কাপ আইসক্রিমের সিম্পল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সপ্তাহে এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং কিংবা মধুবনী আর্ট গুলো শেয়ার করি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আজকে আপনাদের সাথে একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

20240728_181128.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • জেল পেন
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা কাপ অঙ্কন করে নিলাম। এরপর কাপের উপরের অংশে আইসক্রিম অঙ্কন করে নিলাম।

20240728_175649.jpg

ধাপ - ২

এরপর এই পুরো আর্ট টা জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি। উপরে ছোট একটা লাভ শেপ অংকন করে নিয়েছি।

20240728_175823.jpg

ধাপ - ৩

এরপর রং পেন্সিল দিয়ে আইসক্রিমের উপরের অংশে কালারফুল স্প্রিংক্লেস এর মত অংকন করে নিলাম।

20240728_180147.jpg

ধাপ - ৪

এরপর জেল পেন দিয়ে কাপ আইসক্রিমের কাপের মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।

20240728_180720.jpg

ধাপ - ৫

শেষে বাকি খালি অংশটুকুতেও কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।

20240728_180831.jpg

এভাবেই আজকের আর্ট সম্পন্ন করলাম

20240728_180921.jpg

20240728_180953.jpg

20240728_180955.jpg

20240728_181003.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

প্রতি সপ্তাহে ভিন্ন ধরনের আর্ট গুলো করেন দেখে বেশ ভালো লাগে। সত্যি আপনার আর্ট গুলো প্রশংসনীয়। আপনি প্রতি সপ্তাহে এক এক ধরনের আর্টগুলো করেন বলে এত সৌন্দর্য বৃদ্ধি পাই। আপনি খুব সুন্দর একটি কাপ আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করলেন দেখতে খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
 2 years ago 

আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করেন।ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করলে দেখতে ভালো ই লাগে।আপনি আজ কাপ আইসক্রিমের সিম্পল ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন।দেখতে সিম্পলের মধ্যে ভালো ই লাগছে।ধন্যবাদ আপু সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কাপ আইসক্রিম গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি এত সুন্দর একটা কাপ আইসক্রিমের সিম্পল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনার অংকন করা ম্যান্ডেলা আর্ট অনেক দারুন হয়েছে। কারণ আপনি খুবই নিখুঁতভাবে এটি অংকন করেছেন। কালারফুল স্প্রিংক্লেস এর মতো এগুলো আঁকার কারণে আরো বেশি সুন্দর হয়েছে। আপু আপনার এই ধরনের আর্টগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনার হাতের কাজ সত্যি অনেক নিখুঁত।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

কাপ আইসক্রিমের সিম্পল একটি ম্যান্ডেল আর্ট করেছেন, এটি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম আর্ট দেখবে আমার ভালই লাগে। সুন্দর এবং কিউট একটি ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে আইসক্রিম আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপু আপনার আর্ট গুলো খুবই নিখুঁত এবং সুন্দর হয়। দারুন হয়েছে আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার কাপ আইসক্রিম দেখে তো আর তর সইছে না। মন চাইছে সেখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দেই। যদিও ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক সময় লাগে তবুও আপনার করা আজকের ম্যান্ডেলা আর্টটি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাপ আইসক্রিমের খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই চিত্রটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন ধরনের ডিজাইন থাকার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62675.83
ETH 1780.00
USDT 1.00
SBD 0.38