You are viewing a single comment's thread from:

RE: ঘুরে এলাম সোহরাওয়ার্দী উদ্যানের কালি মন্দির থেকে।@shy-fox ১০%বেনিফিশিয়ারী।

in আমার বাংলা ব্লগ5 years ago

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি পূণ্যভূমি দর্শনের সুযোগ করে দেয়ার জন্য। মন্দির সব সময় একটি পবিত্র জায়গা। মনকে পবিত্র রাখা এবং সুস্থ রাখতে মন্দির দর্শন এর কোন বিকল্প নেই। মন্দিরের ভেতরের প্রতিটি দৃশ্য অত্যন্ত মনোরম। আপনার ছবিগুলোর মাধ্যমে দারুণভাবে উপভোগ করলাম।

আমি কিছুদিন আগে টেলিভিশনে দেখেছি ভারতীয় রাষ্ট্রপতি মন্দিরটি উদ্বোধন করলেন নতুন করে সংস্কার করার পর। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশের এত ঐতিহ্যের সাক্ষী যে মন্দিরটি, হাজার বছরের পুরনো, ১৯৭১ সালে পাকিস্তানিরা ধ্বংস করে দেয়ার পর আজ এত বছর হতে চলল তার পরেও কেন সংস্কার হয়েছিল না সেটি !! কেনইবা ভারতীয় সরকারের অর্থায়নে সেই সংস্কারটি করতে হলো! বাংলাদেশ সরকার এতদিন কি করলো তাহলে!!!!

Sort:  
 5 years ago 

আপনি হয়তো ঠিকমতো জানেন না বাংলাদেশ সরকার
যুদ্ধ পরবর্তী সময়ে সংস্কার করেছিলো। আর ৫০ বছরে
সংস্কার হয়নি সেটা কিভাবে ভাবলেন? এই ধরনের মন্তব্য
দুই দেশের যে সুন্দর সম্পর্ক তার বিপরীতে যায়।

 5 years ago 

দিদি আপনি হয়তো আমার মন্তব্য কে একটু নেগেটিভ ভাবে নিয়েছেন, আমি কোনো দেশের বিরোধিতা করিনি, আমার মত প্রকাশ করেছি। আর দুই দেশের সুস্থ অবস্থার বিপরীতে কথা বলার মত মানসিকতা নেই আমার, কারণ ইন্ডিয়া যেমন আমার নিজের দেশ, বাংলাদেশ ও আমার নিজের , আমার ভালবাসার মানুষ টা যে ওখানে থাকে , সেটা এই কমিউনিটির বেশির ভাগ মানুষ জানে।
তাই আমার মন্তব্য টি কে পজিটিভ ভাবে গ্রহণ করুন। আমি কোনো অ্যাব নরমাল অবস্থার সৃষ্টি করতে চাইনা, আশা করি আপনিও চাইছেন না।

তবুও আমার কথার ভাঁজ যদি আপনার খারাপ লাগে, আমি দুঃখিত।

আসলে যে কোন দেশের রাষ্ট্র প্রধান যেখানে যান, সেই বিষয়টি নিয়ে সেই দেশের সংবাদমাধ্যম এবং খবরের কাগজ গুলো খুব ভালো ভাবে খুঁটিনাটি তুলে ধরে খবর প্রকাশ করে। আর সেই ভাবেই বিষয়টি নিয়ে আমিও জানতে পারি।

আমি অনেক ভাবেই তথ্য টা পেয়েছিলাম, তাই নিজের মত প্রকাশ করেছি। প্রয়োজনে আপনিও
লিংকটি থেকে ঘুরে আসতে পারেন।

 5 years ago 

আমি গণমাধ্যম কর্মী তাই জানি যুদ্ধ পরবর্তী সময়ে মন্দিরটি সংস্কার হয়েছে। তবে হ্যা নতুন করে এবারের সংস্কারে ভারত সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38