ভিন্ন স্বাদের মজাদার হাঁসের ডিম ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি শেয়ার করবো ভিন্ন স্বদের মজাদার ডিম ভুনার রেসিপি। দুই দিন থেকে খুবই অসুস্থতায় ভুগছি।সর্দি-জ্বর, মাথা ব্যাথা,গলা ব্যাথা সাথে পুরো শরির ব্যাথা হয়ে আছে।একদমই কিছু ভালো লাগছে না।আমার একা সংসার তাই সংসারের কাজ একা হাতেই করতে হয়।হয়তো এক দু বেলা খাবার কিনে খাওয়া যায়। তারপর তো রান্না করতেই হবে।কিন্তু রান্না করতে একদম মন চাইছিলো না।ভাবলাম ঝটপট কিছু একটা তরকারি রান্না করবো।আমার করতে ইচ্ছা করে না তখনই আমি এই ঝটপট মজার ডিম ভুনা বানিয়ে ফেলি। এটা রান্না করতে সময়ও কম লাগে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।

PhotoCollage_1712563590538-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
হাঁসের ডিম
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
মরিচের গুঁড়া
হলুদ গুঁড়া
গরম মসলা
লবণ
তেল

PhotoCollage_1712563225353-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে চুলাই একটি কড়াই বসিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়েছি গরম মসলার ফোড়ন।

PhotoCollage_1712563273194-01.jpeg

ধাপ-২

এবার দিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। এরপর সেগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1712563323287-01.jpeg

ধাপ-৩

এ পর্যায়ে দিয়েছি গুঁড়া মসলা এবং বাটা মশলা। তারপর ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1712563360490-01.jpeg

ধাপ-৪

এরপর সামান্য পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1712563400288-01.jpeg

ধাপ-৫

মসলা কষানো হয়ে গেলে আবারও খানিকটা পানি দিয়ে পানি যখন ফুটে উঠেছে তখন আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়েছি মসলার মধ্যে।

PhotoCollage_1712563462384-01.jpeg

ধাপ-৬

এবার ঢাকনা দিয়ে ৭ থেকে ১০ মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি মজাদার স্বাদের এই ডিম ভুনা।

PhotoCollage_1712563539923-01.jpeg

ফাইনাল লুকঃ

PhotoCollage_1712563590538-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

অসাধারণ এক রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আপনার সুন্দর এই রেসিপি বড়ই লোভনীয় ছিল। খুবই ভালো লেগেছে আমার আপনার রেসিপি তৈরি করতে দেখে। আর হাঁসের ডিম মানে অতি সুস্বাদু খাবার। আশা করি অনেক টেস্ট ছিল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া হাঁসের ডিম মানেই সুস্বাদু সব রেসিপি এবং মজাদার খাবার। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হাসের ডিম ভাজি করে লোভনীয় রেসিপি তৈরি করেছেন।
দেখে ইচ্ছে করছে তুলে খেয়ে নেই।
প্রস্তুত প্রণালী খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।
শুভকামনা রইল।

 2 years ago 

হাঁসের ডিম এভাবে ভুনা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনার অসুস্থতার কথা শুনে অনেক বেশি খারাপ লেগেছে। দোয়া করি যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। ডিম ভুনা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। হাঁসের ডিম হলে তো কোন কথাই নেই একেবারে। হাঁসের ডিম এভাবে ভুনা করলে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর এটা অনেক মজা করে খাওয়া যায়। অসুস্থতার কারণেইঅল্প সময়ে এটা তৈরি করে ভালোই করেছেন। পান্তা ভাতের সাথে কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগবে খেতে। রাতের বেলায় মজা করে খাওয়া যাবে।

 2 years ago 

একবার পান্তা ভাতের সাথে ট্রাই করে দেখব। যদিও এই হাঁসের ডিম ভুনা যে কোন খাবারের সঙ্গেই খেতে বেশ ভালো লাগবে। সেটা হোক গরম ভাত কিংবা রুটি, পরোটা বা আপনার বলা অনুযায়ী পান্তা ভাতের সাথে। যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার সুস্থতা কামনা করছি আপু। হাঁসের ডিম খুবই সুস্বাদু হয় খেতে। তবে আমি অনেকদিন হলো হাঁসের ডিম খাই না। এরকম হাঁসের ডিম ভুনা আমার খুবই পছন্দ। মশলা গুলোর মধ্যে ডিম এভাবে ভেঙে দিয়ে ভুনা করলে খুবই সুস্বাদু হয় খেতে। সুস্বাদু এই রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু হাঁসের ডিমের যে কোন রেসিপি খেতে সুস্বাদু হয়। এই রেসিপিটিও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

হাঁসের ডিমের ভাজি রেসিপিটি আমাকে খুবই ভালো লেগেছে। এই হাঁসের ডিম ভাজি রেসিপি পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করে দেখব কতটা মজাদার হয়। আপনার রেসিপিটা সত্যি ইউনিক হয়েছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে বেশ মজাদার হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম ভুনা খেতে আমি খুবই ভালোবাসি। ডিম ভুনা করলে এত বেশি সুস্বাদু হয় যে, দেখলেই জিভে জল চলে আসে একেবারে। ডিম ভুনার মধ্যে ঝাল একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আমি নিজেও তাড়াহুড়া করে কোন রেসিপি তৈরি করতে গেলে এটা তৈরি করে থাকি। যখন কিছু তৈরি করতে ভালো লাগে না, তখন এইটা করি আর অনেক ভালো লাগে খেতে। এখন যেহেতু রমজান মাস রাতের বেলায় ভাত খাওয়ার সময় কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ভাগ্যিস রোজা রেখে মজাদার রেসিপি টা দেখিনি, নাহলে তো আরো বেশি লোভ লেগে যেত।

 2 years ago 

এই রেসিপিটি রান্না করতে সময়ও কম লাগে আবার খেতেও বেশ সুস্বাদু হয়। আপনি দেখছি আমার মতো এটা মাঝে মধ্যেই রান্না করেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আসলে আপু ডিম অনেক ভাবে রান্না করি কিন্তু আপনার মতো কখনো রান্না করা হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই একদিন এভাবে রান্না করে খাবেন আপু আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

শরীর অসুস্থ থাকলে কোন কিচ্ছু ভালো লাগে না জানি। সর্দি,জ্বর গলা ব্যাথা হলে তো আরো খারাপ লাগে।আর যদি হয় একলা সংসার তাহলে তো আরো বেশি কষ্ট। অসুস্থতা নিয়েই সংসার সামলাতে হয় একা হাতে।ডিম সত্যি অসময়ের বন্ধু। ঝটপট রান্না শেষ করতে ডিম অতুলনীয়। আজকে আপনি খুব লোভনীয় করে ডিম ভুনা করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। খুব লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো একটি কথা বলেছেন ডিম সত্যিই অসময়ের বন্ধু। এই যেমন অসুস্থ অবস্থায় ঝটপট রান্না করে ফেললাম মজাদার ডিম ভুনা রেসিপি। খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

জি আপু একা সংসারে অসুস্থ হলে অনেক কষ্টকর হয়ে যায়। আপনি অসুস্থ শরীলে অনেক সুন্দর করে মজাদার ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন ।আপনার রেসিপিটি আসলে অনেক মজাদার হয়েছে ।যা রেসিপিটির কালার দেখেই বোঝা যাচ্ছে ।টমেটো দেওয়ার কারণে রেসিপিটা আরো ইউনিক হয়েছে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যেকোনো ভুনা টাইপের রেসিপিতে টমেটো কুচি দিলে খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38