবই সুস্বাদু হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়৷ ধন্যবাদ এরকম একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে চিংড়ি মাছ দিয়ে আলু এবং করলা ভাজির রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে চিংড়ি মাছ দিয়ে যেকোন রেসিপি তৈরি করলে খেতে আমার কাছে বেশ সুস্বাদু লাগে। তবে করলা একটু তিতা তিতা লাগে খেতে ভালো লাগে না। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটি একদম ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ দিয়ে যে কোন কিছু রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আজকে আপনি চিংড়ি মাছ এবং আলু ও করলা ভাজি রেসিপি করেছেন। তবে চিংড়ি মাছ এবং করলা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম রুটি খেতে খুব মজা লাগে। সত্যি বলতে খুব মজার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
তেঁতো জন্য অনেকেই পছন্দ করে না করলা তবে আমার ভীষণ পছন্দের এই করলা।এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে চমৎকার সুন্দর করে আলু, করোলা ভাজি করা যায় তাহলে তো কথায় নেই কি যে ভালো লাগে খেতে। দারুন রেসিপি শেয়ার করেছেন আপু লোভ গেলে গেলো।ধাপে ধাপে চিংড়ি করলা ভাজা রেসিপিটির রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দরও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
করলা ভাজি আমার অনেক পছন্দের। আর আজকে দুপুর বেলায়ও করলা ভাজি আমার খাওয়া হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এভাবে আলু এবং করলা ভাজি তৈরি করলে অনেক মজা লাগে খেতে। করলা তেতো হলেও ভাজি করলে অনেক মজা লাগে খেতে। গরম গরম ভাতের সাথে করলা ভাজি একটু বেশি ভালো লাগে আমার কাছে খেতে। নিশ্চয়ই এই করলা ভাজি টা অনেক মজা করে খেয়েছেন। এত মজাদার ভাবে করলা ভাজি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও আপনি অসাধারণ একটা রেসিপি শেয়ার করছেন আপু।করলা ভাজি আমার অনেক পছন্দের। তবে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে।আপনার রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।