রেসিপিঃ কয়েক প্রকার সবজি দিয়ে রুই মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কয়েক প্রকার সবজি দিয়ে রুই মাছের চচ্চড়ি।এই হাতে মাখানো রেসিপি আমার এবং আমার বাসায় সবার খুব পছন্দের। আমি ঝোল জাতীয় রান্নার থেকে চচ্চড়ি ভাজি এগুলো খেতে বেশি পছন্দ করি। বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ছোট মাছ কিংবা বড় মাছ দিয়ে চচ্চড়ি রেসিপিগুলো। আজকের এই রেসিপিটি খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

20240421_111531-01.jpeg

20240421_111536-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণ
রুই মাছ
পটল
বরবটি
বেগুন
আলু
পেঁয়াজ
কাঁচামরিচ
হলুদ গুঁড়া
জিরা-ধনিয়ার গুঁড়া
আদা-রসুন বাটা
লবণ
তেল

PhotoCollage_1713679704892-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে সবজিগুলো এবং পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি।এরপর কেটে নেওয়া সবজি গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি।

PhotoCollage_1713679635381-01.jpeg

ধাপ-২

এরপর মাছগুলো ভেজে নেব এর জন্য মাছ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়ে চুলায় ফ্রাইপেন বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি।

PhotoCollage_1713679744041-01.jpeg

ধাপ-৩

এবার একটি বড় কড়াইয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা-রসুন বাটা এবং সকল গুঁড়া মসলা।

PhotoCollage_1713679804579-01.jpeg

ধাপ-৪

এরপর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিয়েছি।

PhotoCollage_1713679869311-01.jpeg

ধাপ-৫

এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়েছি।

PhotoCollage_1713679899506-01.jpeg

ধাপ-৬

এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে ২০ থেকে ২৫ মিনিটের মত রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার এই চচ্চড়ি রেসিপি।

PhotoCollage_1713680004651-01.jpeg

রেসিপির ফাইনাল লুক

20240421_111536-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকে রেসিপি।হাতে মাখানো রেসিপি গুলো আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। কেননা বারবার নাড়তে হয় না। শুধু মেখে চুলায় বসিয়ে দিলে রান্না কমপ্লিট হয়ে যায়। আর সময়ও খুবই কম লাগে। যেহেতু বাবু বিরক্ত করে তাই সেই রেসিপিগুলো রান্না করার চেষ্টা করি যেগুলো রান্না করতে অনেক সময় কম লাগে।সময় কম লাগলেও এই চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাছের সেরা হল রুই মাছ। আপনি আজকে পটল বরবটি বেগুন আলু দিয়ে রুই মাছের রান্না করেছেন। বিভিন্ন সবজা একত্রে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। রান্না ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রেসিপিটি দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করার রেসিপি এর মধ্যে ছিল বিভিন্ন রকমের সবজি দিয়ে রুই মাছের চচ্চড়ি। আসলে আপু শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর তাতে মাছ আমিষের তো কোন শেষ নাই। মাসে বছর একসাথে মিক্সড করে রেসিপি করেছেন তাই খেতে ইচ্ছা করছে দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য। রেসিপি টা খেতে খুবই সুস্বাদু হয়েছিলো।

 2 years ago 

রুই মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর বিভিন্ন রকম সবজি দিয়ে এভাবে রান্না করলে খাওয়ার মজাই আলাদা। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রুই মাছ আমার এবং আমার বাসায় সবার খুব পছন্দের মাছ আপু।আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

কয়েক প্রকার সবজি দিয়ে রুই মাছের লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
এই জাতীয় রেসিপি আমার কাছে অনেক মজা লাগে।
আপনার প্রস্তুত করা রেসিপি- ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।

 2 years ago 

জ্বী ভাইয়া এভাবে সবজি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আপু দেখে বেশ ভালো লাগলো। একদম ঠিক বলছেন বিভিন্ন সবজির সাথে এভাবে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছেও ছোট মাছের চ্চড়ি গুলো খুবই সুস্বাদু লাগে খেতে। আপনি বিভিন্ন সবজি দিয়ে রুই মাছের চ্চড়ি করলেন রেসিপিটি দেখে খুবই লোভ লেগে গেল।

 2 years ago 

আমিও ছোট মাছ খেতে খুবই পছন্দ করি আপু। আর তাছাড়া বড় মাছ দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করলেও খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। এধরনের চচ্চড়ি রেসিপি গুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তাছাড়া আপনার এই রুই মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হয়েছিলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

কয় প্রকার সবজি দিয়ে রুই মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।এইভাবে কয়েকটা সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে।আমার খুবই পছন্দ সবজি দিয়ে মাছ।আমিও প্রায় সময় এইভাবে রান্না করে থাকি।আপনার রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে আপু।খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 2 years ago 

এই রেসিপিটি আপনার পছন্দ জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38