এংকর ডাল দিয়ে মুরগির হাড় রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব আজ। আজকের রেসিপি টি হচ্ছে এংকর ডাল দিয়ে মুরগির হাড় রান্নার রেসিপি। এই রেসিপিটা খুব একটা খাওয়া হয় না আমাদের। অনেকদিন আগে তৈরি করা এই রেসিপিটা। আজকের গ্যালারি খুঁজে এটা পেলাম। তাই ভাবলাম এই রেসিপিটা আজকে শেয়ার করি। আসলে দেশের যেই সিচুয়েশন একটু পর পর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আপডেট চেক করছি আর কিছুই করতে পারছি না। নিহত এবং আহত এই ভাইবোনদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তাই সেভাবে পোস্ট রেডি করিনি আজ। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240717-WA0010.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মুরগির হাড়
  • এংকর ডাল
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • লবণ
  • তেজপাতা
  • এলাচ
  • দারচিনি

IMG-20240717-WA0017.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর সেখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। তারপর সবকিছু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম।

IMG-20240717-WA0000.jpgIMG-20240717-WA0016.jpg
ধাপ - ২

এরপর সেখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তারপর দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো।

IMG-20240717-WA0002.jpgIMG-20240717-WA0001.jpg
ধাপ - ৩

এরপর আবার ও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

IMG-20240717-WA0014.jpg

ধাপ - ৪

এরপর ডালগুলো সেখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিলাম।

IMG-20240717-WA0005.jpgIMG-20240717-WA0003.jpg
ধাপ - ৫

এরপর মুরগির হাড় গুলো সেখানে দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে নিয়েছি।

IMG-20240717-WA0004.jpgIMG-20240717-WA0013.jpg
ধাপ - ৬

এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। পানি কিছুটা শুকিয়ে এলে গোটা কয়েকটা কাঁচামরিচ সেখানে দিয়ে দিলাম।

IMG-20240717-WA0012.jpgIMG-20240717-WA0006.jpg
ধাপ - ৭

ভালোভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি।

IMG-20240717-WA0007.jpg

IMG-20240717-WA0008.jpg

IMG-20240717-WA0009.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে,এংকর ডাল দিয়ে মুরগির হাড় রান্নার রেসিপি শেয়ার করেছেন দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে খুব। রেসিপির কালার টি দেখেই বোঝা যাচ্ছে কতটি লোভনীয় এবং সুস্বাদু ছিল প্রতিটি ধাপ আপনি আজ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এংকার ডাল ও মুরগির হাড় মাংস দিয়ে সুন্দর একটা রেসিপি আপনি আপনাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু লোভনীয় একটা রেসিপি। রেসিপি প্রতিটা ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ এমন সুন্দর মজাদার ও সুস্বাদ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এংকর ডাল দিয়ে মুরগির হাড় রান্নার রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এমন রেসপি খেতে আমারও অনেক ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপিটা দেখেই আমার লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপু এংকর ডালকে আমাদের এদিকে সম্ভবত বুটের ডাল বলে। যাইহোক আপু হাড় যুক্ত মাংস দিয়ে এভাবে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি খেতে নিশ্চয় অনেক মজার ছিল। কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি রেসিপি করলেন আপু আপনি এংকর ডাল দিয়ে। এই ডাল দিয়ে মুরগির হাড় অংশ রান্না করলে বেশ ভালো লাগে। আমিও মাঝেমধ্যে মুরগির হাড় গুলো জমা করে এভাবে রেসিপি করি। শুধু ভাতের সাথে নয় রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ আপু মজাদার একটি রেসিপি নিয়ে উপস্থিত হলেন আজকে।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

এংকর ডাল দিয়ে মুরগির হাড় কখনো রান্না করে খাওয়া হয়নি। আজকেই প্রথম আপনার মাধ্যমে এই রেসিপিটি শিখতে পারলাম। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশাকরি আপনার কাছে ভালো লাগবে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে আমরা নিত্য নতুন রেসিপি দেখতে পাই। সবাই সবার সেরাটা এখানে তুলে ধরার চেষ্টা করে। আঙ্করের ডাল দিয়ে মুরগির হাড় রান্না করেছেন। রেসিপিটা আমার কাছে একদম ইউনিক লেগেছে। খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ আপু অনেক মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার তৈরি করা রেসিপি টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।বেশ লোভ লেগে গেলো আপনার তৈরি রেসিপি টি দেখে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36