ড্রাগন ফল গাছের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG-20240827-WA0001.jpg

আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে ড্রাগন ফলের একটা ভিডিওগ্রাফি শেয়ার করব। আপনাদের সাথে ভিডিওগ্রাফি খুব কম শেয়ার করি আমি। তবে এখন চেষ্টা করছে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার। আজকে আবারো একটা ভিডিওগ্রাফি শেয়ার করতে পেরে ভালো লাগছে। ফটোগ্রাফি ক্যাপচার করার ক্ষেত্রে খুব কম সময় জিনিসটা ক্যাপচার করা যায় তবে ভিডিওগ্রাফি অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে করতে হয়। আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর দৃশ্য গুলোর ফটোগ্রাফি ক্যাপচার করার পাশাপাশি ভিডিওগ্রাফিও ক্যাপচার করার। আপনাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আরো একটি ভিডিওগ্রাফি শেয়ার করছি। আশা করছি এই ভিডিওগ্রাফি পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিও গ্রাফি টা দেখে আসি।

ভিডিওগ্রাফি

কয়েকদিন আগে আপনাদের সাথে করমচা ফলের একটা ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে ড্রাগন ফল গাছের ভিডিওগ্রাফি শেয়ার করছি। ভিডিওগ্রাফি টা কয়েকদিন আগে ক্যাপচার করা। ভিডিওগ্রাফিতে আপনারা দেখতে পারবেন ড্রাগনের ফুলগুলো রয়েছে। ফল এখনো সেভাবে হয়নি। তবে এখন ফলগুলো অনেকটাই পেকে গিয়েছে। এই ভিডিওগ্রাফি টা আগে ক্যাপচার করার কারণে অল্প কয়েকটা ফল ছিল গাছে। আজকে সকালেও গিয়ে দেখলাম অনেকগুলো ড্রাগন ফল ধরেছে। এই ফল গুলো খেতে খুবই ভালো লাগে আমার। এগুলো লাল রঙের ড্রাগন ফল। সাদা রঙের ড্রাগন ফল গুলো আমার সেভাবে কখনো খাওয়া হয়নি। প্রত্যেক বছর ভালোই ড্রাগন ফল হয় ছাদ বাগানে। প্রথমে গাছ গুলো তে ড্রাগন ফুলের কলি বের হয়। পরে সেখান থেকে অনেক বড় ফুল ফুটে। এরপর আস্তে আস্তে ড্রাগন ফলগুলো বের হয় এবং সেগুলো বড় হওয়ার পর পাকতে শুরু করে। বেশ লম্বা একটা প্রসেস। আর অনেকটা সময় লাগে। আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে পুরো ড্রাগন গাছটার ভিডিওগ্রাফি ক্যাপচার করার। আমি যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওগ্রাফি টা ভালো লেগেছে।

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

ড্রাগন গাছের সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করছেন আপু। ভিডিওগ্রাফি টি দেখে মুগ্ধ হলাম। ড্রাগন ফল তেমন আমার কাছে ভালো লাগে না। যাইহোক ড্রাগন ফল নিয়ে খুব সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু এর আগে আপনার বাড়ির ছাদের করমচা গাছ দেখেছিলাম। আজ আবার ড্রাগন ফলের গাছের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগছে। আমারও খুব শখ ছাদে বিভিন্ন ফলের বাগান করা। আজ আপনার ভিডিওগ্রাফিটি কিন্তু চমৎকার হয়েছে। হ্যাঁ আপু ঠিক বলেছেন। ভিডিওগ্রাফি অনেক সময় নিয়ে করতে হয়।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার ছাদ বাগানটি আগেও দেখেছি।খুবই সুন্দর। আজ চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপু খুবই সুন্দর হয়েছে।আপনার মতো ড্রাগন ফল আমার ছেলের ও ভীষণ পছন্দ। দারুন এই ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার অনেক দিনের শখ আমাদের বাড়িতে ড্রাগন ফল গাছ লাগাব। তবে তেমন বেশি স্বাদ না হওয়াতে আমাদের পরিবারের লোকজন পছন্দ করেনা। যাইহোক খুব সুন্দর একটি ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেক ভালো লাগলো আপনার এই ড্রাগন ফলের ভিডিওটা।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ড্রাগন ফল খেতে আমারও বেশ ভালো লাগে।বেশ মিস্টি হয় এই ড্রাগন ফল। আজকাল প্রায় ছাঁদ বাগানে এই ড্রাগন ফলের চাষ দেখা যায়।বেশ সুন্দর হয়েছে ড্রাগন ফলের ভিডিওগ্রাফিটি। আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওগ্রাফিটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ভিডিওগ্রাফিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। সত্যি ড্রাগনের গাছগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে ফুল দেখতে যেমন ভাল লাগে ফলগুলো দেখতে আরো চমৎকার হয়। আর আপনি খুব সুন্দর দক্ষতা দিয়ে ফটোগ্রাফি গুলো করলেন সেই সাথে সুন্দর ভিডিওটি নিলেন। ভিডিওটি দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ড্রাগন ফল গাছের খুবই সুন্দর একটি ভিডিওগ্ৰাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার ভিডিওতে লক্ষ্য করলাম এই গাছে ড্রাগন ফল ও ধরেছে। আপনি খুবই সুন্দর করে ভিডিও টি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 
 2 years ago 

আপু আপনি এখান থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করবেন জেনে ভালো লাগলো। আপনি আজ ড্রাগন ফলের খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন। আপনার ছাদ বাগান থেকে খুবই উপকারী একটি ফলের ভিডিও শেয়ার করেছেন। ড্রাগন ফল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে লাল ড্রাগন খেয়েছি কিন্তু সাদা ড্রাগন রয়েছে জানা ছিল না। আপনার এই ভিডিও আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42